Celebration Catering Service

Celebration Catering Service Celebration Catering Services is providing the professional catering service to you. We provide home delivery also.

To be the best-in-town and one-stop solutions to all things of catering.

১৫ কেজি চাল ১৫ কেজি ফ্রেস মুরগির মাংসের বিরিয়ানি রান্নার এস্টিমেট ( প্যাকেট )চাল ১৫ কেজিমাংস ১৫ কেজি তেল ৩ কেজি ( বয়লার ...
10/02/2026

১৫ কেজি চাল ১৫ কেজি ফ্রেস মুরগির মাংসের বিরিয়ানি রান্নার এস্টিমেট ( প্যাকেট )

চাল ১৫ কেজি
মাংস ১৫ কেজি
তেল ৩ কেজি ( বয়লার দিয়ে করলে ভাজার জন্য ১ কেজি বাড়বে)
আদা ৩০০ গ্রাম
রসুন ৪০০ গ্রাম
কাঠবাদাম ১৫০ গ্রাম
চিনাবাদাম ২০০ গ্রাম
পেস্তা বাদাম ৫০ গ্রাম
গোল মরিচ ৩০ গ্রাম
যয়েত্রি ১০ গ্রাম
পেয়াজ ২ কেজি
কাচা মরিচ ৪০০ গ্রাম
মরিচ গুঁড়ো ৫০ গ্রাম
গরম মসলা ১০০ টাকার
লবন ৬০০- ৮০০ গ্রাম
টমেটো সস ৫০০ গ্রাম
তেজ পাতা ১৫ টি
গুড়ো দুধ ২৫০ গ্রাম
কিসমিস ১০০ গ্রাম
আলুবোখারা ১০০ গ্রাম
বিরিয়ানির মসলা ৬ প্যাকেট ( (ঐচ্ছিক)
টক দই ৩০০ গ্রাম
জিরা ১৫০ গ্রাম
জয়ফল ১ টি (ঐচ্ছিক)
ঘি -৩০০ গ্রাম
গরম পানি ২৪ লিটার ( প্রতি কেজি চালের জন্য ১.৬ লিটার পানি)

আনুমানিক খরচ পরবে ১০-১২ হাজার টাকার মত। বর্তমান বাজার দর অনুযায়ী। খেতে পারবে ১০০+

২ কেজি চাল এবং ২ কেজি মুরগির মাংসের বিরিয়ানি রান্না বি: দ্র: চাল এবং মাংসের পরিমান বাড়লে নিচের উপকরনের পরিমান সেই অনুপাত...
24/12/2025

২ কেজি চাল এবং ২ কেজি মুরগির মাংসের বিরিয়ানি রান্না

বি: দ্র: চাল এবং মাংসের পরিমান বাড়লে নিচের উপকরনের পরিমান সেই অনুপাতে বাড়বে।

বাড়িতে যেভাবে করবেন

মাংস ২ কেজি
তেল ৫০০ -৬০০ এম এল ( মাংস ভাজার পর যে তেল থাকবে সেটা পোলাও রান্নায় ব্যবহার করতে পারবেন)
পেঁয়াজ কুঁচি দেড় কাপ (১ কাপ মাংস রান্নার সময়)
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ২ টবিল চামচ
জিরে বাটা ১/২ টে চা
পোস্ত দানা বাটা ২ চা চা
বাদাম বাটা ৭ টেবিল চামচ ( চিনা বাদাম ± কাজু বাদাম)
জয়েত্রি বাটা ১/২ চা চা
জয় ফল বাটা ১/৪ চা চা
পানি ১০০ / ২০০ এম এল ( মাংস কষানোর জন্য)
এলাচ ৭-৮ টি
দারুচিনি ২" ৫-৬ টি
কাঁচা মরিচ ৭-৮ টি
মরিচ গুঁড়ো ১ চা চামচ
ধনিয়া গুঁড়ো ১ চা চা
টমেটো সস ১০০ এম এল
লবন পরিমান মত
বিরিয়ানি মসলা ২ চা চা (ইচ্ছে)
ঘি ৪ চা চা
আলু বোখরা ৪-৫ টি
কিসমিস ২ চা চা

রাইস রান্নার জন্য
পোলাও চাল ২ কেজি
তেল ১০০ এম এল
পানি ৩.২ লিটার
লবন পরিমান মত
এলাচ ৭-৮ টি
দারুচিনি ৪ টি
কাঁচা মরিচ ৭-১০ টি
ঘি ৪ চা চা
গুঁড়ো দুধ ৮ চা চামচ

রান্নার প্রনালী :

মাংস ভাজা হয়ে গেলে, বিরিয়ানির মসলা তৈরি করে নেন। মাংস ভাজার পর যে তেল থাকবে সেই তেলেই মসলা কষাতে হবে। তেল গরম হলে তাতে পেয়াজ গরম মসলা সহ উপরের সব উপকরণ গুলো দিয়ে ভালো মত কষিয়ে নিন। এবার ভেজে রাখা মুরগির মাংস দিয়ে তাতে সামান্য পানি দিয়ে ৫-৭ মিনিট ঢেকে রাখুন, অল্প আঁচে রান্না করুন।

কষানো হয়ে গেলে চুলা বন্ধ করে ধুয়ে রাখা চাল যা রান্নার ৩০ মিনিট পুর্বে ভিজিয়ে রাখতে হবে তা দিয়ে দিন এবং মসলার সাথে ভালো মত মিক্স করে নিন। চুলা চালু করুন এবং আঁচ প্রথমে মিডিয়াম রাখুন।

মসলা মিক্স হয়ে গেলে ২ কেজি চালের পরিমান পানি ৩.২ লিটার দিয়ে দিন এবং গুড়ো দুধ দিয়ে ভালো ভাবে নেড়ে দিন। সব উপকরন মিক্স হয়ে গেলে ঢেকে দিন ৫-৭ মিনিট খেয়াল রাখবেন নিচে লেগে না যায়।
এভাবে পানি ৯০% শুকিয়ে এলে তাপ কমিয়ে দিন এবং হাড়ি ঘুরিয়ে ঘুড়িয়ে রান্না করতে থাকুন, এ অবস্থায় ঢাকনা খোলা যাবে না ১৫-২০ মিনিট রান্না করুন। ২০ মিনিট পর মুরি দিন ( মানে নিচের চাল উপরে তুলে দিন)

এভাবে চুলার আঁচ কমিয়ে রান্না করতে থাকুন, চাল সেদ্ধ হয়ে এলে উপরে পেয়াজ বেরেস্তা দিতে পারেন। গরম গরম পরিবেশন করুন।

ছবি 😊

09/10/2025
22/06/2025
05/05/2025

আলহামদুলিল্লাহ। আরো একটি অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হল। লোক সংখ্যা ১,৪০০। নাসিরাবাদ কনভেনশন হল। সাদা ভাত, গরুর মেজবানি মাংস, চনার ডাল ও লাউ দিয়ে মাংস এবং নলা কারী।

Address

1030 Kaji Para, Kajir Dwery
Chittagong
4000

Telephone

+8801616566377

Website

Alerts

Be the first to know and let us send you an email when Celebration Catering Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Celebration Catering Service:

Share

Category