Do Different-DD

  • Home
  • Do Different-DD

Do Different-DD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Do Different-DD, Food & Drink, Golapgonj, Sylhet, .

05/06/2024

মাঝে মাঝে বিপদে পড়ি। হিতাহিত জ্ঞান হারিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগী। কিছুটা হতাশা আঁকড়ে ধরে, খাবি খাওয়া মাছের মত মুখটা হা হয়ে থাকে তখন। দম নিতে কষ্ট হয়।
ঠিক সে সময় নব উদিত সূর্যের মতন আবার জেগে উঠি। কোন এক নির্জনে উব হয়ে ভাবলেই সমাধান পেয়ে মুখে এক চিলতে হাসি জাগে। প্রিয় কিছু বইয়ের পাতা উল্টালে আবারো রোমাঞ্চিত হই তখই নিজেকে ধৈর্য্যশীল হীমবাহের মতন মনে হয়। আর তেমনিভাবে আমি বিপদের সমাধান ও আনন্দ লাভের সময়ে পুলকিত হই।

04/06/2024

রাত আরো গভীর হচ্ছে। স্বপ্নগুলো টুকরো টুকরো দানা বাঁধছে চোখের গহীন কোণে। কিন্তু এই স্বপ্নগুলো বিক্ষিপ্ত এবং তাদের জোড়া লাগাতে যেয়ে বারবার ঘুমের মধ্য জড়িয়ে পড়ছি। হে আল্লাহ্‌ অশেষ শুকরিয়া, আরো একটি শান্তির গভীর ঘুম আমার কপালে জুটল।

03/06/2024

আরো একটি সূর্যোদয় দেখবো বলে সেদিনও বেঁচে ছিলাম, আজো শ্বাস নিচ্ছি, হয়ত আগামীকালও বেঁচে থাকবো কেচোর মত মাটি খেয়ে, পিচ্ছিল কাদার গর্তে।

02/06/2024

অন্যরকম একটি আকাশ তোমার ছিল
সেখানে সন্ধ্যে নামা জ্যোৎস্নাগুলো
চাঁদের আলোয় মুক্তোর হাসি হেসে
সূর্যাস্তের প্রহর গুনতো।
আর আমি তার নাম দিয়েছি 'হুররাম'
যেন মোহিনী নদীর স্রোতোধারা ছুটে চলছে অভিরাম।

01/06/2024

সময়টা বোদহয় মধ্যরাত। সফিককে হসপিটালে একা রেখে সবে বের হলাম। গুনগুন করে গান চলছিল দুই ঠোঁটের আলতো ফাকে। আর আপন মনে হাঁটছিলাম রাস্তায়। হাঠাঁত কাঁধে আলতো শীতল ছোঁয়া পেয়ে কিছুটা শিরশির করে উঠল পুরো শরীর। পিছন ফিরে দেখি ২০-২২ বছরের এক তরুণী আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। কিছুখন তাকাতেই করতে মনে হল মেয়েটির চেহারা অবিকল ব্রিটিশ লৌহ মানবী নামে খ্যাত মার্গারেট থ্যাচারের মত। শুধু মেয়েটার নাকটা একটু বোচা। তবে ছবির মার্গারেট থ্যাচারের মুখটা ছিল ইস্পাত কঠিন আর আমার সামনে রহস্য কন্যার মুখে মুচকি হাসি।

মেয়েটি কি ভেবে যেন জিজ্ঞেস করল, যাবেন? সব ব্যবস্থা আছে?

মনটা তখন তিক্ততা আর অবসাদে ভরে গেল। যাকে ভাবলাম লৌহ মানবী সে কিনা রাস্তার সস্তা নারী। আহ্! ধরণী দিধা হও। চোখে মুখে যতোটা সম্ভব কাঠিন্য এনে বললাম, "যতোটা সম্ভব মুখটা কঠিন করে রাস্তায় দাড়িয়ে থাকবে সারারাত। মুচকি হাসি তোমার জন্যে নয়"। মুখটা আবার ইউ টার্ন করে দিগন্তের পথে পা বাড়ালাম।

গানের শেষ কয়টা লাইন শেষ করার জন্য মনে করার আপ্রাণ চেষ্টা করলাম কিন্তু কিছুতেই মনে পড়ছে না। মনে হচ্ছে বাসায় পৌছার আগে আজ আর মনে পড়বে না। আচ্ছা মার্গারেট থ্যাচার কি গুনগুন করে গান গাইত? মেয়েটাকে জিজ্ঞেস করতে পারলে ভাল হত। হয়ত আবার কোন একদিন.....

31/05/2024

গতরাত, সময় খেয়াল নাই। ভাবলাম অন্ধকারে সামনে এক পা বাড়াই। মনে হল, এই তো দরজাটা খুলে দিলেই বাহিরে রবির আলো। ঘরটা পুরো অন্ধকারে চেয়ে আছে। সহসা এক পা বাড়াতেই টের পেলাম পা থেকে মাথা অবধি বিদ্যুৎ খেলে যাচ্ছে। ক্ষণকাল বাদ বুঝলাম কোমরে আঘাত ভালোই লেগেছে। আর আমি খাটের নিচে, উপড় হয়ে কাতরাচ্ছি। 😁

30/05/2024

একদিন গ্রামের সকলে মিলে মাঠে সমবেত হল দুরাকাত নফল নামাজ আদায় করবে বৃষ্টির জন্য। সকলে উপস্থিত হল শুধু একটি ছেলে সাথে করে ছাতা নিয়ে আসল। এ হল বিশ্বাস।❤️❤️

29/05/2024

প্রকৃতিকে উপভোগ করুন নিজের জন্য, জীবনের জন্য, আরো একটা মুহুর্ত বেশি বাঁচতে চাওয়ার আকুতির জন্য। প্রতিটি মুহূর্তে নতুন কিছু ভাবুন আর প্রত্যেকবার নিজের পূর্বের ভাবনাকে ছাড়িয়ে যেতে চেষ্টা করুন। মনে রাখবেন জীবনটা আমার, একা আমারই, শুধুই আমার।

Address

Golapgonj, Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Do Different-DD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Food & Beverage Service?

Share