নামাজের নিয়ম &দোয়া

নামাজের নিয়ম &দোয়া I love Allah

দুরুদ শরীফের অপার ফজিলত=======================দুরুদ শরীফ শুধু কয়েকটি শব্দের যিকির নয়;  এটি আল্লাহর রহমত লাভের অন্যতম শ...
12/07/2026

দুরুদ শরীফের অপার ফজিলত
=======================
দুরুদ শরীফ শুধু কয়েকটি শব্দের যিকির নয়; এটি আল্লাহর রহমত লাভের অন্যতম শ্রেষ্ঠ আমল, নবী ﷺ–এর প্রতি ভালোবাসার প্রকাশ এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের একটি মহান মাধ্যম।

এই চারটি বিষয় হৃদয়ে ধারণ করে দুরুদ পড়ুন—ইনশা আল্লাহ,
দুরুদের প্রতি আপনার ভালোবাসা ও আগ্রহ দিন দিন বেড়ে যাবে।

১) আপনি যখন দুরুদ পড়েন,
রাসূল ﷺ-এর কাছে আপনার দুরুদ পৌঁছে যায়

আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন,
আপনার পড়া দুরুদ আল্লাহর ব্যবস্থাপনায় রাসূল ﷺ-এর কাছে পৌঁছে দেওয়া হয়।

রাসূল ﷺ বলেছেন:
"তোমরা যেখানেই থাকো না কেন,
তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছে যায়।"
(সুনান আবু দাউদ : ২০৪২;
মুসনাদ আহমদ: ১০৫৯৪)।

আরেকটি সহিহ বর্ণনায় এসেছে,
বিশেষ ফেরেশতারা উম্মতের সালাম ও দুরুদ রাসূল ﷺ-এর কাছে পৌঁছে দেন এবং দুরুদ পাঠকারীর পরিচয়ও উল্লেখ করেন।

ভাবুন তো, কোটি কোটি উম্মতের মাঝে
আপনার নামও সেই সৌভাগ্যবানদের তালিকায় উচ্চারিত হচ্ছে—এটি কত বড় সম্মান!

২) একবার দুরুদ পড়লে আল্লাহ দশগুণ রহমত বর্ষণ করেন

রাসূল ﷺ বলেছেন:
"যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন,
তার দশটি গুনাহ মাফ করে দেন এবং
তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন।"»
(সুনান আন-নাসায়ি: ১২৯৭;
সহিহ ইবনে হিব্বান: ৯০৮)।

আর আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন—

"নিশ্চয়ই আল্লাহ তাঁর নবীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা দোয়া করেন । হে মুমিনগণ! তোমরাও তাঁর প্রতি দুরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো।"
— সূরা আল-আহযাব, আয়াত ৫৬।

যে আমল আল্লাহ নিজে করেন, ফেরেশতারাও করেন, সেই আমলে শরিক হওয়া কত বড় সৌভাগ্য!

৩) দুরুদ দুশ্চিন্তা দূর করে, গুনাহ ক্ষমার কারণ হয়

উবাই ইবন কা'ব (রা.) নবী ﷺ-কে জিজ্ঞাসা করেছিলেন, তিনি তাঁর দোয়ার কতটুকু অংশ দুরুদের জন্য নির্ধারণ করবেন। শেষে যখন বললেন, "পুরোটাই?", তখন রাসূল ﷺ বললেন:
"তাহলে তোমার সব দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।"
(সুনান আত-তিরমিজি: ২৪৫৭ — সহিহ)।

তাই জীবনের কষ্ট, অস্থিরতা ও সংকটের সময় দুরুদকে নিজের নিত্যসঙ্গী বানান।
এটি অন্তরে প্রশান্তি আনে এবং
আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম।

৪) যিনি আমাদের জন্য কেঁদেছেন,
তাঁর প্রতি দুরুদ পাঠাতে কৃপণতা কেন?

রাসূল ﷺ আমাদের মুক্তির জন্য অকল্পনীয় কষ্ট সহ্য করেছেন। তায়েফে রক্তাক্ত হয়েছেন, উহুদে আহত হয়েছেন, তবুও উম্মতের জন্যই দোয়া করেছেন।

কিয়ামতের ভয়াবহ দিনে,
যখন প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, তখন তিনি বলবেন—
'ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি'
(আমার উম্মত! আমার উম্মত!)
(সহিহ মুসলিম: ২০২)।

এই ভালোবাসার প্রতিদান আমরা কখনোই দিতে পারব না। তবে অন্তত বেশি বেশি দুরুদ পাঠ করে তাঁর প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ করতে পারি।

