30/07/2020
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
'আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট জিলহজ্জের দশ দিবসের আমলের চেয়ে অধিক প্রিয় ও মহৎ অন্য কোনো দিনের আমল নেই,সুতরাং তোমরা সেই দিবসগুলোতে অধিক পরিমাণ তাসবিহ,তাহমিদ,তাহলিল,তাকবির জিকির করো।'[আহমাদ-৫৪৪৬]
জিলহজ্জ এর ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ-মহিলা প্রত্যেকের উপর তাকবিরে তাশিরিক বলা ওয়াজিব।
তাকবিরে তাশরিক-
الله أكبر .. الله أكبر .. الله أكبر .. لا إله إلا الله
الله أكبر .. الله أكبر .. الله أكبر .. ولله الحمد
আল্লাহু আকবার.. আল্লাহু আকবার.. আল্লাহু আকবার.. লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার.. আল্লাহু আকবার.. আল্লাহু আকবার.. ওয়া লিল্লাহিল হামদ।
এছাড়াও এ সময় করণীয় পুণ্যবান অন্যান্য আমল গুলো------------
• বেশি করে কুরআন তিলাওয়াত করা।
• তাওবা/ইস্তেগফার করা।
• সর্বদা জিকির করা,বিশেষ করে তাসবিহ=সুবহানাল্লাহ,তাহমিদ=আলহামদুলিল্লাহ্, তাহলিল=লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবির-আল্লাহু আকবার জিকির করা।
• তাহাজ্জুদের নামাজ আদায় করা।
• দান-সাদকা করা।
• বেশি বেশি করে বাবা মায়ের সেবা করা।
• আত্মীয় ও প্রতিবেশীর খোঁজখবর নেয়া।
• মাফ করে দেওয়া ও মাফ চেয়ে নেওয়া।
• রোজাদারের আহারের ব্যবস্থা করা।
• সবার সাথে উত্তম আখলাক প্রদর্শন করা।
• গুনাহের কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখা
• বেশি করে দ্বীনের দাওয়াতের কাজ করা।
• হজ্জ ফরজ হলে হজ্জ আদায় করতে যাওয়া
• আরাফার দিন দুয়া করা। এই দিনের দুয়া ইন শা আল্লাহ কবুল হবে।
• আরাফার দিন এই দুয়া অনেক বেশি করে পড়া -
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
'শ্রেষ্ঠ দুয়া হচ্ছে আরাফাত দিবসের দুয়া। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে:
لاَ إِلَهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের যাবতীয় সকল উত্তম ও নেক ইবাদত কবুল করে আমাদের আমলনামা ভারী করার তৌফিক দান করুক।
আমিন।
's Dawat-e-biryani এর পক্ষ থেকে সবাই কে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা..
"ঈদ মোবারক *