28/07/2026
#ডিম_আলুর_চপ
এই চপ টা আমি ২ ভাবে করে থাকি।
পদ্ধতি ১:
সিদ্ধ আলু
সিদ্ধ ডিম ( ১ টা কেটে ৪ পিস)
কাবাব মশলা
ভাজা জিরা গুড়া
গোল মরিচ গুঁড়া
পেয়াজ বেরেস্তা
কাচা মরিচ কুচি
লবণ
উপকরণ গুলো আলুর সাথে মিশিয়ে আলুর পুরের মাঝে ডিম দিয়ে গোল শেইপ করে নিব,,
পদ্ধতি ২:
কড়াইতে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি অল্প ভেজে নিব,,তারপর পেয়াজ কুচির সাথে পরিমাণ মতো মরিচ,হলুদ,ভাজা জিরার গুড়া,গোল মরিচ গুঁড়া,কাচা মরিচ কুচি লবণ দিয়ে কিছু টা ভুনা করে নিব,,এরসাথে সিদ্ধ করে রাখা আলু দিয়ে কিছু টা ভেজে নিব,,নামানোর আগে পুদিনা / ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব,,
আলুর পুরের মাঝে ডিম দিয়ে গোল শেইপ করে ডিমে চুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে নিব,,
*** অনেক সময় রান্না করা মাংসের কিছু টা ঝোল থেকে যায়,, সেটা ও দেয়া যায় ,, মাংসের ঘন ঝোল দিয়ে করা আলুর চপ টা ও ভীষণ মজার হয়***