22/09/2026
কিছুদিন আগে আমাদের একটা ভুল হয়েছিল।
কাঁচের jar তখন হাতে ছিল না, তাই বাধ্য হয়ে plastic jar-এ করে Jhalmuri Moshla আর Bhorta পাঠিয়েছিলাম।
কিন্তু delivery পাওয়ার পর আপু আমাকে জানালেন, jar leak করে তেল প্রায় সব বের হয়ে গেছে।
সত্যি বলতে, তখন আমার খুব খারাপ লেগেছিল। কারণ একটা product ভালোভাবে বানিয়ে পাঠানোর পর customer-এর কাছে যদি সেটা ঠিকভাবে না পৌঁছায়, তখন যতই ভালো product হোক, দায়টা শেষ পর্যন্ত আমাদেরই।
আমি আপুকে বলেছিলাম, “আমি আপনাকে নতুন করে products পাঠিয়ে দিচ্ছি।”
কিন্তু আপু বললেন, সমস্যা নেই, লাগবে না। পরেরবার আবার order করবেন। ❤️
এই কথাটা তখন আমার কাছে সত্যিই অনেক বড় ছিল।
কারণ একটা সমস্যা হওয়ার পরেও একজন customer যখন বলে, “পরেরবার আবার নেব”, তখন বুঝতে পারি, হয়তো একটা ভুলের জন্য আমাদের ওপর থেকে পুরো বিশ্বাসটা উনি হারাননি। তারওপর আমরা তখন একদম নতুন পেইজ।
আমিও তখন আপুকে বলেছিলাম, পরেরবার order করলে আমি কিছুটা discount দেব।
এরপর কিছুদিন পর আপু আবার order করলেন।
এবার একসাথে ২ jar Jhalmuri Moshla। ❤️
এইবার অবশ্যই কাঁচের jar ব্যবহার করেছি। আর আগেরবারের experience থেকে packaging-ও অনেক বেশি carefully করেছি।
আলহামদুলিল্লাহ, এবার আপু খুব সুন্দরভাবেই products পেয়েছেন।
একটা ছোট্ট business চালাতে গিয়ে এমন কিছু feedback আসলে মনে হয়, এতকিছুর মাঝেও আমরা আস্তে আস্তে improve করতে পারছি।
আর customer-এর trust পাওয়াটা আমাদের কাছে কতটা valuable, সেটা হয়তো আমরা সবসময় বলে বোঝাতে পারি না।
আমাদের ভুল হতে পারে। কিন্তু সেই ভুলটা থেকে শেখা, সেটা ঠিক করার চেষ্টা করা আর পরেরবার customer-কে আরও ভালো experience দেওয়ার চেষ্টা করাটা আমরা সবসময়ই করতে চাই। ❤️
এই আপুর মতো যারা একটা সমস্যার পরেও আমাদের ওপর আবার ভরসা করেছেন সবাইকে ধন্যবাদ, আপনাদের এই trust-টাই আসলে Flavour Bowl-এর জন্য সবচেয়ে বড় পাওয়া। 🥹🌻