Tamanna's Cook Book

Tamanna's Cook Book Cooking | Decor| D.I.Y|Story Telling| Daily Vlog |Beauty | Lifestyle |Food|Pet
(19)

Piku : The Gunner Billu ❣️MashAllah ❤️
26/08/2026

Piku : The Gunner Billu ❣️
MashAllah ❤️

থালাবাসন মাজার স্ক্রাব—ঘরের সবচেয়ে অবহেলিত জিনিস! ঘর পরিষ্কার রাখতে আমরা কত কিছুই না করি। সুন্দর সুন্দর জিনিস কিনি, রান...
26/08/2026

থালাবাসন মাজার স্ক্রাব—ঘরের সবচেয়ে অবহেলিত জিনিস!

ঘর পরিষ্কার রাখতে আমরা কত কিছুই না করি। সুন্দর সুন্দর জিনিস কিনি, রান্নাঘর পরিষ্কার রাখি—কিন্তু যে স্ক্রাব দিয়ে প্রতিদিন থালাবাসন মাজি, সেটার দিকে অনেক সময় একদমই খেয়াল থাকে না।

অথচ ভেজা ও খাবারের সংস্পর্শে থাকা এই স্ক্রাবে প্রচুর জীবাণু জমতে পারে। তাই নিয়মিত স্ক্রাব পরিষ্কার করা এবং সময়মতো পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ।
যা করতে পারেন:

• প্রতি ৭ দিনে অন্তত একবার স্ক্রাব ভালোভাবে পরিষ্কার করুন।
• সম্ভব হলে গরম পানিতে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন।
• পুরোনো স্ক্রাব নিয়মিত পরিবর্তন করুন—বিশেষ করে যদি দুর্গন্ধ হয়, ময়লা জমে থাকে বা শুকাতে না চায়।
• যাদের বাজেট কম, তারা ফল-সবজির নেট ব্যাগ ব্যবহার করতে পারেন এবং কয়েকদিন পরপর নতুনটি ব্যবহার করতে পারেন।

অনেকেই বছরের পর বছর একই স্ক্রাব ব্যবহার করেন। অথচ রান্নাঘরের পরিচ্ছন্নতার এই ছোট বিষয়টিও আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

ছোট্ট একটা স্ক্রাব—কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে এর গুরুত্ব অনেক।
সুস্থতা শুরু হোক ছোট ছোট অভ্যাস থেকে।

হ্যা হ্যা আমিই আম্মুর সব  জামা কাপড় ছিড়েছি।ইচ্ছা করে ছিড়িনি নখ লেগে গিয়েছে। বেডশিট ও ছিড়েছি তো কি হয়েছে?বিড়াল পালা ওতো স...
26/08/2026

হ্যা হ্যা আমিই আম্মুর সব জামা কাপড় ছিড়েছি।ইচ্ছা করে ছিড়িনি নখ লেগে গিয়েছে। বেডশিট ও ছিড়েছি তো কি হয়েছে?বিড়াল পালা ওতো সোজা না।😝

25/08/2026

মা তুমি না উঠলে তোমার মুখের সব সেরাম খেয়ে ফেলবো চাটু করে।

25/08/2026
এদিকে গ্যাসের খুব প্রবলেম।কয়েক সপ্তাহ থেকে রান্না বান্না খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। সকালের খাবার দুপুরে আর দুপুরে...
25/08/2026

এদিকে গ্যাসের খুব প্রবলেম।কয়েক সপ্তাহ থেকে রান্না বান্না খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। সকালের খাবার দুপুরে আর দুপুরের খাবার বিকেলে রান্না করি কোনরকম করে।বেছে নেই শর্টকাট পদ্ধতি। অল্প আঁচে রান্না হয় এমন সব পদ।এভাবে খেতে খেতে খাবার খাওয়ায় অরুচি চলে আসছে।
তাই ভাবলাম একটু পোলাও করি।
কিন্তু মাংস খেতে ইচ্ছে করল না।
সাথে ডিমের কোর্মা ,চিংড়ির মালাইকারি আর বেগুন ভাজি।
পেট খুশি তো মন খুশি। 🥰❤️

24/08/2026

আমি আর স্বামী যখন কিচেনে কাজ করি।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna's Cook Book posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share