04/08/2026
💥 ডিসেম্বর এ ডায়াগনসিস,1st জানুয়ারী সার্জারি-
এরপর 1st ফেব্রুয়ারি থেকে আগস্ট—Square Hospital-এ 8 cycles কেমোথেরাপির দীর্ঘ যাত্রা শেষ করে এখন শুরু হয়েছে রেডিয়েশনের আরেকটি কঠিন অধ্যায়।
💥 প্রতিদিন একই পথ……………..
📍মোহাম্মদপুর ➝ Square Hospital ➝ আবার মোহাম্মদপুর।
এখন এই পথটাই আমার প্রতিদিনের সঙ্গী।
প্রতিটি যাত্রা মনে হয় যেন একটি নতুন লড়াই, প্রতিটি ফেরা মনে হয় একটি ছোট্ট বিজয়।
💥 রেডিয়েশন চলছে প্রতিদিন। শরীরটা অনেক সময় আর যেতে সাড়া দেয় না… তবুও যেতে হয়। কারণ প্রতিটি পথচলার শেষে আমি শুধু একটি স্বপ্ন দেখি—আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার স্বপ্ন।যদিও জীবনটা হয়তো আগের মতো আর নরমাল হবে না । অনেক রেস্ট্রিকশন , অনেক নিষেধাজ্ঞা মেনেই চলতে হবে।
💥 কেউ দেখে শুধু রাস্তা…
আর আমি দেখি প্রতিটি যাত্রায় লুকিয়ে থাকা ব্যথা, প্রচন্ড ক্লান্তি, মানসিক চাপ, অজানা ভয়, চোখের জল, আল্লাহর কাছে অসংখ্য দোয়া আর বেঁচে থাকার এক নীরব সংগ্রাম।
💥 ক্লান্তি আসে, তবুও থেমে যাওয়ার সুযোগ নেই। কারণ আমি বিশ্বাস করি—এই কঠিন পথের শেষেই আছে সুস্থতার আলো।
💥 কখনো কখনো মনে হয়, এই পথটা যেন শেষই হচ্ছে না। তবুও প্রতিটি সকালে নিজেকে বলি—আল্লাহ আছেন, তাই আশাও আছে।
“নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।”
— সূরা আশ-শারহ ৯৪:৫–৬
আল্লাহ যেন এই কঠিন পরীক্ষার শেষটা সুস্থতা, শান্তি ও রহমত দিয়ে পূর্ণ করে দেন।
💥 আলহামদুলিল্লাহ—আমি এখনো লড়ছি, কারণ আমি জানি আল্লাহ কখনো তাঁর বান্দাকে একা ছেড়ে দেন না। 🤍
💥 আল্লাহর রহমত,আপনাদের দোয়া আর ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি।
ইনশাআল্লাহ, একদিন এই পথ শুধু স্মৃতি হয়ে থাকবে। 🤍
💥 ক্যান্সার জার্নির এই পথটা এতো সহজ নয়…
তবুও বিশ্বাস রাখি—এই কষ্টের পর নিশ্চয়ই আল্লাহ সুস্থতার আলো দেখাবেন।
আপনারা সবাই আমার জন্য দোয়া🤲 করবেন। 🤍