21/05/2026
দেখতে দেখতে আজ একমাস এর উপরে হয়ে গেলো তোমায় ছাড়া,আমি রীতিমতো Traumatised হয়ে যাচ্ছি,বাস্তবতা এতো কঠিন মূহুর্ত আমায় উপহার দিবে আমি কল্পনাও করিনি,দেখো আমি এখন পাথর হয়ে গেছি,তুমি আমাকে সামান্য ধমক দিলেই বাচ্চার মতো কান্না করতাম পাগলামি করতাম,সেই আমি এখন বুকের ভিতর পাথর চাপা দিয়ে ঘুরে বেড়াই,জানো এখন আর কাউকে Explain করি না আমার খারাপ লাগে,আমার দমবন্ধ হয়ে আসে,আমার রাতে ঘুম হয়না,আমার কেমন হাহাকার লাগে মনে হয় কি জেনো নেই,হাজার Explain করলেও সবার থেকে উত্তর থাকে ধৈর্য্য ধরো আল্লাহ একদিন সুখ দিবে!❤️সবাই তো বুঝে না আমার সুখ-শান্তি বলতে একমাত্র তোমাকে বুঝতাম,কেউ না জানলেও তুমি ভালো করে জানো তোমার প্রতি আমার ভালোবাসা কতটুকু,কবে দেখা হবে আমাদের?কবে আমি সুখে থাকবো?আগে ভাবতাম টাকা দিয়া সুখ কেনা যায় পৃথিবীর কেউ আমাকে বিশ্বাস করাতে পারবেনা টাকা দিয়ে সুখ হয়,টাকা দিয়া কি আমি তোমারে পামু কও?টাকা দিয়া কি তোমার অভাব পূরণ করা যাইবো?টাকা দিয়া কি তোমার গায়ের ঘ্রাণ পামু?হো টাকা দিয়া তিন বেলা ক্ষুদা মিটবো,আমারতো পেট ভইরা খাওয়নের চেয়ে তোমারে মন ভইরা দেখার সাধ অনেক,আমার এখন কি মনে হয় জানো?তুমি আমার সামনে থাকলে আমি খালি দুই নয়ন ভইরা তোমারে দেখতাম,জানো সবাই ভাবে আমি তোমার অভাব কাটাইয়া উঠছি কেউ আমার ভিতরের ক্ষত দেখে না,কতশত আঘাত বুকে চাঁপা দিয়া ঘুরি জানো না,তুমি আমারে যদি সামনা-সামনি দেখতা তুমি মনে হয়,তোমার ভিতরের সকল পাথর সরাইয়া চিল্লাইয়া কানতা,তুমি ছাড়া আমি পাগল প্রায়,বাকি প্রবাসীর বউয়েরা কেমনে থাকে বছরের পর বছর?ওরা কি ভালোবাসে না?ওগো কি খারাপ লাগে না?ওরা পারলে আমি কেনো পারতাছিনা😭তুমি কোনোদিন কখনো আমারে ভুইলা যাইয়ো না,বিশ্বাস করো তোমার প্রতি ভালোবাসায় আমার কোনো স্বার্থ নাই,আমি কোনোদিন কখনোই তোমার টাকা ভালোবাসি নাই ভালোবাসছি তোমার ব্যক্তিত্য,ভালোবাসছি তোমারে❤️ভালোবাসি পাখি❤️