MEAT HOUSE Ctg

MEAT HOUSE Ctg Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MEAT HOUSE Ctg, Meat Wholesaler, Chittagong.

ঈদ মুবারক! আমাদের কুরবানি ১৪৪৬ হিজরি প্রজেক্টের কাজ চলছে আলহামদুলিল্লাহ। শরিকদেরও অনেকে উপস্থিত থেকে কার্যক্রম দেখছেন। ম...
07/06/2025

ঈদ মুবারক! আমাদের কুরবানি ১৪৪৬ হিজরি প্রজেক্টের কাজ চলছে আলহামদুলিল্লাহ। শরিকদেরও অনেকে উপস্থিত থেকে কার্যক্রম দেখছেন। মিটহাউজ এভাবেই আন্তরিকভাবে সার্ভিস দিয়ে আপনাদের আস্থা অর্জন করবে ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম, চট্টগ্রামের মুসলিমদের কুরবানিকে সহজ করার জন্য আমরা 'কুরবানি ১৪৪৬ হিজরি' প্রজেক্ট শুরু করেছি আলহামদুলিল...
20/05/2025

আসসালামু আলাইকুম, চট্টগ্রামের মুসলিমদের কুরবানিকে সহজ করার জন্য আমরা 'কুরবানি ১৪৪৬ হিজরি' প্রজেক্ট শুরু করেছি আলহামদুলিল্লাহ।

আলহামদুলিল্লাহ, শুরু হলো আমাদের কুরবানি প্রজেক্ট ১৪৪৬ হিজরি। গতবার আপনাদের থেকে ভালই সাড়া মিলেছিল। প্রজেক্টও সুন্দরভাবে ...
20/05/2025

আলহামদুলিল্লাহ, শুরু হলো আমাদের কুরবানি প্রজেক্ট ১৪৪৬ হিজরি। গতবার আপনাদের থেকে ভালই সাড়া মিলেছিল। প্রজেক্টও সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। এবারও যেন আল্লাহ সহজ করেন, সেই দুআপ্রার্থী।

আলহামদুলিল্লাহ, মাত্র ২/৪টা গরুর আয়োজন। আগামীকাল জুমাবার সকালে ২টা জবাই হবে ইনশাআল্লাহ।বুকিং করতে ইনবক্সে ফোন ও ঠিকানা স...
27/02/2025

আলহামদুলিল্লাহ, মাত্র ২/৪টা গরুর আয়োজন। আগামীকাল জুমাবার সকালে ২টা জবাই হবে ইনশাআল্লাহ।
বুকিং করতে ইনবক্সে ফোন ও ঠিকানা সহ নক দিন।

আজকে শেষ কিছু লেনদেন সম্পন্ন করে আমাদের Qurbani 1445 Hijri প্রজেক্টের ইতি টানা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ...
18/06/2024

আজকে শেষ কিছু লেনদেন সম্পন্ন করে আমাদের Qurbani 1445 Hijri প্রজেক্টের ইতি টানা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই উদ্যোগ সহজ ও সফল করেছেন।
আমাদের এই প্রজেক্টের সময় শরিকদাতাদের অনেকেই উপস্থিত হয়ে কার্যক্রম দেখেছেন। আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চটা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। ভুলত্রুটি হয়ে থাকলে তা একান্তই অনিচ্ছাকৃত। আশা করি আগামী বছর আরও বড় আকারে আরও সুন্দর করে আয়োজন করতে পারব ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের ও আপনাদের প্রচেষ্টাগুলোকে কবুল করুন। কবুল করুন মুসলিমদের কুরবানিগুলোকে। আমীন।

দেড় ঘণ্টার মধ্যে আপনার কুরবানির গরু পুরোপুরি রেডি করে দিবে আমাদের প্রফেশনাল কসাইয়ের টিম।সময়: সকাল ১০টা - ১১:৩০টাসার্ভিস ...
16/06/2024

দেড় ঘণ্টার মধ্যে আপনার কুরবানির গরু পুরোপুরি রেডি করে দিবে আমাদের প্রফেশনাল কসাইয়ের টিম।
সময়: সকাল ১০টা - ১১:৩০টা
সার্ভিস মূল্য: ১০,০০০ ৳
সার্ভিস নিতে চাইলে ৫০% অগ্রিম মূল্য পরিশোধ করতে হবে। কনফার্ম করতে যোগাযোগ করুন: 01301 336 887 নাম্বারে।

১৪৪৫ হিজরিতে আমাদের গরু কুরবানির বুকিং প্রায় শেষ আলহামদুলিল্লাহ। ঈদের দিন ২য় স্লটে ৭ ভাগে ১টা মহিষ কুরবানিরও সুযোগ রয়েছে...
14/06/2024

