06/09/2026
জীবনে মানুষ ঠকায়েন না, কারন সময়ের বিচার বড় কঠিন👍👍
মনে রাখবেন, কারো সাজানো বিশ্বাস ভেঙে দিয়ে আপনি সাময়িকভাবে সফল হতে পারেন, কিন্তু দিন শেষে সেই অভিশপ্ত জয় আপনার জীবনে কখনো শান্তি বয়ে আনবে না। বিশ্বাস একবার ভেঙে গেলে তা কখনো জোড়া লাগে না। কারো চোখের পানি আর দীর্ঘশ্বাস বড় ভয়ংকর জিনিস। প্রকৃতি সবকিছুর হিসাব রাখে,আজ আপনি কাউকে কাঁদিয়ে যে হাসি হাসছেন, কাল হয়তো সেই একই কান্নার স্রেত আপনার দুয়ারে ফিরে আসবে। 🥲🥲
দুনিয়ার আদালত ফাঁকি দেওয়া গেলে ও বিবেকের দংশন আর নিয়তির বিচার থেকে পালানোর কোন পথ নাই। জীবন টা খুব ছোট, তাই মিথ্যা আর প্রতারনায় আশ্রয় নিয়ে নিজেকে কল্কিত করবেন না, অনন্ত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে যেনো বলতে পারেন আমি অন্তত কাউকে ঠকাইনি 🥰