অতিরিক্ত আমল :

দুরুদের পাশাপাশি বেশি বেশি ইস্তিগফার পড়ুন এবং দোয়া ইউনুস পাঠ করুন—

لَا إِلٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

এটি বিপদে পড়া নবী ইউনুস (আ.)-এর দোয়া। আল্লাহ তাআলা কুরআনে জানিয়েছেন যে, তিনি তাঁকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছিলেন এবং এভাবে তিনি মুমিনদেরও মুক্তি দেন।

আসুন, প্রতিদিন অন্তত কিছু সময় দুরুদ,
ইস্তিগফার ও আল্লাহর যিকিরে ব্যয় করি।
হয়তো এই সামান্য আমলই হবে
আমাদের গুনাহ ক্ষমার কারণ,
হৃদয়ের প্রশান্তির কারণ এবং
জান্নাতের পথে সবচেয়ে সুন্দর পাথেয়।

আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দুরুদ পাঠ করার, ইস্তিগফারে অভ্যস্ত হওয়ার এবং রাসূল ﷺ–এর সুন্নাহ আঁকড়ে ধরার তাওফিক দান করুন।
আমীন।

03/03/2026

" আমি ম*রে গেলেও কিছু যায় আসে না ইরান গুরুত্বপূর্ণ নয়, ইসলাম গুরুত্বপূর্ণ — আয়াতুল্লাহ আলী খামেনী"

03/03/2026

যে ছেলেটা সারা বছর সি*গারেট খায়, রমাদানে ছেড়ে দেয় - তাকে বি'দ্রুপ না করে উৎসাহ দিন।এক মাসের জন্য ভদ্র হয়ে গিয়েছে' না বলে 'সারাবছর এমনই থাকুক' বলে তাকে এগিয়ে দিন।

যে মেয়েটা সারাবছর সালাতের ব্যাপারে উদাসীন থাকে আর রমাদানে তাহাজ্জুদ পড়তে চায়, তাকেও উৎসাহ দিন। যেন এক মাসের পরিবর্তন তাকে সারা বছরের জন্য পালটে ফেলে।

যে মানুষটা সারাবছর ভিডিও, মুভি, গানে কাটিয়ে দেয় আর রমাদানে অন্যদেরও নিষেধ করে, তাকে 'হুহ! বেশি বুযুর্গ হয়ে গেছে' না বলে 'মা শা আল্লাহ' বলুন।

*মনে রাখা উচিত, রমাদান আসেই বদলে দিতে।* গুনাহগার মুমিনের অন্তরকে ছে*কে পরিশুদ্ধ করতে। পরিবর্তন হোক ইতিবাচক।

লেখা : ফারহীন আল মুনাদী

 #গুনাহের কারণে আখেরাতে আ*যাব ভোগ করার পাশাপাশি দুনিয়াতেও এর কিছু আ*যাব ভোগ করতে হয়। সেগুলো থেকে সংক্ষেপে কিছু উল্লেখ কর...
01/03/2026

#গুনাহের কারণে আখেরাতে আ*যাব ভোগ করার পাশাপাশি দুনিয়াতেও এর কিছু আ*যাব ভোগ করতে হয়। সেগুলো থেকে সংক্ষেপে কিছু উল্লেখ করছি—

১. গুনাহের কারণে মেধাশক্তি কমে যায়। অনেকেই অভিযোগ করেন, কোনো কিছু মনে রাখতে পারেন না। বিশেষ করে তালিবুল ইলমদের মধ্যে এমন অভিযোগ শোনা যায়। কেউ কেউ মেধা বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবারও খেয়ে থাকে, অথচ এই আ*যাবের অন্যতম কারণ গুনাহ ত্যাগে অসতর্ক থাকা। গুনাহের চিন্তা মাথায় ঘুরতে থাকায় পড়া বা ভালো জিনিস মনে স্থায়ী হয় না।

২. গুনাহের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেয়। ফলে সুস্থতার নেয়ামত থেকে মাহরুম হতে হয়। অনেকে বাহ্যিকভাবে শক্তিশালী হলেও দেহ ও মনে দুর্বল হয়ে পড়ে, অল্পতেই ভেঙে যায়। কিছু গুনাহ তো সরাসরি দেহে মা*রাত্মক প্রভাব ফেলে।

৩. গুনাহ প্রকাশ হয়ে গেলে সবার কাছে লজ্জিত হতে হয়। সুনাম ও সুখ্যাতি হারিয়ে যায়।

৪. দুআর স্বাদ চলে যায়। এমনকি দুআর অভ্যাসও কমে যায়। এতে মানুষ ধীরে ধীরে রবের কাছ থেকে দূরে সরে যায়।

