Ridwanul hoqe

Ridwanul hoqe Support please�
always follow me �

04/08/2026

আবূ সাঈদ আল-খুদরী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

إِذَا خَرَجَ ثَلاَثَةٌ فِى سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ

যখন তিন ব্যক্তি কোথাও সফরে বের হয়, তখন তারা তাদের একজনকে যেন আমীর (নেতা) মনোনীত করে নেয়।

সুনানে আবু দাউদ, হাদীস ২৬০৮ (শুআইব আরনাঊত তাহকীককৃত), ২৬০০ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

03/08/2026

আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)...........আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ

لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلاَةِ فَتُقَامَ ثُمَّ آمُرَ رَجُلاً فَيُصَلِّيَ بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِقَ بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لاَ يَشْهَدُونَ الصَّلاَةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ

আমি এরূপ ইচ্ছা করেছি যে, সালাতের নির্দেশ দেই এবং তা কায়েম হোক। এরপর আমি কোন ব্যক্তিকে লোকদের নিয়ে সালাত আদায় করার নির্দেশ দেই। এরপর আমি এরূপ লোকদের নিয়ে—যাদের সাথে রয়েছে জ্বলন্ত কাষ্ঠখণ্ড, সে কাওমের কাছে যাই, যারা সালাতে হাযির হয়নি এবং তাদের ঘর-বাড়ী আগুন দিয়ে জ্বালিয়ে দেই

25/07/2026

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন :

حٰفِظُوْا عَلَی الصَّلَوٰتِ وَ الصَّلٰوةِ الْوُسْطٰی ۗ وَ قُوْمُوْا لِلّٰهِ قٰنِتِیْنَ۝۲۳۸

তোমরা নামাযসমূহের প্রতি পুরোপুরি যত্নবান থেক এবং (বিশেষভাবে) মধ্যবর্তী নামাযের প্রতি আর আল্লাহর সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়িয়ো।

সূরা বাকারা, আয়াত : ২৩৮

পাদটিকা :

আয়াতে ‘মধ্যবর্তী নামায’ দ্বারা আসরের নামায বোঝানো হয়েছে। তার বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কারণ, সাধারণত লোকে এ সময় নিজ কাজ-কর্ম গোছাতে ব্যস্ত থাকে। ফলে নামায আদায়ে গাফলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে।

20/07/2026

কলা গাছের একটি অসাধারণ অংশ হলো **কলার মোচা**, যাকে অনেক অঞ্চলে **"কলার বলি"** বা **"কলা বলি"** বলা হয়ে থাকে। এটি কেবল খেতেই সুস্বাদু নয়, এর রয়েছে প্রচুর স্বাস্থ্যগুণ।
কলার বলির প্রধান প্রধান উপকারিতাগুলো নিচে দেওয়া হলো:
# # # ১. রক্তশূন্যতা দূর করে
কলার বলির মধ্যে প্রচুর পরিমাণে **আয়রন** থাকে। শরীরে আয়রনের অভাব হলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দেয়। নিয়মিত এটি খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে।
# # # ২. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে
এর মধ্যে থাকা বিশেষ কিছু উপাদান রক্তের শর্করা বা সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতেও ভূমিকা রাখে।
# # # ৩. হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য কমায়
এতে প্রচুর পরিমাণে **ডায়েটারি ফাইবার** বা আঁশ থাকে। ফলে এটি পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে, খাবার সহজে হজম করায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
# # # ৪. নারীদের স্বাস্থ্যের জন্য উপকারী
নারীদের ঋতুস্রাব বা পিরিয়ডকালীন অতিরিক্ত রক্তপাতের সমস্যা কমাতে কলার বলি দারুণ কাজ করে। এটি শরীরে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে রক্তপাত নিয়ন্ত্রণে আনে।
# # # ৫. সংক্রমণ ও প্রদাহ রোধ করে
কলার বলির মধ্যে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান থাকে। এটি শরীরের বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এবং শরীরের ভেতরের প্রদাহ (inflammation) কমাতে সাহায্য করে।
# # # ৬. ওজন কমাতে সহায়ক
এতে ক্যালরির পরিমাণ বেশ কম, কিন্তু আঁশ অনেক বেশি। তাই এটি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, যা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
আমাদের দেশে কলার বলি বা মোচা দিয়ে ঘণ্ট, ভাজি বা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করে খাওয়া হয়। আপনি কি কলার বলির কোনো বিশেষ রেসিপি জানতে চান?

