02/03/2025
প্রেসার কমে গেলে যে লক্ষণগুলো প্রকাশ পায়
১। রোগীকে দেখে দুর্বল মনে হয়।
২। হঠাৎ মাথা ঘুরে ওঠে এবং বুকের মধ্যে ধড়ফড় করে।
৩। কাজের প্রতি অনিহা, স্মরণশক্তি কমে যায়।
৪। একটু শক্তির কাজ করলে রোগী হাঁপিয়ে ওঠে।
৫। রক্তশূন্যতা, ক্ষুধামন্দা দেখা দেয়।
৬। হজমশক্তির গোলমাল দেখা দেয়।
৭। নিম্ন রক্তচাপের ফলে কারও নিদ্রা বেশী হয় আবার নিদ্রাহীনতা দেখা দেয়।
৮। অনেকক্ষণ বসে থাকার পর দাঁড়ালে গা-মাথা পাক খায় এবং পড়ে যাবার উপক্রম হয়।
৯। রক্তচাপ মাপলে স্বাভাবিকের তুলনায় কম হয়।
উচ্চ রক্তচাপের চিকিৎসায় রক্তচাপ নামানো যেমন কঠিন, তেমনি নিম্ন রক্তচাপের রোগীকে স্বাভাবিক অবস্থায় আনাও কঠিন