22/02/2026
জীবন নাশের হুমকির কথা হাদি বারবার বলেছে বিভিন্ন মিডিয়ায়।
আমরা শুনেছি, কিন্তু গুরুত্ব দিইনি।
একবারও কেউ বলিনি সবকিছুর আগে তোমার জীবন!
বরং হাদি গাড়ি চড়লে হয়তো আমরাই বলে ফেলতাম "ব্যাটা জুলাই গাদ্দার"!!
আমাদের কথার বান সহ্য করতে পারবে না বলেই হয়তো হাদি হেঁটে চলতো,রিক্সায় চলতো।
আজ আমরা হাদি হত্যার বিচার চাই।
কিন্তু সে বেঁচে থাকতে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করিনি।
হাদিকে ভালোবেসে যখন কেউ বলে "হাদি হত্যার বিচার না পেলে এ দেশে আরেকটা জুলাই নেমে আসবে"।
আমি তখন চুপ থাকি।
সত্যি বলতে আমি আর কোনো জুলাই চাই না।
সন্তান হারা আর কোনো মায়ের আহাজারি শুনতে চাই না।
ভাই হারা বোনের আর্তনাদ শুনতে চাই না।
আমি চাই যারা এখনো বেঁচে আছে, তারা নিরাপদ থাকুক।
লড়াই করতে হবে বেঁচে থেকে।মরে গিয়ে নয়।
আমাদের সম্মুখযোদ্ধাদের জীবনের মূল্য অনেক!!
তাই তাদের নিরাপত্তা হোক সবার আগে।
উপর মহলের আশায় নয়, নিজেদের জীবনের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করে তবেই ইনসাফের জন্য লড়তে হবে।
ইন শা আল্লাহ একদিন সুসময় আসবেই!