রুটিওয়ালি

রুটিওয়ালি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রুটিওয়ালি, Kitchen/Cooking, Dampara 1 number goli , chokbazar, Chittagong.

আসসালামু আলাইকুম

"আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করেছেন।" (সূরা বাকারাহ্,আয়াত:২৭৫)
রুটি পুষ্টিকর খাবার,যা ফাইবার,প্রোটিন ও মিনারেলে সমৃদ্ধ। ডায়েটে রুটি যুক্ত করে আপনি পেতে পারেন স্বাস্থ্যকর জীবনযাপনের
সুবিধা।
রুটি নিতে ইনবক্সে যোগাযোগ করুন।

চার তলা ভবনের তিন তলা ভাড়া হবে দেখে মালিকের সাথে কথা বলতে গেলাম। জরুরী ভিত্তিতে আমার এক পরিচিত ব্যক্তির জন্য বাসা প্রয়োজ...
07/12/2024

চার তলা ভবনের তিন তলা ভাড়া হবে দেখে মালিকের সাথে কথা বলতে গেলাম। জরুরী ভিত্তিতে আমার এক পরিচিত ব্যক্তির জন্য বাসা প্রয়োজন ছিলো।

কাঁচা পাকা চুল দাঁড়ির লোকটিকে দেখে জিজ্ঞেস করলাম, "আপনি বাড়ির মালিক?"

উনি বললেন, "না।"

জিজ্ঞেস করলাম, "তাহলে মালিক কে?"

- মালিক আল্লাহ তায়ালা।

আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, "না মানে, সব কিছুর মালিকই তো আল্লাহ। তবু এটা তো তিনি আপনাকে করার তাওফিক দিয়েছেন। এর ভাড়া তো আপনি পাবেন?"

- না বাবা, ভাড়াও আমি পাবো না। আল্লাহ তায়ালাই পাবেন।

আমি এবার একটু চমকালাম। ভালো করে ভদ্রলোকের দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, "মনে হয় মাথায় গন্ডগোল আছে।"

তিনি আমাকে বাসার ভেতরে নিয়ে গেলেন। ড্রইংরুমে বসে চা খেতে খেতে বললাম, "আল্লাহ ভাড়া পাবেন বিষয়টা ঠিক বুঝলাম না আঙ্কেল।"

- আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। আমার ছয় ছেলেমেয়ে। চার তলা বিল্ডিয়ে ফ্ল্যাট আছে আটটা। ছয় ছেলেমেয়ের জন্য ছয়টা। আমরা বুড়াবুড়ি থাকি একটায়। বাকি ফ্ল্যাটটি আল্লাহ তায়ালার নামে ওয়াকফ করা। সেটি থেকে যা আয় হবে তা আল্লাহ তায়ালার পথে খরচ হবে। সেভাবেই ডিড করে দিয়েছি।

-বাহ্ বেশ ভালো তো বিষয়টা। তা তিন তলা আল্লাহ তায়ালা পেলেন কেন? অন্য কোন ফ্ল্যাট নয় কেন?

- সব ছেলেমেয়েদের নিয়ে বসে লটারী করেছি। যার ভাগ্যে যে ফ্ল্যাট পড়েছে, সেটা তার।

আমি একটু নড়েচড়ে বসলাম। বললাম, "এটা কেন করলেন?"

চাচা বললেন, "বাবা, মনে করো, আল্লাহ তায়ালা এসে বললেন, আমি তোর পরিবারের সাথে থাকতে চাই তাহলে আমি কী করতাম! আমি কী পাগল হয়ে যেতাম না আল্লাহ তায়ালাকে রাখার জন্যে?"

- নিশ্চয়।
- সেটাই হয়েছে। আমি বাসা করার সময় আটজনকে পরিবারের সদস্য মনে করেছি। একজন সদস্য মহান আল্লাহ। সেজন্য সবকিছুতেই তার জন্য একটা ভাগ থাকে।

- সবকিছু বলতে?

