Abul Bashar

Abul Bashar view

10/08/2026
Good night
10/08/2026

Good night

বৃদ্ধা বাড়িওয়ালির লাশ পলিথিনে করে বাড়ির পেছনে ফেলে রাখেন ভারাটিয়া কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫৫) নামের এক বা...
09/08/2026

বৃদ্ধা বাড়িওয়ালির লাশ পলিথিনে করে বাড়ির পেছনে ফেলে রাখেন ভারাটিয়া

কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫৫) নামের এক বাড়ির মালিককে নৃশংসভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। হত্যার পর লাশ ১১ টুকরা করে পলিথিনে মুড়ে বাসার পেছনে ফেলে রাখা হয়। এ ঘটনায় অভিযুক্ত এক নারী ভাড়াটিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (৮ আগস্ট-২৬খ্রীঃ) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরের ‘পূর্বাশা আবাসিক এলাকার’ ভূঁইয়া হাউজে এ ঘটনা ঘটে। নিহত ফরিদা ইয়াসমিন ওই এলাকার মফিজুল ইসলামের স্ত্রী।

জানা যায়, নিহত ফরিদা ইয়াসমিন গত প্রায় ৩০ বছর ধরে স্বামী ও সন্তানদের নিয়ে ওই বাড়িতে বসবাস করে আসছিলেন।তার স্বামী চট্টগ্রামে জাহাজে চাকরি করেন এবং দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে তিনি একাই থাকতেন। সম্প্রতি বাড়ির একটি ঘর লাইলী আক্তার নামের এক নারীর কাছে ভাড়া দেওয়া হয়। শনিবার সকালে ফরিদার স্বামী বারবার ফোনে চেষ্টা করেও স্ত্রীকে না পেয়ে ছোট মেয়েকে বাড়িতে খোঁজ নিতে বলেন। মেয়ে মরিয়ম আক্তার বাড়িতে এসে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।এ সময় বারান্দা ভেজা দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়।

বিকেলের দিকে ফরিদার ভাগনে মামুন বাসার পেছনে পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেট দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সংক্ষুব্ধ হয়ে ভাড়াটিয়া লাইলী আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এতে তিনি ফরিদা ইয়াসমিনকে হত্যার কথা স্বীকার করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে ঘরে তালাবদ্ধ করে রাখে।খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে দেবিদ্বার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরিদার খণ্ডিত লাশের ১১টি প্যাকেট উদ্ধার করে এবং লাইলী আক্তারকে থানায় নিয়ে যায়। লাইলী দেবিদ্বারের চাপানানগর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।

নিহতের স্বামী মো. মফিজুল ইসলাম বলেন, ‘আমি চট্টগ্রামে জাহাজে চাকরি করি। সকাল থেকে স্ত্রীর ফোনে বারবার চেষ্টা করেও কোনো যোগাযোগ করতে পারছিলাম না। পরে আমার মেয়ে ও ছোট নাতিকে বাড়িতে গিয়ে খোঁজ নিতে বলি। তারা বাড়িতে এসে বারান্দা ভেজা দেখতে পেয়ে সন্দেহ করে। পরবর্তীতে ভাড়াটিয়া ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তা অসংগতিপূর্ণ ও সন্দেহজনক মনে হয়। বিষয়টি সঙ্গে সঙ্গেই পুলিশকে জানানো হয় এবং ওই নারীকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখা হয়। আমার স্ত্রীর শরীরে স্বর্ণালংকার ছিল; ধারণা করছি, সেই লোভেই তাকে হত্যা করে লাশের টুকরাগুলো ঘরের পেছনে ফেলে রাখা হয়েছে। মরদেহের শরীরের অন্যান্য অংশ পাওয়া গেলেও মাথা ও পায়ের অংশ এখনো পাওয়া যায়নি।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডে লাইলী আক্তার ছাড়াও তার স্বামী আবুল কালাম আজাদ এবং রবিউল, সোহেল ও ইমন নামের আরো তিন যুবক জড়িত ছিলেন বলে জানা গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘পলিথিনে মোড়ানো মরদেহের ৯টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। তবে মাথা ও পায়ের অংশ এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক লাইলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

28/07/2026

#পরিবর্তন

27/07/2026

রান্না করার কারেন্টের চুল ঠিকমতো ব্যবহার না করতে পারলে এই অবস্থা হয় Abul Bashar

Address

Debidwar
Cumilla
3530

Alerts

Be the first to know and let us send you an email when Abul Bashar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abul Bashar:

Shortcuts

Share