পঞ্চ তত্ত্ব

পঞ্চ তত্ত্ব সনাতন সর্বোত্তম 🚩✊

02/01/2025
02/01/2025

পৃথিবীর সর্বত্রই কি রয়েছে তা নিজের মধ্যেই এক অজানা রহস্য।
ঠিক পৃথিবীর নিজের এক ভাষা রয়েছে যা মাধ্যমে সে আমাদের কিছু জানাতে চাই। তার সৌন্দর্যের বিস্তারিত দেখতে পরালে ও সময়ে-অসময়ে তার ভয়াবহতা আমরা দেখতে পাই। শুধু এটাই শেষ নয়।

09/11/2024

"O adorable God, may you with your divine ears, Please listen to my prayers........."
অর্থাৎ,
"হে পূজনীয় ঈশ্বর, অনুগ্রহপূর্বক তুমি তোমার দিব্য কর্ণ দ্বারা আমার প্রার্থনাসমূহ শ্রবণ করো"

07/11/2024

দেবি দূর্গা সম্পর্কে শ্রী শ্রী চন্ডীতে বলা হয়েছে
যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমামেতি৷ শব্দিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমোঃ।।

অর্থাৎ

যে দেবি সর্বভূতা (সর্বজীবে) বিষ্ণুমায়ারূপে বিরাজ করেন, তাকে বারংবার নমষ্কার।
সুতারং দেবী দূর্গা হলেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রী কৃষ্ণের মায়া শক্তির প্রকাশ। দেবি দুর্গার দুই প্রকারের কৃপা -

১) সকপট কৃপা
২) অকপট কৃপা

১) সকপট কৃপাস্বরুপ দেবী মায়ামুগ্ধ জীবদের বাঞ্ছিত ধন, জন, রূপ, যশ, ও অষ্টসিদ্ধি আদি অনিত্য জড় বিষয় প্রদান করে মায়া দ্বারা মোহিত রাখেন।

২) অপরপক্ষে অপকট বা নিষ্কপট কৃপাস্বরূপ তিনি জীবকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন।

তাই তিনি দূর্গতি দায়িনী এবং দূর্গতি নাশিনী। দেবি দূর্গা সম্পর্কে ব্রহ্মসংহিতা (৫.৪৪) বলা হয়েছে।

সৃষ্টিস্থিতিপ্রলয়সাধনশক্তিরেকা
ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দূর্গা।
ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা
গোবিন্দমাদিপুরূষং তমহং ভজামি।।

স্বরূপশক্তি বা চলৎশক্তি ছায়া-স্বরূপ প্রাপঞ্চিক জগতের সৃষ্টি-স্থিতি-প্রলয়-সাধিনী মহাশক্তিই ভুবনপূজিতা ' দূর্গা '
তিনি যার ইচ্ছেনুরূপ চেষ্টা করেন, সই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি।

07/11/2024

★ পুরোহিতের কী কী যোগ্যতা থাকা উচিত?

শ্রীমদ্ভগবদ গীতায় (৪.১৩) পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন—

চাতুর্বর্ণ্যং মায়া সৃষ্টাং গুণকর্মবিভাগশঃ।

"প্রকৃতির তিনটি গুন এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ সৃষ্টি করেছি "। এবং স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্তি হয়েছে (গী. ১৮.৪১) ব্রাহ্মণের গুণ সম্পর্কে বলা হয়েছে।

শমো দমস্তপঃ শৌচং ক্ষান্তিরার্জবমেব চ।
জ্ঞান বিজ্ঞানমান্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাজম্।।

শম (অন্তরিন্দ্রিয়ের সংযম), দম ( বহিরিন্দ্রিয় সংযম), তপ (তপস্যা), শৌচ ( শুচিতা) , ক্ষান্তি ( সহিষ্ণুতা), সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এগুলো ব্রাহ্মণের স্বভাব ও গুণ বা কর্ম।

শূদ্রে চ তদ্ভবেল্লক্ষা দ্বিজে চেচ্চ ন বিদ্যতে।
ন বৈ শূদ্রো ভবেচ্ছূদ্রো ব্রহ্মণো ন চ ব্রাহ্মণঃ।।
যত্রৈতল্লক্ষতে সর্প বৃত্তং স ব্রাহ্মণো স্মৃতঃ।
যত্রৈতন্ন ভবেৎ সর্প তং শূদ্রমিতি নির্দিশেৎ।।

(মহাভারত বনপর্ব ১৫১.২৫-২৬, যুধিষ্ঠির বাক্য)

যুধিষ্ঠির বলেছেন " শূদ্রে যদি এসকল লক্ষণ থাকে, তবে সে শূদ্রকুলোদ্ভূত হলেও শূদ্র নয়, আবার ব্রাহ্মণের যদি লক্ষণ না থাকে, তবে সে ব্রাহ্মণও ব্রাহ্মণ নয়। বলে জানবে এবং যে পুরুষে এই সকাল গুন থাকবে না।
তিনি ব্রাহ্মণকূলোদ্ভূত হলেও তাকে শূদ্র বলে নির্দেশ করবে।

অথাৎ,
জন্ম অনুসারে নয়, গুন এবং কর্ম অনুসারে কারো বর্ণ নির্ধারিত হয়।

07/11/2024

নেগেটিভ মানুষের অভাব নাই।
কিন্তু নেগেটিভ গ্রুপের রক্তের বড় অভাব!
নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের সাথে পরিচিত হতে চাই!🙋‍♂️

06/11/2024

ভগবান মানে তিনি সর্বতোভাবে পূর্ণ -

ওঁ পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে।
পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।।
(ঈশোপনিষদ, আবাহন মন্ত্র)

ঈশ্বরের মধ্যে কোনো অপূর্ণতা নেই। তিনিই সর্বশক্তিমান।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when পঞ্চ তত্ত্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category