DINE & DECOR

DINE & DECOR Cooking � Home Decor � Premium Homemade Spices �

সকালে পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুমটা ভাঙল। চোখ মেলে কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইলাম—চারপাশের সেই মিষ্টি শব্দগুলো যেন ভোরে...
23/08/2026

সকালে পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুমটা ভাঙল। চোখ মেলে কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইলাম—চারপাশের সেই মিষ্টি শব্দগুলো যেন ভোরের নীরবতাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। 🐦🌿

প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আমার সেই খোলা কর্নারের বারান্দায় গেলাম। আমার আরেকটি বারান্দা ফুলগাছ ও ইন্ডোর প্লান্টের জন্য। আর এই বারান্দাটা রাখা হয়েছে শুধু প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার জন্য। নদীর পাশে খোলা এই বারান্দায় দাঁড়ালে নদী, আকাশ, সবুজ আর সকালের আলোকে খুব কাছ থেকে অনুভব করা যায়।

প্রতিদিনের মতো আজও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে প্রকৃতির সেই মায়াময় সকালটা অনুভব করছিলাম। এই দৃশ্য আমার প্রতিদিনের দেখা, তবুও প্রতিটি সকাল যেন নতুন কোনো অনুভূতি নিয়ে আসে।

নদীর ওপারে সূর্যটা ঠিক তখনই উঠছে। ভোরের নরম আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে, আর সূর্যের সোনালি আভা নদীর চিকন চিকন ঢেউয়ের ওপর পড়ে তৈরি করছে অসাধারণ এক মায়া। 🌅🌊

চারপাশ সবুজে ঢাকা, পাখিরা আপন মনে ডাকছে, আর নদীর বুকে সোনালি আলো যেন ছোট ছোট স্বপ্নের মতো ভেসে বেড়াচ্ছে।

দৃশ্যটা এত সুন্দর ছিল যে শুধু চোখে দেখে মন ভরছিল না। মনে হলো, এই মুহূর্তটা ধরে রাখতে হবে। তাই ফোনটা হাতে নিয়ে নিজের চোখে দেখা সেই সকালের মায়াটুকু ছবির মধ্যে বন্দী করে রাখলাম।

কিছু দৃশ্য শুধু চোখে দেখা যায় না, হৃদয় দিয়েও অনুভব করতে হয়। সেই ভোরের পাখির ডাক, নদীর ঢেউ, সূর্যের সোনালি আলো আর বুকের ভেতর নেমে আসা অদ্ভুত এক অনুভূতি—এসব হয়তো ছবিতে থাকবে, কিন্তু সেই মুহূর্তের অনুভূতিটা থেকে যাবে শুধু আমার হৃদয়ে।

প্রকৃতি কখনো আমাদের কাছে কিছু চায় না, শুধু ভালোবাসতে শেখায়। প্রকৃতির এই ভালোবাসা কতটা গভীর, কতটা আপন—তা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। প্রকৃতির প্রেমটা বোধহয় এমনই, যা একবার হৃদয়ে জায়গা করে নিলে কখনো ভোলা যায় না। 🌿❤️🌅 #প্রকৃতির_প্রেম #সকালের_মায়া #পাখির_কিচিরমিচির

🌸 আমার ছোটবেলার পর্তুলিকা ফুলের গল্প 🌸ছোটবেলায় স্কুল থেকে একদিন পর্তুলিকা ফুলের একটা চারা এনে খুব শখ করে আমাদের ঘরের সা...
22/08/2026

🌸 আমার ছোটবেলার পর্তুলিকা ফুলের গল্প 🌸

ছোটবেলায় স্কুল থেকে একদিন পর্তুলিকা ফুলের একটা চারা এনে খুব শখ করে আমাদের ঘরের সামনের উঠানে, আমার রুমের জানলা বরাবর লাগিয়েছিলাম। তখন আমরা এই ফুলটাকে “নয়টার ফুল” বলেই চিনতাম। 🌸

