Black Emotion

Black Emotion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Black Emotion, Grocers, Chattogram, Cox's Bazar.

22/08/2026

মাবুদ!
আমি তীব্র ব্যাথায় জর্জরিত, মানসিকভাবে বড্ড ক্লান্ত, সুদিনের অপেক্ষায় থাকতে থাকতে আমি ধ্বং"সের শেষ প্রান্তে!আমাকে একটু শান্তি দাও মাবুদ..!!

©




22/08/2026

একসময় মনে হতো সুদিন হয়তো এই বুঝি এলো। এখন বুঝি, সময় থেমে নেই, শুধু আমাদের ভালো থাকাটাই কোথাও হারিয়ে গেছে।

22/08/2026

কখনো কারও কাছে একটা কথা বলার জন্য গিয়েছেন,

তারপর সামনে গিয়ে মনে হয়েছে,

“আচ্ছা, আমি কী বলতে এসেছিলাম?”

তারপর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে আছেন।

মানুষটার দিকে তাকিয়ে আছেন। মাথার ভেতর কিছুই নেই।

তারপর একটু পরে “ওহ! হ্যাঁ, মনে পড়েছে!”

এটা শুধু আপনার সঙ্গে হয় না।

মানুষের memory-র একটা interesting ব্যাপার হলো,

আমরা কোনো তথ্য মনে রাখি শুধু তথ্য হিসেবে না তার সঙ্গে context-ও জড়িয়ে থাকে।

আপনি রান্নাঘরে দাঁড়িয়ে একটা কথা মনে করলেন। তারপর অন্য ঘরে গেলেন।

হঠাৎ মনে হলো, “কী যেন করতে এসেছিলাম!”

আবার রান্নাঘরে ফিরলেন, মনে পড়ে গেল।

কারণ পরিবেশের ছোট ছোট বিষয়ও কখনো কখনো memory retrieval-এর cue হিসেবে কাজ করে।

এমনকি দরজা দিয়ে এক room থেকে আরেক room-এ যাওয়ার মতো একটা ছোট change-ও

কখনো আপনার মনে থাকা কাজটাকে সাময়িকভাবে interrupt করতে পারে।

এজন্যই হয়তো বাড়িতে কিছু আনতে গিয়ে মাঝপথে ভুলে যাওয়া,

অথবা ফোন হাতে নিয়ে কী করতে চেয়েছিলেন সেটা ভুলে যাওয়া এত common একটি বিষয়।

অনেকে মনে করে “আমার memory দিন দিন খারাপ হয়ে যাচ্ছে!”

অথচ অনেক সময় ব্যাপারটা memory নষ্ট হয়ে যাওয়া নয়।

আপনার brain একসঙ্গে অনেক information handle করছে।

তার মধ্যে কোনটা এখন দরকার, কোনটা পরে দরকার,

কোনটা ignore করা যায় এসবের মধ্যেই চলছে constant filtering।

মানুষের brain আসলে একটা perfect filing cabinet না।

এটা অনেকটা এমন একটা ডেস্ক, যেখানে দরকারি জিনিসের মাঝে মাঝে কলমটা খুঁজে পাওয়া যায় না।

Dr. Munmun Jahan

22/08/2026

রিজিক ও জীবন- দুটো যেন এক পয়সারই এপিঠ-ওপিঠ। কারণ, দুটোই নিশ্চিত। যতক্ষণ তুমি জীবিত আছো রিজিক আসবেই।

একটি দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে জেনে রেখো- সেটা তাঁর প্রজ্ঞা। কারণ, আরেকটি দরজা ঠিকই খুলে যাবে তাঁর রহমতস্বরূপ। পুরষ্কার হিসেবে সেটা আরও বড় হতে পারে।

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[সূত্র : আল-ফাওয়ায়িদ, ৭৯]

