ভূমিহীন জমিদার

ভূমিহীন জমিদার Travel || Food || Culture

12/08/2026

ক্যাপশন লেখার ভাষা খুজে পাচ্ছি না, কেউ কি কমেন্টে লিখে দিবেন, কি লেখা যায়?

03/07/2026

শেনজেনকে শুধু একটি শহর বললে ভুল হবে—এটা ভবিষ্যৎকে কাছ থেকে দেখার একটি অভিজ্ঞতা। 🇨🇳✨

চলুন, আমার চোখে দেখি প্রযুক্তি, ব্যবসা আর উদ্ভাবনের এই শহর।

একা একা চায়নাতে ঘুরা, নির্দিষ্ট স্থানে যাওয়া সত্যি কষ্টকর। বর্তমানে অবস্থান করছি চায়নার জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্রে Can...
24/06/2026

একা একা চায়নাতে ঘুরা, নির্দিষ্ট স্থানে যাওয়া সত্যি কষ্টকর। বর্তমানে অবস্থান করছি চায়নার জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্রে Canton Tower Guangzhou, China

13/06/2026

চায়নাতে পুরাতন মোবাইলের দাম কেমন? আসেন একটু ধারণা নেই। আপনি কোন মোবাইলের দাম জানতে চান কমেন্ট করুন। সরাসরি মার্কেটে গিয়ে আপনাকে ধারণা দিবো।

পিছনেই মোবাইল এবং ল্যাপটপ এর বড় সেকেন্ড হ্যান্ড মার্কেট 😊
13/06/2026

পিছনেই মোবাইল এবং ল্যাপটপ এর বড় সেকেন্ড হ্যান্ড মার্কেট 😊

12/06/2026

চায়না হচ্ছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক দেশ। পৃথিবীর বিজনেস হাব বলা হয়ে থাকে। আপনি কি পণ্য নিয়ে বিজনেস শুরু করতে চান? কমেন্ট করে জানান...

08/06/2026

চায়নার একটা দোকানের সেটাপ দেখুন। কি দারুন সুন্দর করে সাজিয়েছে। দোকান নিয়ে বসে পড়লেই হবে না। আপনাকে আপনার পণ্য কিভাবে উপস্থাপন করবেন সেটা জানা লাগবে। আপনার কি ধরনের বিজনেস আছে আমাকে বলুন আমি চেষ্টা করবো সে ধরনের সেটাপ দেখানোর।

05/06/2026

"আমি তো জানতামই না! চীনের হুই মুসলিমদের কাছে এই জায়গা অত্যন্ত পবিত্র। স্থানীয় ঐতিহ্য বলে, তিনি নাকি ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন।"

টি-শার্টে বড় বড় করে লেখা “Bangladesh” দেখেই দুই নাইজেরিয়ান থেমে গেল।“আর ইউ ফ্রম বাংলাদেশ?”আমি একটু অবাক হয়ে বললাম, “ইয়েস...
03/06/2026

টি-শার্টে বড় বড় করে লেখা “Bangladesh” দেখেই দুই নাইজেরিয়ান থেমে গেল।

“আর ইউ ফ্রম বাংলাদেশ?”

আমি একটু অবাক হয়ে বললাম, “ইয়েস। হোয়্যার আর ইউ ফ্রম?”

“নাইজেরিয়া।”

আমি হেসে জিজ্ঞেস করলাম, “তোমরা বাংলাদেশ চেনো নাকি?”

তারা দুজনেই একসাথে মাথা নেড়ে বলল, “অবশ্যই। আমরা তো বাংলাদেশ ঘুরেই চায়নায় এসেছি।”

এরপর অনেকক্ষণ ধরে গল্প চলল। দেশের কথা, মানুষের কথা, রাস্তাঘাটের কথা। আমি উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলাম, “কেমন লাগলো বাংলাদেশ?”

তারা একে অপরের দিকে তাকাল। তারপর একজন হালকা হেসে বলল, “ভালোই...”

কিন্তু সেই “ভালোই” শব্দটার ভেতরে যে অস্বস্তি লুকিয়ে ছিল, সেটা তাদের চোখ-মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল।

আমি বুঝতে পারছিলাম। ধুলোবালি, অকারণে হর্নের চিৎকার, ট্রাফিকের জ্যাম, রাস্তায় অযথা হইচই, আর সেই বাজে মেন্টালিটি—যেখানে ছোট ছোট বিষয় নিয়েও মানুষ একে অপরের সাথে ঝগড়া করে। এসব দেখার পর কারই বা ভালো লাগবে?

আমরা যতই ফেসবুকে, রাস্তায়, আড্ডায় চিৎকার করে বলি “আমরা দেশপ্রেমিক”, বাস্তবে দেশের প্রতি আন্তরিকতা আমাদের খুবই কম। দেশকে “ভালোবাসি” বলাটা ফাও কথার মধ্যে সবচেয়ে বড় ফাও কথা হয়ে দাঁড়িয়েছে।

দেশকে ভালোবাসা মানে শুধু জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেওয়া নয়। দেশকে ভালোবাসা মানে প্রতিদিন ছোট ছোট জায়গায় নিজেকে একটু একটু করে বদলানো। ধুলো ফেলা বন্ধ করা, হর্ন না বাজানো, মানুষের সাথে ভদ্র আচরণ করা, নিয়ম মানা।

যতক্ষণ না আমরা এই সত্যটা মেনে নেব, ততক্ষণ পর্যন্ত বিদেশিরা যখন আমাদের দেশ ঘুরে যাবে, তখন তাদের মুখে শুধু একটা শব্দই শুনব— “ভালোই...” আর সেই শব্দের ভেতর লুকিয়ে থাকা হতাশাটা আমাদেরই।

02/06/2026

এরা সভ্য, খুবই সভ্য

Address

কুমিল্লা

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভূমিহীন জমিদার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share