20/09/2026
কুমিল্লায় অপ্রিতিমের সাথে যা ঘটেছে, সেটা দেখার পর থেকে আমার ছোট ভাইটার মুখটা বারবার চোখে ভেসে ওঠে। একটা ছেলে, একটা পরিবারের স্বপ্ন, একটা মায়ের আদরের সন্তান হঠাৎ যেন সবকিছু থেমে গেল। আমরা দূরে বসে কেবল খবর দেখি, কষ্ট পাই, আবার নিজেদের জীবনে ফিরে যাই। কিন্তু আমার কাছে অপ্রিতিম শুধু একটা খবরের নাম হয়ে থাকতে পারছে না। ওর ঘটনা আমার ছোট ভাইটার কথাই মনে করিয়ে দেয়। মনে হয়, ওও তো এই দেশেরই একটা ছেলে, আমার ভাইয়ের মতোই কারও আদরের। সবচেয়ে ভয় লাগে এখানেই, আজ অপ্রিতিম, কাল অন্য কেউ, তারপর হয়তো আমার ভাই, আপনার ভাই, আপনার সন্তান কিংবা আপনার খুব কাছের কেউ। আমরা এমন একটা দেশ চাই না, যেখানে একজন মানুষ বাইরে বের হওয়ার পর তার পরিবার সারাক্ষণ ভয়ে থাকে—‘সে কি নিরাপদে ফিরবে?’ অপ্রিতিমের জন্য ন্যায়বিচার চাই। শুধু অপ্রিতিমের জন্য নয়, যেন আর কোনো পরিবারকে এমন শূন্যতা নিয়ে বাঁচতে না হয়। এই ঘটনা যেন দশটা খবরের মতো মিলিয়ে না যায়। মানুষ যেন প্রশ্ন করে, বিচার চায়, এবং সব চেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষের জীবনের মূল্য বুঝতে শিখে।
#অপ্রিতিম
#ন্যায়বিচারচাই
#নিরাপদবাংলাদেশ
#মানুষেরনিরাপত্তা
#অপরাধেরবিচারচাই