-সবকিছু বলতে মনে করো, যখন চাকুরী করতাম তখন বেতনকে পরিবারের সদস্য দিয়ে ভাগ করতাম। যখন আমাদের প্রথম সন্তান হলো তখন আমরা তিনজন সদস্য হলাম। তিন জনের জন্য যা খরচ হতো, সে অনুপাতে আরেকজনের খরচ বের করে নিতাম। সেটা আল্লাহ তায়ালার পথে ব্যয় করতাম। এরপর যখন সদস্য বেড়েছে, তখন সে অনুপাতে আল্লাহ তায়ালাও ভাগ পেয়েছেন।

আবার আমার আম বাগানের ক্ষেত্রেও তাই। আট ভাগে ভাগ করে কিছু আম গাছ আল্লাহ তায়ালার ভাগে পড়েছে। সেগুলোর আম বিক্রি করা টাকা আল্লাহ তায়ালার পথে খরচ হয়।

আমি চাচার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমার মনের মধ্যে তোলপাড় হতে লাগলো। একটু আগে যাকে দেখে মানসিক সমস্যার কথা মনে হয়েছিলো, এখন তার প্রতি শ্রদ্ধায় আমার চোখ দিয়ে পানি গড়াতে লাগলো।

ভাবলাম, এই লোকগুলোর আমল কোন পর্যায়ের। মহান রব ইনাদের ভেতরে কী অসীম জায়গা করে নিয়েছেন!

কথাঃ সংগৃহীত

ছোট্ট তাজকিয়া জানেই না, তার বাবা আর কখনোই আদালত হতে খেলনা হাতে ফিরে, পরম আদরে ভরিয়ে দিবে না তার গাল। বাবা-মেয়ের এই ছবি আ...
26/11/2024

ছোট্ট তাজকিয়া জানেই না, তার বাবা আর কখনোই আদালত হতে খেলনা হাতে ফিরে, পরম আদরে ভরিয়ে দিবে না তার গাল।
বাবা-মেয়ের এই ছবি আজ শুধুই স্মৃতি। 💔
মহান আল্লাহ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহিদ হিসেবে কবুল করুন। জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিন।

চট্টগ্রামে ই স ক নে র হা ম লা য় শহীদ হয়েছেন এডভোকেট সাইফুল ইসলাম আলীফ। তাকে জ বা ই করা হয়েছে!
26/11/2024

চট্টগ্রামে ই স ক নে র হা ম লা য় শহীদ হয়েছেন এডভোকেট সাইফুল ইসলাম আলীফ। তাকে জ বা ই করা হয়েছে!

আপনার একটা শেয়ারে ফিরে পাওয়ার উসিলা হতে পারে। 😭 নিখোঁজ সংবাদ 😭আমার ছোট ছেলে ইবাদুর রহমান মোয়াজ আজ বিকেলে মাদরাসা থেকে নি...
11/11/2024

আপনার একটা শেয়ারে ফিরে পাওয়ার উসিলা হতে পারে।
😭 নিখোঁজ সংবাদ 😭
আমার ছোট ছেলে ইবাদুর রহমান মোয়াজ
আজ বিকেলে মাদরাসা থেকে নিচে আসার পর
আর মাদরাসায় যায়নি
নিকটতম সকল আত্মীয় স্বজনরা খোজাখুজি করতেছে
এই পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায় নি।

আপনাদের দোয়া চাই,আল্লাহ তায়ালার দয়া চাই।

বিঃদ্রঃ এক দিকে ছোট মেয়ে খুব অসুস্থ অবস্থায় রয়েছে
এখন আবার ছেলে নিখোঁজ হয়েছে 😭
পারতেছিনা চিৎকার করে কাদিঁ
আল্লাহ তায়ালা যেন ধৈর্য ধরার তৌফিক দেন।

অনুগ্রহ পূর্বক কোন সন্ধান পেলে জানাবেন
মোবাইল নাম্বার 01710320427
#রুটিওয়ালি

কি হচ্ছে আল্লাহ!!!😭😭কপি পোস্ট আহ কান্না আসে আমার।আল্লাহ ছেলেটিকে তার মা বাবার বুকে ফিরিয়ে দিন।আমিননিখোঁজ শিশু সন্ধানআমাদ...
10/11/2024

কি হচ্ছে আল্লাহ!!!😭😭

কপি পোস্ট
আহ কান্না আসে আমার।
আল্লাহ ছেলেটিকে তার মা বাবার বুকে ফিরিয়ে দিন।
আমিন
নিখোঁজ শিশু সন্ধান

আমাদের পরিবারের অনেক আদরের সদস্য, মাহতাব উদ্দিন মিহাল (বয়স: ১৪ বছর), আজকে দুপুর থেকে নিখোঁজ।

সর্বশেষ সে তানজিমুল উম্মাহ মাদ্রাসা তে(K Block, হালিশহর, চট্টগ্রাম) গিয়েছিল।

মিহালের বর্ণনা:

• গায়ের রং: উজ্জ্বল শ্যামলা
• পরনে ছিল: পাঞ্জাবি, টুপি ( প্রথম ছবির মত)
• শারীরিক গঠন: মাঝারি (5.2“)

মিহাল একজন শান্ত স্বভাবের ছেলে এবং আমার পরিবার তার জন্য খুবই চিন্তিত। যদি কেউ তাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য পান, অনুগ্রহ করে নিচের ঠিকানায় যোগাযোগ করুন।

