08/08/2026
পানির দূষিত পদার্থ,জীবাণু, জীবাশ্ম,যা খালি চোখে যায়না.
বৃষ্টির পানিতে ক্যান্সার সৃষ্টির উপাদান পিএফএএস নিয়ে গতকালকের পোস্টে কিছু উদ্ভট কমেন্ট পেয়েছি। এই পিএফএস কেউ মিশিয়ে দেয়না, এগুলো আমাদের নিত্যদিনের কাজকর্মের মধ্য দিয়ে বৃষ্টির পানিতে যুক্ত হয়। এই পিএফএএস যে শুধু বৃষ্টির পানিতে থাকে তা নয়, বৃষ্টির পানি থেকে তা ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানিতেও যুক্ত হয়। বৃষ্টির পানির মাধ্যমে ছড়িয়ে পড়া পিএফএএস (PFAS) রাসায়নিক উপাদান ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানিতেও পাওয়া যায়। জলচক্রের মাধ্যমে বাতাস থেকে এই স্থায়ী বিষাক্ত কণাগুলো নদী, লেক ও মাটিতে মিশে পরবর্তীতে ভূগর্ভস্থ পানির উৎসকেও দূষিত করে। বায়ুমণ্ডলের মাধ্যমে পিএফএএস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং বৃষ্টির পানির সঙ্গে নিচে নেমে আসে। বৃষ্টির পানি গড়িয়ে নদী, খাল ও লেকের পানিতে মিশে এর উপস্থিতি ঘটায়। দূষিত পানি ও মাটি চুইয়ে ভূগর্ভস্থ জলাধারে (অ্যাকুইফার) প্রবেশ করে। গত মাসের ২৬ তারিখে সময় নিউজ একটি প্রতিবেদনে বলেছে ঢাকা ওয়াশার পানিতে পাওয়া গেছে ক্যান্সার সৃষ্টির উপাদান যা বেশ গুরুত্বের দাবী রাখে। লিংকে তার বিস্তারিত আছে https://www.somoynews.tv/news/2026-07-25/QL16E93O। এখন প্রশ্ন হলো বৃষ্টির পানিতে এই উপাদান কিভাবে যুক্ত হচ্ছে? বৃষ্টির পানিতে ক্যান্সার সৃষ্টিকারী পিএফএএস (PFAS) মূলত শিল্প কারখানা ও দৈনন্দিন ব্যবহারের পণ্য থেকে বায়ুমণ্ডলে মিশে এবং জলচক্রের মাধ্যমে ফিরে আসে। এই মানবসৃষ্ট রাসায়নিকগুলো পরিবেশে সহজে ভাঙে না বলে বিশ্বজুড়ে বায়ু ও বৃষ্টির পানিকে দূষিত করছে। আমাদের ব্যবহৃত টেফলন প্যান, ওয়াটারপ্রুফ পোশাক, ফায়ার ফোম এবং বিভিন্ন প্রসাধনীতে পিএফএএস ব্যবহার করা হয়। তাছাড়া কারখানা থেকে ধোঁয়া ও গ্যাস হিসেবে অথবা বর্জ্য থেকে বাষ্পীভূত হয়ে পিএফএএস কণা আকাশে ওড়ে। বায়ুমণ্ডলের বাতাসে থাকা এসব ক্ষুদ্র রাসায়নিক কণা মেঘের জলকণার সাথে মিশে যায়। যখন বৃষ্টি নামে, তখন এই বিষাক্ত রাসায়নিকগুলো পানির সাথে আবার মাটিতে ও জলাশয়ে নেমে আসে। এই পিএএফএস কি শুধু ক্যান্সার সৃষ্টি করে? উত্তর হচ্ছে না। মানবদেহে অতিরিক্ত মাত্রায় পিএফএএস প্রবেশ করলে কিডনি, প্রোস্টেট ও টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি যেমন বহুগুণ বেড়ে যায়। তেমনি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং হরমোনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে। এসব বিষয়ে আরও বিস্তারিত জানতে পড়তে পারেন নিচের লিংকগুলোতে
Click the link for news Description