গাছটা সুন্দরভাবে বড় হলো, আর একসময় সুন্দর সুন্দর ফুলও দিতে শুরু করল। ফুল দেখে আমার তো মনটাই ভরে যেত।

কিন্তু একদিন দেখি—ফুলগুলো সব তছনছ! প্রথমে ভাবলাম, কোনো দুষ্টু ছেলে মেয়ে হয়তো ফুল ছিঁড়ে গেছে। রাগে তো মাথা গরম! 😄

পরে ভালো করে দেখি—আরে! এ তো হাঁসের পায়ের ছাপ! 🦆
হাঁস বাবাজিরা এসে আমার শখের পর্তুলিকা ফুল খেয়ে একেবারে শেষ!

তাই গাছগুলো তুলে পাঁচ লিটারের তেলের কন্টেইনারে মাটি ভরে আবার লাগালাম। তারপর গ্রামের একমাত্র পাকা ছাদ, আমাদের লেটটিন ওরে থুক্কু টয়লেট এর ছাদের ওপর তুলে রাখলাম। মনে মনে ভাবলাম—এইবার দেখি কে আমার গাছ খায়!

কিন্তু কয়েক দিন পর শুরু হলো মুরগির অভিযান! 🐔
মুরগিরাও ছাদে উঠে আমার পর্তুলিকা ফুলের ওপর হামলা চালিয়ে দিল। ফুল-পাতা, মাটি—সব তছনছ!

শেষে জালি ব্যাগ আর বাঁশের খুঁটি দিয়ে গাছগুলো ঘিরে দিলাম। ভাবলাম, যাই হোক সরাসরি গাছ ফুল 🌸 যদি ও বা না দেখা যায় সমস্যা নাই ।মই🪜 দিয়ে উঠে উঠে দেখবো প্রতিদিন ।যেই ভাবা সেই কাজ 😄এবার তো আর কারও সাধ্য নেই!

কিন্তু শেষ রক্ষা হলো না।

কয়েক দিন পর গিয়ে দেখি—গাছ নেই, কন্টেইনারও নেই! 😳

হাঁস না, মুরগি না—তাহলে কে নিল?

আজও সেই রহস্যের সমাধান হয়নি। মনে হয় কোনো এক অচেনা চোর মামা আমার পর্তুলিকা ফুল গাছ মাটি-সহ, কন্টেইনার-সহ নিয়ে গিয়েছিল! 😂

আজও মনে মনে প্রশ্ন করি—
“চোর মামা, তুমি কে ছিলে? আর আমার সেই শখের পর্তুলিকা ফুলটাই বা নিয়ে গেলে কোথায়?” 🌸❤️

ছোটবেলার কত স্মৃতি যে একটা ফুলগাছের সঙ্গে জড়িয়ে থাকে—বড় হয়ে সেই স্মৃতিগুলোই সবচেয়ে বেশি হাসায়, আবার মনটাও ভরে দেয়। ❤️ #ছোটবেলারস্মৃতি #গ্রামেরস্মৃতি #পর্তুলিকাফুল

22/08/2026

ট্রেন্ডিংয়ের পিছনে ছুটতে ছুটতে ডিমও আজ ভাইরাল! 🥚😂 #ট্রেন্ডিং #ফানিভিডিও

21/08/2026

চট্টগ্রামের ঐতিহ্যের স্বাদে, ঘরোয়া মমতায় রান্না—ঐতিহ্যবাহী লইট্টা মাছ। 🐟🐠 #লইট্টাভুনা #চট্টগ্রামেররান্না

19/08/2026

মিষ্টি আলু পাতা দিয়ে মাছ রান্নার আপনাদের কোনো বিশেষ টিপস আছে? 🌿🐟 জানালে আমিও শিখে নেব। 😊 #মিষ্টিআলুপাতা #বাংলাররান্না

16/08/2026

একটু যত্ন, একটু আশা—মরে যাওয়া গাছ থেকেও নতুন সবুজের স্বপ্ন 🌿💚

গাঁদা ফুলের গাছ চুরির সেই দুষ্টু গল্পছোটবেলার কথা।আমার খালার বাড়ির সামনে একটা মন্দির তার পাশে বেশ কিছু গাঁদা ফুল গাছের ...
16/08/2026

