29/08/2026
আজকে একটু বড় আলোচনা করি যদি আল্লাহ চান।
আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ আছেন, জান্নাত আছে জাহান্নাম আছে, আমাদের একদিন মরতে হবে।
কিন্তু আমরা কেউ এগুলো নিয়ে ভাবি না।
হ্যাঁ কিছু মানুষ আছে যারা কিছু সময়ের জন্য এগুলো নিয়ে ভাবে, কখন ভাবে? যখন তাদের সামনে কোন একটা বড় দুর্ঘটনা হয়।
যেমন একটা লোক মারা গেল আর সে জানাজা পড়তে গেল তখন তার মাথায় এই চিন্তা সেও ইস আমাকেও তো একদিন মরতে হবে।
যদিও আবার আল্লাহকে ভয় করতে শুরু করে নামাজ পড়তে শুরু করে কিছুদিন পর আবার সে আগের অবস্থায় ফিরে আসে। তার অন্তরে আবার এই ভাবনাটুকু এই ফটোটুকু আসে না।
আবার ঠিক তখন আসে যখন এরকম কোন দুর্ঘটনা ঘটে।
মানুষ তো দুনিয়াকেই নিজের আসল ঠিকানা বানিয়ে নিয়েছে।
এটা মানুষের অস্থায়ী ঠিকানা তবুও মানুষ দুনিয়াতে কত বড় বড় ঘরবাড়ি বানায়।
অথচ নবীজি বলেন তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একটা মুসাফির।
তবুও মেনে নিলাম ঘর বানায় বানাক
কিন্তু তাদের ভেতর আল্লাহর ভয় টুকু কেন থাকবে না?
তারা হালালভাবে ঘরবাড়ি বানাক।
এমন অনেক মানুষ আছে মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা ব্যাংকে জমা পড়ে আছে এগুলো সে ভোগ করতে পারবে না কিন্তু মানুষকে সে ঠকিয়ে যাচ্ছে।
এতে তার কি লাভ হবে ?
তার জীবন পার করার জন্য কত টাকা কয় কোটি টাকা যথেষ্ট
কিন্তু তারা অন্যায় ভাবে মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা নিজেদের একাউন্টে রাখছে।
আহ কি বোকা মানুষ।
শয়তান মানুষকে দুনিয়ামুখী করতে উঠে পড়ে লেগেছে।
এবং শয়তান ঠিক তখনই এই সুযোগ পায় যখন মানুষের অন্তর আল্লাহকে স্মরণ করে না।
মানুষ যখন সারাক্ষণ আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে তখন শয়তান তাকে বিভ্রান্ত করতে পারে না।
কিন্তু যখন মানুষ দুনিয়াবী কাজে ব্যস্ত হয়ে পড়ে আল্লাহকে স্মরণ করে না তখন শয়তান ধীরে ধীরে তাদের অন্তরে বাসা বাঁধে।
জীবনটা খুবই সংক্ষিপ্ত খুব বেশি হলে ৬০-৭০ বছর।
সময় থেমে নেই এটা চলতেছে এবং চলবে, কিন্তু আমরা সময়কে ধরে রাখতে পারব না।
এই যে আপনার আমার বয়স ২০ -২২- ২৫-৩০ বছর আমাদের জীবন থেকে যে এই সময়টা হারিয়ে গেছে আমরা কি এটা উপলব্ধি করতে পারছি?
অবশ্যই পারিনি।
হঠাৎ একদিন দেখব আমি বৃদ্ধ হয়ে গেছি।
এর আগে তো আমি মারাও যেতে পারি।
তাহলে এই অস্থায়ী সামান্য কিছু সময়ের দুনিয়া উপভোগের জন্য মানুষ কেন এত অন্যায় পথ বেছে নেয়?
মানুষ যদি ভাবতো একটা সময় দুনিয়াতে আমার দাদা দাদু নানা নানু এরা বেঁচে ছিল কিন্তু এখন নাই আমিও একটা সময় থাকবো না আজকে দুনিয়াতে আছি আগামী একশ বছর পর থাকবো না অনন্তকাল মাটির নিচে কাটাতে হবে কিভাবে থাকবো সেই সময়টা কেমন হবে যদি মানুষ এগুলো নিয়ে ভাবতো তাহলে তারা হয়তো আল্লাহর কাছে ফিরে আসতো।
মানুষ মৃত্যুর কথা স্মরণ করে না, তাই মানুষের আল্লাহর প্রতি ভয় ও আসেনা।
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন।(আমিন)
এই পেজটি ফলো করুন, এবং কথাগুলো সবাই বিভিন্ন ইসলামিক গ্রুপে শেয়ার করে দিন।
✍🏻 Fb Page:Rafiyat Islam Ashik