21/08/2026

দিনশেষে মানুষ আপনাকে কীভাবে দেখল বা কী বলল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো-সৃষ্টিকর্তার আপনার অন্তর সম্পর্কে জানেন, আর আপনি নিজের বিবেকের কাছে কতটা সৎ। মানুষের ভুল ধারণা সবসময় বদলানো সম্ভব নয়, কিন্তু নিজের চরিত্র আর সততাকে অটুট রাখা আপনার নিজের হাতে। সবার কাছে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা না করে, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার চেষ্টা করুন। কারণ মানুষের প্রশংসা সাময়িক, কিন্তু নিজের ভেতরের প্রশান্তিটাই দীর্ঘস্থায়ী।🩶

~Shahidul Sumon

21/08/2026

মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন, একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে, যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন! 🤍:)

কারো কাছে তুচ্ছ হলেও আফসোস নেই-আমার স্রষ্টাই জানেন, কত মমতায় তিনি আমাকে সৃষ্টি করেছেন। 💙©
21/08/2026

কারো কাছে তুচ্ছ হলেও আফসোস নেই-আমার স্রষ্টাই জানেন, কত মমতায় তিনি আমাকে সৃষ্টি করেছেন। 💙

©

জীবনে সুখতো তখন এ ছিলো যখন ঠিক মতো ঘুমাতে পারতাম। বহুদিন হয়ে গেলো ঠিক মতো ঘুমাতে পারি না ঘুমাতে চাইলেও ঘুমাতে পারি!
21/08/2026

জীবনে সুখতো তখন এ ছিলো যখন ঠিক মতো ঘুমাতে পারতাম।
বহুদিন হয়ে গেলো ঠিক মতো ঘুমাতে পারি না ঘুমাতে চাইলেও ঘুমাতে পারি!

শুক্রবার বেশি বেশি দরূদ পড়ুন। আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ!
21/08/2026

শুক্রবার বেশি বেশি দরূদ পড়ুন।

আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ!

21/08/2026

"রুহের হায়" কথাটা শুনেছেন কখনো?

আপনি হয়তো কাউকে এমন কষ্ট দিলেন যে তার অন্তরটা কেঁপে উঠল। কিন্তু সে মুখে কিছু বলল না, আপনাকে মাফও করে দিল। তবুও বুকের গভীর থেকে যে হাহাকার বের হয়, যে কষ্ট নীরবে আল্লাহর কাছে পৌঁছে যায়, তার হিসাব কেমন হতে পারে ভেবে দেখেছেন কি?

প্রতিশোধ যদি মানুষ নিতো তবে সেটা ঢের ভালো হতো, কিন্তু রবের আদালতে হিসাব তো আরও কঠিন!

মানুষকে অপমান করে, তুচ্ছ করে, অবহেলা করে, অন্যায় করে কিংবা এমন কথা বলে যার আঘাতে তার রুহ কেঁপে ওঠে, এসবের হিসাব একদিন দিতেই হবে। দুনিয়ায় না হোক, আখিরাতে তো অবশ্যই। কিন্তু হিসাব ছাড়া কেউই পার পাবে না। মানুষের অন্তর থেকে আসা বদদোয়া বিষণই ভয়ংকর!

মাজলুমের সেই দীর্ঘশ্বাস কোন মাধ্যম ছাড়া নিমেষেই আসমানের অধিপতির কাছে পৌঁছে যায়।

নবী ও রাসুলদের জীবনী পড়লে জানা যায়, তাঁরা মানুষের হৃদয় ভাঙেননি। কাউকে কোনো দুর্বলতায় ছোট করেননি, অপদস্থ করেননি, এমন কোনো কথা বা আচরণ করেননি যাতে একজন মানুষের অন্তর ভেঙে যায়।

মানুষের রুহের হায়কে ভয় করুন। কারণ অনেক কষ্ট আছে, যা মুখে প্রকাশ পায় না। অনেক দীর্ঘশ্বাস আছে, যা মানুষের কান পর্যন্ত পৌঁছায় না। কিন্তু সব নীরব ব্যথাই আল্লাহর কাছে স্পষ্টভাবে জমা হয়ে যায় ।

আর আল্লাহর কাছে জমা থাকা কোনো হিসাব কখনোই হারিয়ে যায় না। নিশ্চয়ই মহান রবই সর্বোত্তম বিচারক আমার, আপনার আর সমগ্র মাখলুকের জন্য!

Rasheda Akter Muna

Address

Chattogram
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Black Emotion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category