07/08/2026
নাম ছিল তার Mango❤️🩹 আজকের দিনে ৩টা বছর একসাথে ছিল আমার বোনের আদরের পাখিটা। 🐦🤍
এই ছোট্ট প্রাণীটা যে আমাদের সবার এতটা আপন হয়ে গিয়েছিল, সেটা হয়তো কখনো বুঝতেই পারিনি। কত মায়া দিয়ে, কত সুন্দর সুন্দর স্মৃতি দিয়ে হঠাৎ করে চলে গেল… আজও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। 😔
সবচেয়ে অবাক লাগছে, পাখিটা একদম সুস্থই ছিল—হঠাৎ করে এভাবে চলে যাবে, এটা যেন কল্পনাই করতে পারিনি। ছোট্ট একটা প্রাণী হয়েও মানুষের সঙ্গে কতটা মায়া তৈরি করতে পারে, কত স্মৃতি রেখে যেতে পারে—আজ সেটা আরও বেশি বুঝতে পারছি।
কিছু প্রাণী খুব অল্প সময়ের জন্য আমাদের জীবনে আসে, কিন্তু চলে যাওয়ার পরও তাদের রেখে যাওয়া মায়াটা অনেকদিন থেকে যায়। যে তাকে যত্ন করেছে বড় করেছে তাকে বুঝার তৌফিক দিও আল্লাহ😭
ভালো থেকো আমাদের আদরের পাখিটা… 😔তোমাকে খুব মনে পড়বে।🙂💔