Khan’s Territory

Khan’s Territory khan’s territory

আজ সকালের সূর্যোদয়টা সত্যিই মন ভালো করে দেওয়ার মতো ছিল ..🌞 এত সুন্দর একটা মুহূর্ত মিস করা যায় না, তাই ক্যামেরায় ধরে র...
15/11/2025

আজ সকালের সূর্যোদয়টা সত্যিই মন ভালো করে দেওয়ার মতো ছিল ..🌞 এত সুন্দর একটা মুহূর্ত মিস করা যায় না, তাই ক্যামেরায় ধরে রাখলাম। আশা করি, আজকের দিনটাও সূর্যের এই আলোর মতোই সুন্দর ও উজ্জ্বল হবে। শুভ সকাল 🌿

টিকটিকি ভেবে মারতে গিয়ে দেখি ডাইনাসর 🦖🦅NB: Don’t use this picture anywhere
10/10/2025

টিকটিকি ভেবে মারতে গিয়ে দেখি ডাইনাসর 🦖🦅

NB: Don’t use this picture anywhere

এই শহরটা ঠিক আমার মতো। বাইরে থেকে ঝলমলে, ভেতরে নিঃশব্দে কিছু ভাঙছে প্রতিনিয়ত। যেভাবে রাস্তার আলো ভিজে রাস্তায় লেপ্টে থাক...
09/10/2025

এই শহরটা ঠিক আমার মতো। বাইরে থেকে ঝলমলে, ভেতরে নিঃশব্দে কিছু ভাঙছে প্রতিনিয়ত। যেভাবে রাস্তার আলো ভিজে রাস্তায় লেপ্টে থাকে, ঠিক সেভাবেই আমার ভেতরের স্মৃতিগুলো আটকে আছে অতীতের দেয়ালে 🌿⏰

08/10/2025

কেক না..আজ এসেছি আগারগাঁর সবচেয়ে টেস্টি তেহারি খেতে 🍛🌿

রাতের শেষ প্রহর। রেলস্টেশনের পুরনো বেঞ্চে বসে আছে নীলা। হাতঘড়ির কাঁটা ৩টা পেরিয়ে গেছে। মাথার উপর ছেঁড়া ছাউনি, বাতাসে মিশ...
08/10/2025

রাতের শেষ প্রহর। রেলস্টেশনের পুরনো বেঞ্চে বসে আছে নীলা। হাতঘড়ির কাঁটা ৩টা পেরিয়ে গেছে। মাথার উপর ছেঁড়া ছাউনি, বাতাসে মিশে থাকা পুরনো রেলের ধোঁয়া আর দূরের সিগন্যাল লাইট সব কিছু যেন তার মনের মতোই নিস্তব্ধ, ক্লান্ত আর গাঢ় অন্ধকারে ডুবে আছে।

নীলার চোখে ঘুম নেই। চোখের নিচে কালচে ছাপ, চুলগুলো এলোমেলো। কেউ হয়তো দেখলে বলত—এই মেয়েটা যেন সময়ের আঁচে পুড়ে গেছে, অথচ সময়টা তো সেই আগের মতোই আছে… বদলেছে কেবল মানুষ।

কিছু বছর আগেও এই স্টেশনটাই ছিল তার আনন্দের ঠিকানা। ঠিক এই প্ল্যাটফর্মেই প্রতিদিন বিকেলবেলা দাঁড়িয়ে থাকত আর অপেক্ষা করত রাফির জন্য। কেমন করে হাসত ছেলেটা! ছুটে এসে বলত, “চলো, সময় কম… ট্রেন মিস হয়ে যাবে।” তাদের স্বপ্ন ছিল ছোট্ট এক শহরে নতুন জীবন গড়ার—ছোট্ট একটা বাসা, বারান্দায় গাছ, ভোরবেলা দু’কাপ চা আর সাদা জানালায় সূর্যের আলো।

তারা দু’জনই বিশ্বাস করত, সময় সব ঠিক করে দেবে। কিন্তু কে জানত, সময় তো কারো জন্য বদলায় না… মানুষই সময়কে বদলে ফেলে।

রাফি বিদেশে পড়তে গেল। প্রতিশ্রুতি দিলো—“ফিরে এসে তোকে নিয়ে যাব।” নীলা অপেক্ষা করল। প্রথম দিকে ফোন আসত প্রতিদিন, পরে সপ্তাহে একবার, আর শেষে… একেবারেই না। চিঠির জায়গায় এলো নীরবতা।

একদিন সোশ্যাল মিডিয়ায় হঠাৎ চোখে পড়ল ছবিটা—রাফি, নতুন কারো হাত ধরে দাঁড়িয়ে আছে তুষার-ঢাকা শহরে। ছবির ক্যাপশন— “New beginnings!”

