09/07/2026
🟢 জরুরি মানবিক বার্তা
শেখেরখীল মৌলভী ঘোনা ঐক্য সংগঠনের পক্ষ থেকে
আসসালামু আলাইকুম।
আমাদের এলাকার অনেক পরিবার বর্তমানে বন্যার পানিতে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। অনেকের বাড়িঘরে পানি প্রবেশ করেছে, কেউ কেউ নিরাপদ আশ্রয়ের সংকটে মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতি আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।
আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে, এলাকার যাতায়াত ব্যবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত সবার কাছে পৌঁছে সহায়তা করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি। ইনশাআল্লাহ, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হলেই আপনাদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করব।
আসুন, সবাই মিলে একে অপরের জন্য দোয়া করি এবং যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থতা দান করুন, সকল বিপদ-আপদ থেকে হেফাজত করুন এবং খুব শীঘ্রই এই দুর্যোগ থেকে মুক্তি দান করুন। আমীন।
— শেখেরখীল মৌলভী ঘোনা ঐক্য সংগঠন