৫. বেশি গুনাহের কারণে গুনাহের অনুভূতি নষ্ট হয়ে যায়। অন্তরে অনুশোচনার বোধ থাকে না। এভাবে মানুষ তাওবা থেকে মাহরুম হয়ে যায়।

৬. ইলমের বরকত থাকে না। যা শেখা হয় সেটাও দ্রুত ভুলে যায়, অথবা প্রয়োজনে মনে আসে না।

৭. গুনাহগারের কথায় কোনো প্রভাব থাকে না। তার বক্তব্য শ্রোতাদের ওপর প্রভাব ফেলে না।

৮. পরিবারের অধীন লোকেরা তার কথা মানে না। কারণ, সে গুনাহের দ্বারা আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, ফলে আল্লাহ তাআলাও তার অধীন লোকদেরকে অবাধ্য বানিয়ে দেন।

৯. গুনাহের কারণে সবসময় পেরেশানিতে ভুগতে হয়। মাথায় হাজারো চিন্তা থাকে। এসব কারণে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। দুনিয়ার জীবন তার কাছে বিস্বাদ হয়ে যায়। এভাবে আখেরাতও খোয়ায়, দুনিয়াও শান্তি পায় না।

১০. সবচেয়ে বড় ক্ষতি হলো, লাগাতার গুনাহের কারণে মানুষ আল্লাহ তাআলার দৃষ্টির আড়াল হয়ে যায়। ফলে সে রহমত ও বরকত থেকে মাহরুম হয়ে যায়।

সংগৃহীত

শাহাদাত তো শাহাদাত, তাও আবার আল্লাহর শত্রুদের হামলায়, তাও আবার রমজান মাসে।মানে, আমরা দুনিয়া থেকে তো সবাই বিদায় নেব তাই ন...
01/03/2026

শাহাদাত তো শাহাদাত, তাও আবার আল্লাহর শত্রুদের হামলায়, তাও আবার রমজান মাসে।

মানে, আমরা দুনিয়া থেকে তো সবাই বিদায় নেব তাই না? বাট এইরকম রাজকীয় বিদায় কয়জনে হয়?

ইতিহাসে লিখা থাকবে ৮৬ বছরের এক সিংহ কখনো কারো কাছে মাথা নত করেনি।🇮🇷

- হুজুর বলেছেন কে কে জান্নাতে যাবেন হাত তুলেন‼️
23/02/2026

- হুজুর বলেছেন কে কে জান্নাতে যাবেন হাত তুলেন‼️

21/02/2026
আলহামদুলিল্লাহ!!আহলান সাহলান মাহে রমাদান ❤️পবিত্র রমাদান মাসের চাঁদ দেখা গেছে।নতুন চাঁদ দেখে পড়ার দুআ—اَللّٰهُ اَكْبَرُ،...
18/02/2026

আলহামদুলিল্লাহ!!
আহলান সাহলান মাহে রমাদান ❤️
পবিত্র রমাদান মাসের চাঁদ দেখা গেছে।
নতুন চাঁদ দেখে পড়ার দুআ—

اَللّٰهُ اَكْبَرُ، اَللّٰهُمَّ اَهِلَّهٗ عَلَيْنَا بِالْاَمْنِ وَالْاِيْمَانِ، وَالسَّلَامَةِ وَالْاِسْلَامِ، وَالتَّوْفِيْقِ لِمَا تُحِبُّ رَبَّنَا وَتَرْضٰى، رَبُّنَا وَرَبُّكَ اللّٰهُ

উচ্চারণ: আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানী ওয়াস সালামাতি ওয়াল ইসলামী ওয়াত তাওফিকি লিমা তুহিব্বু রব্বানা ওয়া তারদ্বো রব্বানা ওয়া রব্বুকাল্লহ।

অর্থ:আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! এই নতুন চাঁদকে আমাদের উপর উদিত করুন নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে; আর হে আমাদের রব্ব! যা আপনি পছন্দ করেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন তার প্রতি তাওফীক লাভের সাথে। আল্লাহ আমাদের রব্ব এবং তোমার (চাঁদের) রব।

(তিরমিযী ৫/৫০৪, নং ৩৪৫১)

03/02/2026

ভেঙে পড়োনা, নিরাশ হয়োনা, সাহায্য আসবেই,
এটা আল্লাহর ওয়াদা, জেনো রেখো
আল্লাহর সাহায্য অতি নিকটে..!!

[সূরা বাকারা, আয়াত - ২২৪]

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when নামাজের নিয়ম &দোয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category