Errum's Tasty Delight

Errum's Tasty Delight We probide homemade fresh & customized cake in Chittagong City ❤️❤️
(2)

আরাফাহর দিনের আমল এবং আগের রাতের প্রস্তুতি:1. আরাফাহর আগের রাত মাগরিবের পর থেকে বেশি বেশি তাকবির, ইস্তিগফার ও দরুদ পাঠ ক...
26/05/2026

আরাফাহর দিনের আমল এবং আগের রাতের প্রস্তুতি:
1. আরাফাহর আগের রাত মাগরিবের পর থেকে বেশি বেশি তাকবির, ইস্তিগফার ও দরুদ পাঠ করুন। জামাতের সাথে ইশার নামাজ আদায় করুন। রাতে সূরা বাকারাহর শেষ দুই আয়াত পড়ুন।

2. আগের রাতে দ্রুত ঘুমিয়ে পড়ুন। ভোর রাতে উঠে তাহাজ্জুদ আদায় করুন, দু’আ করুন, এরপর সাহরি করুন। সারাদিনে কী কী আমল করবেন, সেগুলোর একটি ছোট তালিকা করে নিন। এরপর জামাতের সাথে ফজরের নামাজ আদায় করুন।

3. আরাফাহর রোজা পালন করুন।

4. রাসূলুল্লাহ ﷺ যা শিখিয়ে দিয়ে গেছেন, আরাফাহর দিনের শ্রেষ্ঠ দু’আ ও যিকির:

لَا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْر

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।

সারাদিন এই যিকিরটি বেশি বেশি পড়ুন। সম্ভব হলে কমপক্ষে ১০০ বার পড়ুন।

5. ৯ জিলহজ ফজর নামাজ থেকে ১৩ জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরীক পড়ুন:

اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

অর্থ: আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান। আর সব প্রশংসা আল্লাহর জন্য।

6. সারাদিন বেশি বেশি সাধারণ তাকবির পাঠ করুন:

اللهُ أَكْبَرُ

উচ্চারণ: আল্লাহু আকবার
অর্থ: আল্লাহ সবচেয়ে মহান।

7. যতটুকু সম্ভব মসজিদে অবস্থান করুন। ইতিকাফের নিয়্যাতে বসতে পারলে আরও ভালো।

8. সারাদিন বেশি বেশি দু’আ করুন। দু’আর শুরুতে ও শেষে আল্লাহর প্রশংসা এবং নবীজি ﷺ এর উপর দরুদ পড়ুন। নিজের জন্য, পরিবার, মা-বাবা, উম্মাহ, মৃত মুসলিম, অসুস্থ, ঋণগ্রস্ত, মজলুম এবং পথহারা মানুষদের জন্যও দু’আ করুন।

9. ন্যূনতম একটি হাদিস পড়ুন।

10. আরাফাহর দিনেও সূরা বাকারাহর শেষ দুই আয়াত পড়ুন।

11. সময় ও সুযোগ অনুযায়ী কুরআন তিলাওয়াত করুন। ইচ্ছা হলে সূরা কাহফ, ইয়াসিন, মুলক, আর-রহমান ইত্যাদিও পড়তে পারেন।

12. অন্তত ১ টাকা হলেও সাদাকাহ করুন।

13. সারাদিন বেশি বেশি দরুদ ও ইস্তিগফার পাঠ করুন।

ইস্তিগফার:
أَسْتَغْفِرُ اللهَ

উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

দরুদ:
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ

উচ্চারণ: আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, ওয়া আলা আলে মুহাম্মাদ।
অর্থ: হে আল্লাহ, আপনি মুহাম্মদ ﷺ এবং তাঁর পরিবারের উপর রহমত বর্ষণ করুন।

চাইলে দরুদে ইবরাহিমও পড়তে পারেন।

14. কমপক্ষে তিন বার সূরা ইখলাস পড়ুন, আয়াতুল কুরসী পড়ুন, এবং যতটুকু পারেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন।

যারা পারেন, এগুলো মুখস্থ করে নিন। না পারলে দেখে দেখে পড়ুন।

নিজে আমল করুন এবং দাওয়াহর নিয়্যাতে অন্যদের কাছেও পৌঁছে দিন।

22/05/2026

゚viralシ

কেন জানি মনে হচ্ছে এই কাহিনীটার আরও পার্ট আছে । মহিলার টেম্পার ইস্যু আছে এট সত্যি তবে এটার সাথে পরকীয়া রিলেটেড কাহিনী এড...
19/05/2026

