05/09/2026
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে আজ এক অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
পাগলা নদীতে গোসল করতে গিয়ে একসঙ্গে ৫ জন শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করেন এবং নিষ্পাপ শিশুদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আমিন।