08/07/2026

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:

‏إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ

তোমাদের কারো পাত্রে যদি কুকুর পান করে, তবে সে পাত্রটি সাতবার ধুয়ে ফেলবে।

মুসলিম: ৪০৮

05/07/2026

আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ

যার অন্তরে অণু পরিমাণ গর্বও থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।

— তিরমিজি: ১৯২২, হাদীসটি হাসান সহীহ

30/06/2026

সুমামা ইবনু আবদুল্লাহ্‌ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন,

كَانَ أَنَسٌ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ مَرَّتَيْنِ ، أَوْ ثَلاَثًا وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ ثَلاَثًا

আনাস রা.-এর নিয়ম ছিল, তিনি দুই কিংবা তিন নিঃশ্বাসে পাত্রের পানি পান করতেন। তিনি ধারণা করতেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নিঃশ্বাসে পানি পান করতেন।

সহীহ বুখারী, হাদীস ৫২২৯ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ) ৫৬৩১ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত)

30/06/2026

আবূ যার রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন,

يَا عِبَادِى إِنِّى حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِى وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا فَلاَ تَظَالَمُوا

আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি। তোমাদের পারস্পরিক জুলুমকেও হারাম করে দিয়েছি। অতএব তোমরা একে অন্যকে জুলুম করো না।

সহীহ মুসলিম , হাদীস ২৫৭৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬৩৩৯ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

14/06/2026
বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছেরমজান আসতে বাকি আর মাত্র ২ মাস!"আলহামদুলিল্লাহ! বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির পব...
22/12/2025

বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

রমজান আসতে বাকি আর মাত্র ২ মাস!

"আলহামদুলিল্লাহ! বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে। নবীজি ﷺ নতুন চাঁদ দেখার পর পড়তেন:

اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ وَالتَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَتَرْضَى، رَبِّىْ وَرَبُّكَ اللهُ

আল্লাহ সবার চেয়ে বড়। হে আল্লাহ! আপনি আমাদের উপরে চাঁদকে উদিত করুন শান্তি ও ঈমানের সাথে, নিরাপত্তা ও ইসলামের সাথে এবং আমাদেরকে ঐ সকল কাজের ক্ষমতা দানের সাথে, যা আপনি ভালবাসেন ও যাতে আপনি খুশী হন। (হে চন্দ্র!) আমার ও তোমার প্রভু আল্লাহ’।

দারেমী হা/১৬৮৭-৮৮; তিরমিযী হা/৩৪৫১; মিশকাত হা/২৪২৮; ছহীহাহ হা/১৮১৬।

কুরআনে বর্ণিত চারটি সম্মানিত মাসের মাঝে রজব অন্যতম। এমাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ। এছাড়াও অন্যান্য পাপকাজ আরো কঠিন ভাবে নিষিদ্ধ। আল্লাহ আমাদেরকে এই মাসের সম্মান রক্ষার তাওফিক দান করুন। আমীন।

রমজানের বাকি আর মাত্র ২ মাস!

আসুন আল্লাহর কাছে বরকতের জন্য দুআ করি।

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ

হে আল্লাহ আপনি রজব ও শাবানে আমাদেরকে বরকত দিন। আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন।

রজব মাসের আইয়ামে বীজের রোজা

পবিত্র রজব মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে যথাক্রমে ৩, ৪ ও ৫ জানুয়ারি রোজ শনি, রবি ও সোমবার এই ৩ দিন। আইয়ামে বীজের রোজা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এখান থেকেঃ https://muslimsday.com/আইয়ামে-বীজ-রোজার-ফজিলত

নবীজি (সা) রজব মাসে প্রচুর নফল রোজা রাখতেন। তাই আসুন আমরা সুন্নতের অনুসরণ করি। প্রচলিত ভিত্তিহীন মনগড়া আমল ও রেওয়াজগুলো বর্জন করি। পবিত্র রমজান মাস আসতে আর ২ মাস বাকি। আসুন আমরা রমজানের জন্য প্রস্তুতি নিই। রমজানের প্রস্তুতির বিষয়ে জানতে এই লিংকে ভিজিট করুনঃ https://muslimsday.com/রমজান-মাসের-প্রস্তুতি

প্রতি বছর ২৭ রজব কি লাইলাতুল মেরাজ উদযাপনের রাত্রি?