১৪৪৫ হিজরিতে আমাদের গরু কুরবানির বুকিং প্রায় শেষ আলহামদুলিল্লাহ। ঈদের দিন ২য় স্লটে ৭ ভাগে ১টা মহিষ কুরবানিরও সুযোগ রয়েছে। তবে সময় যেহেতু কম, তাই ৭ ভাগ পূর্ণ না হলে ক্যান্সেল হবে।
জবাই, প্রফেশনাল কসাই, হোম ডেলিভারি ইত্যাদি সমস্ত সার্ভিস সহ মহিষের প্রতি ভাগের দাম পড়বে ২৪,০০০ ৳। আগ্রহী হলে আমাদের পেইজে নক দিন অথবা ফোন করুন 01301 336 887 নাম্বারে।
আর ১৫,৫০০ টাকায় গরুর ভাগ এখনও কেউ নিতে চাইলেও একই কন্ডীশন: নতুন গরুর বুকিং দেওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু ৭ ভাগ পূর্ণ না হলে ১৬ তারিখ সকালে বুকিংয়ের টাকা ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ।

শরিকানা কুরবানির মাসায়েল কুরবানির যোগ্য পশুকে ‘উযহিয়্যাহ’ বলা হয়, যেখান থেকেই মূলত ‘ঈদুল আযহা’ নামকরণ। আর কুরবানি মানে হ...
09/06/2024

শরিকানা কুরবানির মাসায়েল
কুরবানির যোগ্য পশুকে ‘উযহিয়্যাহ’ বলা হয়, যেখান থেকেই মূলত ‘ঈদুল আযহা’ নামকরণ। আর কুরবানি মানে হলো এমন আত্নত্যাগ, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। বর্তমানে ‘কুরবানি’ বলতে সাধারণত জিলহজ্জ মাসের নির্দিষ্ট দিনসমূহে মুসলিমদের পশু কুরবানিকেই বোঝানো হয়।
চট্টগ্রামবাসী মুসলিমদের কুরবানির ইবাদাতকে সহজ করার লক্ষ্যে MEAT HOUSE Ctg-এর পক্ষ থেকে Qurbani 1445 Hijri প্রজেক্ট আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ। এই প্রজেক্টে আমরা কয়েকটি ছোট সাইজের গরু সাত শরিকানা বা সাত ভাগে কুরবানির ব্যবস্থা রেখেছি, যার প্রতি ভাগের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫,৫০০ টাকা। বিস্তারিত দেখুন:
https://www.facebook.com/meathousectg/posts/pfbid02QdjoC9LH7DADM9WMSNdyRipJtY8uNXoY2fc9f18gkTNAUQMagPrJwszzjBrDsQVAl
কথা না বাড়িয়ে শরিকানা কুরবানির কিছু প্রয়োজনীয় মাসায়েল জেনে নেওয়া যাক –
[১] উট, গরু, মহিষ সর্বোচ্চ সাত শরিকানা বা সাত ভাগে কুরবানি করা যায়। আর ভেড়া, দুম্বা, ছাগল শুধুমাত্র এক ভাগেই কুরবানি করা জায়েয। বিপরীতভাবে বললে – উট, গরু, মহিষে সাতজনের বেশি সংখ্যক শরিক হলে কারও কুরবানিই হবে না। আর ভেড়া, দুম্বা, ছাগলের ক্ষেত্রে একজনের জায়গায় দুইজন শরিক হলেই কারও কুরবানি হবে না।
একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, “একটি গরু (সর্বোচ্চ) সাত জনের পক্ষ থেকে এবং একটি উট (সর্বোচ্চ) সাত জনের পক্ষ থেকে।” [সহীহ ইবনে হিব্বান ৪০০৬, জামে তিরমিযী ৯০৪, সুনানে আবু দাউদ ২৮০৮]
[২] উট, গরু, মহিষের শরিকানা সাতের কম হলেও কোনো সমস্যা নেই। শরিকের সংখ্যা বেজোড় হওয়াও জরুরি নয়। অনেকে মনে করে, শরিক সংখ্যা সাত পূর্ণ করতে হবে কিংবা বিজোড় হতে হবে। কোনোটাই জরুরি নয়।
[৩] শরিকদের কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত না করে ভিন্ন কোনো নিয়ত যেমন – মানুষ বা সমাজকে দেখানো কিংবা শুধু গোস্ত খাওয়ার নিয়ত করে, তাহলে কারও কুরবানিই হবে না।
[৪] শরিকদের মধ্যে কারও কুরবানির জন্য দেওয়া অর্থের পুরোটা কিংবা অধিকাংশ যদি হারাম হয়, তাহলে কারও কুরবানিই হবে না।
[৫] শরিকানায় কুরবানি করলে গোশত ওজন করে সমান হারে বণ্টন করতে হবে। ওজন না করে স্রেফ অনুমানের ওপর কুরবানির গোশত বণ্টন করা নাজায়েজ। ওজন করে গোশত বণ্টন করায় সংকীর্ণতা বা লজ্জার কিছু নেই। বরং এটিই শরিয়তের বিধান।
[৬] কয়েকজন শরিক মিলে পশু কেনার পর কুরবানির আগেই যদি কোনো শরিকের মৃত্যু হয়, তাহলে কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য মৃত ব্যক্তির ওয়ারিশদের অনুমতি নিতে হবে। ওয়ারিশরা তার পক্ষ থেকে কুরবানির অনুমতি দিলে তা জায়েয হবে। অন্যথায় মৃত ব্যক্তির অংশের টাকা ফেরত দিতে হবে। প্রয়োজনে তার জায়গায় অন্য কাউকে শরিক নেওয়া যাবে।
[৭] শরিকানা কুরবানির ক্ষেত্রে শরিকদাতারা যদি ভিন্ন ভিন্ন স্থানে ঈদের সালাত আদায় করেন, তাহলে কুরবানি দেওয়ার সময় সকলের ঈদের জামাত সমাপ্ত হওয়া আবশ্যক নয়। বরং কুরবানির পশু যে এলাকায় থাকে, সেই এলাকার ঈদের জামাতের পরই কুরবানি দেওয়া যায়।
শেষ করি মহান আল্লাহর আয়াত স্মরণ করিয়ে। তিনি ইরশাদ করেন, “আল্লাহর কাছে না পৌঁছে তাদের গোস্ত আর না তাদের রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি এসব পশুকে তোমাদের বশীভূত করে দিয়েছেন, যাতে তোমরা একারণে আল্লাহর তাকবীর বল যে, তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। যারা সুচারুরূপে সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দিন।” [সূরা হাজ্জ, ২২ : ৩৫]