গাঁদা ফুলের গাছ চুরির সেই দুষ্টু গল্প

ছোটবেলার কথা।আমার খালার বাড়ির সামনে একটা মন্দির তার পাশে বেশ কিছু গাঁদা ফুল গাছের চারা ছিল। তার মধ্যে বড় বড় গাঁদা ফুলের গাছগুলো ছিল আমার সবচেয়ে পছন্দের। কী সুন্দর সুন্দর ফুল ফুটত! দেখলেই মনে হতো, আহা—এই গাছগুলো যদি আমাদের বাড়িতেও থাকত!

কিন্তু সমস্যা হলো, তখন তো আর চাইলেই গাছ নিয়ে আসা যায় না। তাই ফুলগুলো দেখলেই মাথার মধ্যে শুধু একটা চিন্তাই ঘুরত—গাছগুলো চুরি করে নিয়ে আসা যায় কীভাবে! 😄

একদিন আমি, আমার খালাতো বোন আর তার আরও কয়েকজন ফাজিল কাজিন মিলে ঠিক করলাম, আজকে আর শুধু ফুল দেখে ফিরে যাব না—আজকে গাছ নিয়েই ফিরব!

সন্ধ্যা নামার একটু পর আমরা সবাই মিলে চুপিচুপি বের হলাম। মনে হচ্ছিল, আমরা বুঝি কোনো বিশাল অপারেশনে নেমেছি! চারপাশ দেখে, সুযোগ বুঝে মন্দিরের পাশের পুকুরপাড় থেকে গাঁদা ফুলের গাছের চারা তুলে নিতে শুরু করলাম।

কিন্তু চুরির কাজ যতটা সহজ ভেবেছিলাম, আসলে ততটা সহজ ছিল না। গাছ নিয়ে ফিরতে গিয়ে পুকুরপাড়ে এমন হুড়োহুড়ি শুরু হলো যে, একপর্যায়ে আমরা নিজেরাই পুকুরের পাড় ভেঙে পানিতে পড়ে গেলাম ।শেষ পর্যন্ত গাছের চেয়ে নিজেদের সামলানোই কঠিন হয়ে গেল। 😂

তারপর কোনোমতে সেই গাছ নিয়ে আমরা বাড়িতে ফিরলাম। ছোটবেলায় কী যে বুদ্ধি ছিল আমাদের! আজ ভাবলে নিজের কাছেই হাসি পায়।

সেই গাঁদা ফুলের গাছ চুরি করার ঘটনাটা হয়তো খুব ছোট একটা দুষ্টুমি ছিল, কিন্তু আমাদের ছোটবেলার কত হাসি, কত উত্তেজনা আর কত স্মৃতি যে এর সঙ্গে জড়িয়ে আছে—সেটাই এখন সবচেয়ে সুন্দর লাগে।

গাছ চুরি করতে গিয়ে পুকুরে পড়ার সেই অভিযান—ছোটবেলার দুষ্টুমির খাতায় আজও একেবারে সোনালি অধ্যায়! 😄🌼

15/08/2026

পুডিংটা প্লেটে সাজিয়ে দিতেই আমার বাচ্চার মুখে—“হ্যাপি বার্থডে!” 😂❤️
জন্মদিন কোথায়, কে জানে! ওর কাছে সুন্দর খাবার মানেই বোধহয় আজ কারও জন্মদিন! 🎂🍮 & DECOR

14/08/2026

নিজের হাতে তৈরি করা—তাই এর স্বাদে আর ভালোবাসায় একটু আলাদা অনুভূতি। ❤️

রোদ মাখা সকাল, ভালো থাকুক মন। 🌸🌸🌸  & DECOR
14/08/2026

রোদ মাখা সকাল, ভালো থাকুক মন। 🌸🌸🌸 & DECOR

Address

Hajigonj
Chandpur
3610

Website

Alerts

Be the first to know and let us send you an email when DINE & DECOR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share