সেই মুহূর্তে নীলার ভেতরে কিছু একটা ভেঙে গেল। না, সময় কিছুই করেনি। কেবল মানুষটাই বদলে ফেলেছে সময়কে—যে সময়টা একসময় ছিল প্রতিশ্রুতির, সেটাই এখন হয়ে গেছে বিশ্বাসঘাতকতার সাক্ষী।

বছর কয়েক কেটে গেছে। এখন নীলা আর সেই মেয়েটা নেই, যে বেঞ্চে বসে অপেক্ষা করত। সে নিজের মতো করে সময়ের সঙ্গে হাঁটতে শিখেছে। একটা ছোট্ট স্কুলে পড়ায়, নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের জন্য বাঁচতে শিখেছে।

লোকজন বলে, “সময় সবকিছু বদলে দেয়।”
নীলা মৃদু হেসে বলে—
“না, সময় তো সেই একই থাকে… বদলায় মানুষ, আর তার দৃষ্টিভঙ্গি।”

রেলস্টেশনের ঘড়িতে আবার কাঁটা নড়ে উঠল—টিক… টিক… সময় চলেছে নিজের মতোই।
কিন্তু নীলা? সে সময়কে থামিয়ে নিজের জীবনটা নতুন করে গড়ে তুলেছে।

সময় বদলায় না .. মানুষ বদলে ফেলে সময়কে ⏰🙂শুভ সকাল
08/10/2025

সময় বদলায় না .. মানুষ বদলে ফেলে সময়কে ⏰🙂
শুভ সকাল

07/10/2025

আগারগাঁও এর ভাইরাল কেকের দিন শেষ..এখন ননদ-ভাবির বিরিয়ানির বাংলাদেশ ..!!😜🍛

অপেক্ষা একধরনের মানুষিক যন্ত্রণা তারপরেও মানুষকে অপেক্ষা করতে হয়..sterritory
07/10/2025

অপেক্ষা একধরনের মানুষিক যন্ত্রণা
তারপরেও মানুষকে অপেক্ষা করতে হয়..sterritory

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে।পাশের গাঁয়ের পুরোনো ডাকবাক্সটার সামনে বসে আছে বৃদ্ধা সরলা দেবী।চোখে কাঁচের চশমা, হাতে ভাঁজ করা...
07/10/2025

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে।
পাশের গাঁয়ের পুরোনো ডাকবাক্সটার সামনে বসে আছে বৃদ্ধা সরলা দেবী।
চোখে কাঁচের চশমা, হাতে ভাঁজ করা এক পুরোনো খাম।
চিঠিটা তার স্বামীর— ত্রিশ বছর আগের।

স্বামী গিয়েছিল যুদ্ধে, ফিরে আসেনি।
তবু সরলার বিশ্বাস, সে একদিন ফিরবে,
ঠিক এই রাস্তা দিয়েই, ঠিক এই চিঠিটার মতো পুরোনো হাসি মুখে।

প্রতিদিন বিকেলে সে আসে ডাকবাক্সটার সামনে,
মাটিতে পাতা পিঁড়িতে বসে, চোখ রাখে দূরপথে।
লোকে বলে, “সরলা পাগল হয়ে গেছে।”
কিন্তু সরলা ভাবে, হয়তো সবাই ভুলে গেছে অপেক্ষা নামের অনুভূতিটা।

একদিন হঠাৎ সন্ধ্যা ছুঁয়ে আসে এক বৃষ্টি।
এক বালক দৌড়ে এসে আশ্রয় নেয় তার ঘরের বারান্দায়।
গায়ে ভিজে জামা, মুখে ক্ষুধা, চোখে ভয়।
সরলা বলে, “বাবা, বসো।”
চুলা ধরায়, শুকনো কাপড় দেয়।

খাওয়া শেষে ছেলেটা বলে, “ঠাম্মা, আমার কেউ নাই।”
সরলা মৃদু হেসে বলে,
“তাহলে আজ থেকে তুই আমার চিঠি।”

