Mehedi’s Village

Mehedi’s Village Farming and Gardening Tips
Village Life of Bangladesh

আলহামদুলিল্লাহ, আমাদের বায়োগ্যাস প্লান্টের কাজ শুরু হয়েছে। তবে এই বর্ষার মৌসুমে কাজ এগিয়ে নেওয়া কঠিন মনে হচ্ছে, কারণ...
21/07/2026

আলহামদুলিল্লাহ, আমাদের বায়োগ্যাস প্লান্টের কাজ শুরু হয়েছে। তবে এই বর্ষার মৌসুমে কাজ এগিয়ে নেওয়া কঠিন মনে হচ্ছে, কারণ একদিন খোঁড়ার পর পরের দিনই গর্তে পানি ভরে যাচ্ছে। মনে হচ্ছে এখন কাজ শুরু করাটা ঠিক হয়নি, তাই আপাতত কাজটি স্থগিত রাখতে হবে।

20/07/2026

আজ একটা গলদা চিংড়ির ঠ্যাং ছাড়াতে গিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। ছাড়াতে বেশ কষ্টই হয়েছে, তবে শেষমেশ ছাড়িয়ে ফেলতে পেরেছি। গলদা চিংড়ির ঠ্যাং ছাড়িয়ে দিলে এগুলো বড় হয় এবং এদের স্বাস্থ্যও ভালো থাকে। এদের আরও অন্যান্য পা থাকে, যা দিয়ে এরা খাবার সংগ্রহ করতে পারে। মূল পা ছাড়িয়ে দিলে এরা আরও বড় হয়ে ওঠে।
🦞🌊💪

বর্ষার সময় পেয়ারাগুলো মাশাল্লাহ বেশ চকচকে আর দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু স্বাদের কথা বললে, একদম বর্ষার পানির মতো পানসে...
20/07/2026

বর্ষার সময় পেয়ারাগুলো মাশাল্লাহ বেশ চকচকে আর দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু স্বাদের কথা বললে, একদম বর্ষার পানির মতো পানসে। রোদের সময় পেয়ারাতে মিষ্টিতা বেশি থাকে, তবে বৃষ্টি হলে গাছগুলো বেশি পানি টেনে নেয় আর পেয়ারাগুলো পানসে হয়ে যায়। গাছগুলো পেয়ারাতে একেবারে ভরে ছিল, কিন্তু খাওয়ার মতো কেউ নেই! সব নিচে পড়ে নষ্ট হচ্ছে।
🌧️🌱🥭🍂

19/07/2026

ঘরের কোনায় যেখানে ফুল গাছ লাগানোর কথা, সেখানে মা পাকনামী করে সবজি গাছ লাগিয়ে দিয়েছে। তবে কী আর করা, চিচিঙ্গা আর করলার ফলন দেখে এখন মনটা জুড়িয়ে গেছে! সবজির চেয়ে ফুল আর ফল বেশি পছন্দ হলেও, নিজের হাতের টাটকা আনাজের স্বাদই আলাদা। 🌱🌾

নিজেদের বাড়ির হাঁসের মাংসের যে কী স্বাদ, তা কোনো রেস্টুরেন্টের খাবারের সাথে তুলনাই চলে না! ন্যাচারাল খাবার খেয়ে বড় হওয়া...
19/07/2026

নিজেদের বাড়ির হাঁসের মাংসের যে কী স্বাদ, তা কোনো রেস্টুরেন্টের খাবারের সাথে তুলনাই চলে না! ন্যাচারাল খাবার খেয়ে বড় হওয়া এই হাঁসের মাংসের স্বাদই আলাদা, বিশেষ করে যখন তা মা কিংবা খালাদের হাতের জাদুতে রান্না হয়।
🦆👨‍🍳

18/07/2026

আজ বৃষ্টির সময় দেখলাম ঘের থেকে পানি নামছে, আর সাথে সাথে কিছু দেশি পুঁটি ও অন্যান্য মাছও বেরিয়ে যাচ্ছে। চারি পেতে কিছু মাছ ধরলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করে অবাক হলাম—একটা মাছের লেজ একদম বাঁকা! ওটা ছিল একটা প্রতিবন্ধী মাছ। প্রকৃতির কী অদ্ভুত নিয়ম! 🌧️🐟

আমাদের খামারের একমাত্র বড় সার গরু 'হীরা'। সে মাশাল্লাহ ছোট থেকে আমাদের গোয়ালেই বড় হয়েছে। কিন্তু ইদানিং যাবৎ তার রোগ যেন ...
18/07/2026

আমাদের খামারের একমাত্র বড় সার গরু 'হীরা'। সে মাশাল্লাহ ছোট থেকে আমাদের গোয়ালেই বড় হয়েছে। কিন্তু ইদানিং যাবৎ তার রোগ যেন পিছুই ছাড়ছে না! যেমন তার মুখে ঘা, ক্ষুরা রোগ - কিছুদিন পর সেরে যায় আবার কিছুদিন পর পর আবার আক্রান্ত হয়। এটা নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় আছি। 🐂💔🙏

17/07/2026

আজ আমাদের বাগানের এই মৌসুমের শেষ গাছের আম। অন্যান্য গাছের আম তো আগেই খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু এই গাছের আমটা এখনও পাকেনি। তবে হঠাৎ করেই দেখলাম, হালকা বাতাসে একটা আম পড়েছিল। তো আমি আর আমার খালু গিয়ে আমটাকে দেখলাম। আমটা বেশ মজার ঘ্রানি ছিল আর খেতে একটু টক-মিষ্টি। অত পুরো পাকলে হয়তো মিষ্টি হতো। তবে এই শেষ মৌসুমে গাছে আম পাওয়া একটা আশ্চর্যজনক ব্যাপার!

আমাদের গরুর খামার থেকে প্রচুর পরিমাণ জৈব সার বা গোবর উৎপন্ন হয়, কিন্তু যতটুকু আমরা কাজে লাগানোর চেষ্টা করি, তার চেয়ে বেশ...
17/07/2026

আমাদের গরুর খামার থেকে প্রচুর পরিমাণ জৈব সার বা গোবর উৎপন্ন হয়, কিন্তু যতটুকু আমরা কাজে লাগানোর চেষ্টা করি, তার চেয়ে বেশি নষ্ট হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা আছে, আমরা একে বায়োগ্যাসে পরিণত করতে চাই। এত দিন ধরে তো এটা নষ্টই হয়ে আসছে, বিশেষ করে বর্ষার সময় জায়গা থাকে না ধরে রাখার।
🐄🌱💡

16/07/2026

বৃষ্টির পানিতে মাছের খেলা দেখতে দেখতে ভাবলাম একটু চেক করে নিই। তবে পুকুরের অবস্থা দেখে একটু অবাকই হলাম—গত বছরের মাছগুলো, বিশেষ করে কাতলা মাছগুলো যেন ছোটই রয়ে গেছে, একটাও বড় হয়নি! অথচ বাকি মাছগুলো ঠিকই বড় হয়েছে। 🐟🌧️🤔
'sVillage

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi’s Village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share