যোগাযোগ:

• মোবাইল: 01990874076, 01828045468, 019718 74076,

(+971543868444, +4917661769919- শুধু মাত্র What’s Apps)

আপনার একটুখানি সহযোগিতাই একটি পরিবারের জন্য স্বস্তি নিয়ে আসতে পারে।
কপি পোস্ট
#রুটিওয়ালি #লালআটাররুটি #গমেররুটি

10/11/2024

কিছুদিন আগেও গোসলের সময় মুনতাহা ছুটোছুটি করতো আর এখন একদম নিশ্চুপ 😭

#রুটিওয়ালি #লালআটাররুটি

10/11/2024

রুটির মধ্যে সাধারণত পুরো গমের আটা দিয়ে তৈরি "হোল হুইট রুটি" বেশি স্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এর কারণ হলো, হোল হুইট রুটিতে প্রাকৃতিক আঁশ এবং পুষ্টিগুণ থাকে যা সাদা আটার রুটিতে কম থাকে। হোল হুইট রুটি হজমে সহায়তা করে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এতে আয়রন ও ভিটামিন বি সমৃদ্ধ থাকে।

এছাড়া ব্রাউন ব্রেড বা মাল্টিগ্রেইন রুটিও ভালো।
কারণ এগুলোতে বিভিন্ন শস্য ও গমের আঁশ থাকে যা স্বাস্থ্যের জন্য উপকারী।

গমের রুটি বা লাল আটার রুটি নিতে ইনবক্সে যোগাযোগ করুন 🥰

#রুটি #রুটিওয়ালি #গমেররুটি #লালআটাররুটি

'কী অপরাধে তাকে হ★ত্যা করা হলো?' [সূরা আত-তাকভীর : আয়াত ০৯]
10/11/2024

'কী অপরাধে তাকে হ★ত্যা করা হলো?' [সূরা আত-তাকভীর : আয়াত ০৯]

10/11/2024

হারিয়ে যাওয়া মুনতাহারের লাশ পাওয়া গিয়েছে 😭💔

হে আল্লাহ, তুমি এই জালেমের বিচার করো।
আমিন..
দয়া করে সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিন।মুনতাহাকে নিয়ে সবাই চিন্তিত ছিল।

09/11/2024

to deal with In laws!!

ইগনোর করে, মাফ করে চলুন। পাত্তা দেয়ার দরকার নাই কারো কার্যকালাপ। আপনি নিজের দায়িত্ব যতটুকু তত টুকু করে যাবেন। কেউ কথা না বললেও আপনি বলবেন, মিসবিহেভ করলেও আপনি ভালো বিহেভ করবেন।

সরি বলবেন দোষ যার ই হোক। এমন ভাব করবেন যেনো কিছু বুঝেন নাই উনি কথা বলে না তাও যেনো বুঝেন না। পাত্তা দিলে উনি এসব আরো বেশি করবে।

স্বামীকে বিরক্ত করবেন না। স্বামীর সাথে যখন থাকবেন তখন নিজেদের মুহুর্ত উপভোগ করবেন।

আর কোথায় গিয়ে কি বলছে এটা আপনি শুনেন নাই, আত্মীয় প্রতিবেশিরাও মিথ্যা বলতে পারে। তাই বিশ্বাস করা গুনাহ হবে। কাউকে কে সুযোগ দিবেন না নিজের ফ্যামিলি মেম্বার বা আপনার সম্পর্কে কথা বলার। বি আ স্ট্রং ওমেন এন ইগ্নোর।

মানুষ অকৃতজ্ঞ এটা কোরআনে আল্লহ তা আলাই বলেছে। তাই এক্সপেক্ট করবেন না সব সময় ভালো বলবে। ভালো কিছু ইন রিটার্ন পেলে সেটা বোনাস ভেবে শোকর করবেন।

কেউ খারাপ বললেই আপনি খারাপ না, আপনি খারাপ করলেই আপনি খারাপ। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার স্বরূপ। তাই নিজের ইমান আমল সংরক্ষণ করে চলুন।

©Hijama Planet (sister's only)
#রুটিওয়ালি

Address

Dampara 1 Number Goli , Chokbazar
Chittagong
400

Opening Hours

Monday 05:30 - 23:30
Tuesday 05:30 - 23:30
Wednesday 05:30 - 23:30
Thursday 05:30 - 23:30
Friday 05:30 - 11:30
Saturday 05:30 - 23:30
Sunday 05:30 - 23:30

Alerts

Be the first to know and let us send you an email when রুটিওয়ালি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share