বালক বুঝতে পারে না কথার মানে,
কিন্তু পরদিন থেকে প্রতিদিন বিকেলে সে আসে,
চিঠি নিয়ে নয়— ভালোবাসা নিয়ে।

মাস ঘুরে বছর যায়,
গাঁয়ের মানুষ দেখে— সরলা আর একা নয়।
ডাকবাক্সটা এখনো আছে, কিন্তু তার অপেক্ষা শেষ।
কারণ, যে ভালোবাসা একদিন হারিয়ে গিয়েছিল যুদ্ধে,
তা ফিরে এসেছে এক অনাথ বালকের চোখে।

শেষ বিকেলে সরলা যখন মারা গেল,
তার পাশে ছিল সেই বালক,
আর টেবিলের ওপর রাখা ছিল পুরোনো খামটা,
যার ওপরে নতুন করে লেখা

শহরের এক কোণে ছোট্ট একটা ক্যাফেতে বসে আছে রুদ্র।সামনের টেবিলে একটা কফি কাপ ঠান্ডা হয়ে গেছে, আর তার পাশে খোলা একটা চিঠি।চ...
06/10/2025

শহরের এক কোণে ছোট্ট একটা ক্যাফেতে বসে আছে রুদ্র।
সামনের টেবিলে একটা কফি কাপ ঠান্ডা হয়ে গেছে, আর তার পাশে খোলা একটা চিঠি।
চিঠিটা লেখা মিতার জন্য — যে এখন অনেক দূরে, অন্য কারো জীবনে, হয়তো অন্য কোনো শহরে।

রুদ্র প্রতিদিন চিঠি লেখে, কিন্তু পাঠায় না।
প্রতিটা চিঠিতেই শুরুটা একই —তুমি ভালো থেকো, এইটুকুই চাই।

একসময় মিতা ছিল রুদ্রর পৃথিবী।
প্রতিদিন সকালে রুদ্রর প্রথম কাজ ছিল মিতাকে “শুভ সকাল” বলা।আর রাতে মিতার গল্প শুনে ঘুমিয়ে পড়া।
জীবনের হিসেবটা তখন সহজ ছিল —তুমি আছো, তাই আমি আছি।

কিন্তু একদিন সব পাল্টে গেল।
একটা ভুল বোঝাবুঝি, একটা অপ্রয়োজনীয় অভিমান, আর দু’জন নীরব মানুষের মাঝে বেড়ে ওঠা দূরত্ব।
রুদ্র ভেবেছিল — মিতা ফিরে আসবে।
আর মিতা ভেবেছিল — রুদ্রই আগে খোঁজ নেবে
শেষ পর্যন্ত কেউই নিল না।

বছর কেটে গেল।
রুদ্র ডাক্তার হলো, মিতা চলে গেল বিদেশে।
তবুও রুদ্র এখনো মাঝে মাঝে চিঠি লেখে —
একটা চেয়ার খালি রেখে, এক কাপ কফি বানিয়ে।

চিঠির শেষ লাইনটা সবসময় একই থাকে —
“তুমি যেখানেই থাকো, ভালো থেকো। কারণ তোমার ভালো থাকা মানেই আমার শান্তি।”

একদিন হঠাৎ রুদ্র জানতে পারল, মিতা এখনো তার শহরে ফেরে মাঝে মাঝে,
একই ক্যাফেতে আসে, একই টেবিলে বসে।
কিন্তু হয়তো সময় তাদের এতটাই বদলে দিয়েছে যে, দুজন একে অপরকে চিনতে পারলেও, তাকায় না।

তবুও সেদিন রুদ্র চিঠিটা পকেটে রেখে চলে গেল।
আর প্রথমবারের মতো একটা হাসি ফুটল মুখে —
কারণ সে বুঝে গেছে,
ভালোবাসা মানে কারো কাছে থাকা না, বরং দূরে থেকেও তার ভালো থাকাটা চাওয়া।

06/10/2025

ময়মনসিংহের এই জায়গাটা আমার হৃদয়ে থেকে গেল😊 পুরো দিনটা কাটালাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 🌿

Address

Kansat, Shibganj
Chapainawabganj

Telephone

+8801785229394

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan’s Territory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khan’s Territory:

Share