05/03/2026
গরম/ভ্যাপসা গরমের বিশেষ আপডেট!!
কিছুদিন পরেই দেশের বেশকিছু স্থানে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়া এবং কালবৈশাখীর সম্ভাবনা দেখা দিয়েছে। তবে তার আগে আগামী প্রায় ১২/১৩ তারিখ পর্যন্ত দেশের দক্ষিনাঞ্চল পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের বেশকিছু স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেশ বৃদ্ধি পেতে পারে।
এসময় খুলনা এবং রাজশাহী বিভাগের দুএক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭° থেকে ৩৮° সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়া বরিশাল, ঢাকা বিভাগের দুএক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৬° থেকে ৩৭° সেলসিয়াসের আশেপাশে।
এরফলে উল্লেখিত বিভাগের বেশকিছু স্থানেই বেশ গরম অনুভব হতেপারে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট,নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা,মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, ও এর আশেপাশের কিছু স্থানে। এছাড়া পর্যাপ্ত অনুকুল পরিবেশ পেলে উল্লেখিত জেলাগুলোর মধ্যে দু-এক জায়গায় খুবই অল্প সময়ের জন্য তাপমাত্রা ৩৮°সেলসিয়াস পার করতে পারে।
তবে বৃষ্টিপাতের সময় এগিয়ে আসে বা আকাশ মেঘলা থাকলে তাপমাত্রা ৩৮° সেলসিয়াসের উপরে উঠার সম্ভাবনা কম থাকবে।
এছাড়া দেশের বাকি জেলাগুলোতে এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° থেকে ৩৬° সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এই সময়ের মধ্যে। তবে সিলেট বিভাগ সহ উত্তরাঞ্চলে আগে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকায় সেখানে তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবেনা।
সূত্র:
BWOT Ltd