আমাদের দেশে রজব মাসের ২৭ তারিখকে লাইলাতুল ইসরা বা শবে মেরাজ হিসাবে উদযাপন করা হয়। হাদীস শরীফে মি'রাজের ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণিত হয়েছে। কিন্তু নিশ্চিত ভাবে এর তারিখ সম্পর্কে কিছু উল্লেখ করা হয় নি। এর থেকে বুঝা যায়, সাহাবীগণ ও তাবেয়ীগণের নিকট মেরাজের ঘটনা ও শিক্ষা গুরুত্বপূর্ণ ছিল। মেরাজের তারিখ এবং বছর বছর একে উদযাপনের রেওয়াজ তখন ছিল না। মেরাজ কবে কোন তারিখে সংঘটিত হয়েছিল এ সম্পর্কে ঐতিহাসিকগণের বিভিন্ন মতামত পাওয়া যায়। যার মধ্যে ২৭ রজব একটি মত। তাই আমরা নিশ্চিত ভাবে ২৭ রজবকেই শবে মেরাজ বলব না এবং এই রাতকে বিশেষ ভাবে উদযাপনও করব না।

শবে মেরাজের আমল কী?

শবে মেরাজ উপলক্ষ্যে বিশেষ কোনো নামাজ বা রোজা রাখার নির্দেশনা ও এর বিশেষ ফজিলতের কথা হাদীস শরীফে পাওয়া যায় না। যেখানে মেরাজের তারিখ সম্পর্কেই হাদীস থেকে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত ভাবে জানা যায় না। এর থেকেই বুঝা যায় প্রতি বছর মেরাজের দিবসে সাহাবীগণ ও তাবেয়ীগণ কোনো বিশেষ আমল করতেন না।

কিছু লোক এই রাতে বিশেষ ফজিলতের উদ্দেশ্যে বিশেষ নামাজ ও পরদিন রোজা রাখেন। তারা যুক্তি দিয়ে থাকেন নবী (সা) তো শবে মেরাজের রাতে নামাজ আর পরদিন রোজা রাখতে নিষেধ করেন নাই, তাহলে এগুলো করতে সমস্যা কী? সমস্যা হচ্ছে এটাকে তারা বিশেষ ফজিলতপূর্ণ মনে করে কাজটা করছেন। যেটা ফজিলতপূর্ণ হওয়ার দলীল হাদীস দ্বারা প্রমাণিত নয়। তাই এটাকে দ্বীনের অংশ মনে করলে তা বিদআতের অন্তর্ভুক্ত হবে।

রাসূল (সা) সারা বছর তাহাজ্জুদ পড়া, সোম-বৃহস্পতিবারের রোজা, আইয়ামে বীজের রোজা রাখার ব্যাপারে অনেক ফজিলতের কথা বলেছেন। আমাদের ভাইয়েরা সেইসব নির্দেশনা পালন করুন আর নাই করুন, তাদের নিজেদের \"যুক্তি\" দিয়ে মেরাজের রাত্রের ইবাদতকে বিশেষ ফজিলতের বলে প্রমাণ করতে চান। শবে মেরাজের জন্য বিশেষ কোনো আমল হাদীস থেকে জানা যায় না। আমাদের কর্তব্য হবে মনে প্রাণে মেরাজকে বিশ্বাস করা। মেরাজের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় পোষণ না করা। কুরআন-হাদীসের আলোকে মেরাজের বিশুদ্ধ বর্ণনাগুলো অধ্যয়ন করা। মেরাজের ব্যাপারে জাল ও বানোয়াট কথা প্রচার না করা ও বিশ্বাস না করা। তাহলে ইনশাআল্লাহ শবে মেরাজের ব্যাপারে আমাদের কর্তব্য পালন হবে।

কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞানের আলোকে ইসরা ও মিরাজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের প্রবন্ধগুলো পড়া যেতে পারেঃ

১। https://www.alkawsar.com/bn/article/2912

২। https://www.alkawsar.com/bn/article/657

আসুন কুরআন-সুন্নাহ ও সাহাবীদের জীবন ও আমল থেকে জ্ঞান নিয়ে ইসলাম পালন করি। অন্য কারো বিবেক-বুদ্ধি-যুক্তি ইত্যাদির উপর ভিত্তি করে মনগড়া আমল না করি। কোনো একটা আমলকে বা দিবসকে ইসলাম যতটুকু মর্যাদা দিয়েছে ততটুকুই আমরা মূল্যায়ন করব। কোনো ক্রমেই বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি কাম্য নয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। শিরক ও বিদআত থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমীন।"

This content is copied from Muslims Day Android App
Download Link: https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan

আইয়ামে বীজের রোজা কাকে বলে? আইয়ামে বীজের রোজার তারিখ, আইয়ামে বীযের সিয়ামের ফজিলত, এ মাসের আইয়ামে বীজের রোজা কবে রা.....

Address

Shilkup
Chittagong
4390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ridwanul hoqe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category