24/07/2026
গুরুত্বপূর্ণ নোটিশ 🚫
একটা রেজাল্ট কখনোই তোমার জীবনের মূল্য নির্ধারণ করে না। খারাপ ফলাফল কষ্টের হতে পারে, কিন্তু সেটাই জীবনের শেষ নয়। পৃথিবীর অসংখ্য সফল মানুষ জীবনের কোনো না কোনো সময়ে ব্যর্থ হয়েছে, তারপর আবার উঠে দাঁড়িয়েছে।
মনে রেখো, একটি পরীক্ষায় খারাপ করা মানে তুমি ব্যর্থ মানুষ নও। আজকের ব্যর্থতা আগামী দিনের সাফল্যের ভিত্তি হতে পারে। তোমার পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের কাছে তুমি একটি রেজাল্টের চেয়েও অনেক বেশি মূল্যবান।
বেঁচে থাকলে আবার চেষ্টা করার সুযোগ থাকবে। তাই কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের কাছের মানুষদের সঙ্গে কথা বলো। সাহায্য চাইতে কখনো লজ্জা নেই।
আল্লাহ তায়ালা সবাইকে A+ পাওয়ার তৌফিক দিন..! 💝