আলহামদুলিল্লাহ, শুরু হয়ে গেল আমাদের Qurbani 1445 Hijri প্রজেক্ট।চট্টগ্রামবাসীর কুরবানির ইবাদাতকে সহজ করতে মাত্র ১৫,৫০০ ট...
08/06/2024

আলহামদুলিল্লাহ, শুরু হয়ে গেল আমাদের Qurbani 1445 Hijri প্রজেক্ট।
চট্টগ্রামবাসীর কুরবানির ইবাদাতকে সহজ করতে মাত্র ১৫,৫০০ টাকায় যাবতীয় সার্ভিস সহ ভাগে গরু কুরবানির সুযোগ নিয়ে হাজির হলাম।
- আমরা এবার কয়েকটি ছোট গরু নিয়ে প্রজেক্ট করছি আলহামদুলিল্লাহ।
.
- প্রত্যেকটি গরু ৭ ভাগে কুরবানি হবে, যার প্রতি ভাগের মূল্য ১৫,৫০০ ৳।
.
- এই মূল্যের মধ্যে গরু জবাইয়ের হাদিয়া, কসাই, হোম ডেলিভারি ইত্যাদি যাবতীয় সার্ভিসও অন্তর্ভুক্ত। বাড়তি কোনো সার্ভিস চার্জ নেই।
.
- গরুর সাইজ অনুযায়ী প্রতি ভাগে ১৪ - ১৬ কেজি গোস্ত পাওয়া যাবে ইনশাআল্লাহ।
- অর্ডার কনফার্ম করতে প্রয়োজনীয় তথ্য এবং বুকিং দিয়ে কোড নিতে হবে।
- কুরবানির স্পট, টাইম স্লট বা অন্য কোনো বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
- বুকিং দেওয়ার শেষ তারিখ ১২ জুন, ২০২৪। তবে গরুর ভাগ সংখ্যা সীমিত। ফুরিয়ে গেলে আগেই বুকিং নেওয়া বন্ধ হবে।
আরও বিস্তারিত জানতে আমাদের পেইজে মেসেজ দিন অথবা ফোনে যোগাযোগ করুন।

আসসালামু আলাইকুম, চট্টগ্রামের মুসলিমদের কুরবানিকে সহজ করার জন্য আমরা 'কুরবানি ১৪৪৫ হিজরি' প্রজেক্ট শুরু করেছি আলহামদুলিল...
08/06/2024

আসসালামু আলাইকুম, চট্টগ্রামের মুসলিমদের কুরবানিকে সহজ করার জন্য আমরা 'কুরবানি ১৪৪৫ হিজরি' প্রজেক্ট শুরু করেছি আলহামদুলিল্লাহ।

Address

Chittagong
4216

Telephone

+8801301336887

Website

Alerts

Be the first to know and let us send you an email when MEAT HOUSE Ctg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share