08/03/2025
টেনশনমুক্ত ও সুখে থাকার ১২ উপায়
১। মানুষের সংস্পর্শে কম যাওয়া এবং অপ্রয়োজনীয় কথা ও কাজ পরিহার করা
২। অন্যের কাছে নিজের সব কথা না বলা এবং একজনের কথা আরেকজনকে না বলা
৩। কাউকে মাত্রারিক্ত বিশ্বাস না করা
৪। মানুষ থেকে প্রত্যাশা কম করা এবং কারও উপকার করে প্রতিদান পাওয়ার আশা না করা
৫। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল হওয়া
৬। কারও প্রতি রাগ-ক্ষোভ জমা হলে ক্ষমা করে দেওয়া এবং মানুষকে সাধ্যমতো সাহায্য করা
৭। পিছনে পিছনে কারও দুর্নাম না করা এবং ভালো কাজের প্রশংসা করা
৮। কারও ভালো কিছু অর্জনে ঈর্ষান্বিত না হয়ে খুশি হওয়া এবং সম্ভব হলে অভিবাদন জানানো
৯। অন্যের সাথে নিজের তুলনা না করা
১০। যে অবস্থায় রয়েছেন, সেই অবস্থায় শোকরিয়া আদায় করা এবং সবসময় ইতিবাচক চিন্তা করা
১১। বিপদে সবুর করা এবং বিপদে অতিরিক্ত টেনশন না করে উত্তরণের উপায় খোঁজা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা
১২। প্রতিদিন কিছু না কিছু নতুন বিষয় শিখে নিজেকে একটু করে হলেও সমৃদ্ধ করা।
© ~ Gazi Mizanur Rahman
Bestseller Author & Motivational Speaker