কেন জানি মনে হচ্ছে এই কাহিনীটার আরও পার্ট আছে ।

মহিলার টেম্পার ইস্যু আছে এট সত্যি তবে এটার সাথে পরকীয়া রিলেটেড কাহিনী এড করার জন্যই টেম্পারটাকে হাইলাইট করা হয়েছে বলে মনে হচ্ছে ।

মহিলার বাড়িঘর, না উঠানো মশারি দেখে মনে হচ্ছে সে তার বাচ্চার পিছেই পরে থাকে সারা দিন । বাচ্চার স্বাস্থ্য নিয়ে অনেকে বলছে কেমন মা বাচ্চাকে এভাবে খাওয়ায়।

বিশ্বাস করেন আমি অনেক প্যারেন্ট দেখছি যারা হাত পা আটকে কোন রকমে বাচ্চার মুখে ঠুসে দেয়াটাই সাকসেস মনে করে। মহিলা একা দেখে হয়তো বেধে নিয়েছে। কিন্তু একজন চেপে ধরে আরেকজন খিচুড়ি খাওয়ানোর ফিডারে খিচুড়ি ঠুসে দেয় এই দৃশ্য খুব একটা আনকমন না ।

কোন ভিডিওতে দেখলাম না এমনিতে বাচ্চাটাকে মারছে । খাওয়ানোর টাইমেই উনি এমন আচরণ করে তার মানে এই টাইমেই মহিলা কন্ট্রোল হারায় ।

উনার হাজবেন্ড একটা স্পাই ক্যামেরা দিয়ে ভিডিও করে সরাসরি কেইস করে ফেললো। কোন আলোচনা, কাউন্সেলিং কিছু না । এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলো। একটা ভিডিওতে দেখলাম মহিলার পোশাক নেমে গিয়েছে । তার মানে উনার প্রাইভেসিকে সম্মান দেয়া হয়নি ।

পরকীয়ার দায় এসেছে, সেটার কোন ভিডিও নেই কেন ?? অন্য সময় বাচ্চাটার উপর অত্যাচারের কোন ভিডিও নেই কেন ?? ( নাকি আমি দেখিনি?? প্লিজ জানাবেন )

আরেকটা কথা আমার বাচ্চাদের চিকন স্বাস্থ্যের জন্য যে পরিমাণ কটাক্ষের সম্মুখীন আমি হয়েছি যদি আমার পড়াশোনা কম আর সাপোর্টিভ হাজবেন্ড না থাকতো তাহলে আমিও হয়তো এমন ক্রেজি হতাম " বাচ্চা মোটাতাজা " করনে । মহিলা দোষী কিন্তু জেলে যাওয়ার মতো অপরা"ধী কিনা সেটা জানতে হবে । এখন যাদের কাছে বাচ্চা তারা কি খুব ধৈর্য্য ধরে " তুনু মুনু " করে বাচ্চাটাকে পালতে পারছে কিনা সেটাও জানতে হবে ।

একটা ভিডিও কখনোই পুরো ঘটনার আয়না হতে পারেনা,
এট লিস্ট একজন মা কে জাজ করার জন্য এনাফ না ।
゚viralシ

13/05/2026

গোলাপ তৈরি৷🌷 😱🌹 ゚viralシ

📌আমাদের কাছে যে কোন প্রোগ্রামের জন্য customized কেকের অর্ডার করতে পারেন। আমাদের পেজটি একটি চট্টগ্রাম ভিত্তিক হোমমেড  কেক...
11/05/2026

📌আমাদের কাছে যে কোন প্রোগ্রামের জন্য customized কেকের অর্ডার করতে পারেন।

আমাদের পেজটি একটি চট্টগ্রাম ভিত্তিক হোমমেড কেক পেইজ।

We baked cakes with love ❤️

প্রতিটা কেক এর ডিজাইন এর উপর এ ডিপেন্ড করে এবং কাস্টোমাইজ কেক এ এক্সট্রা টাকা এড হবে ।

🌵For Order Please Inbox Us.

Page Errum's Tasty Delight


#চট্টগ্রাম #জন্মদিন

ধন্যবাদ❣

05/05/2026

゚viralシ

04/05/2026

দেখে মনে হচ্ছে চিরে আনা টাটকা গোলাপ 😱🌹 ゚viralシ

03/05/2026

গোলাপ কেক ডেকোরেশন 🌷 ゚viralシ

02/05/2026

গোলাপ কেক 🌹 ゚viralシ

Address

Chittagong Division
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Errum's Tasty Delight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category