Ayan Agro

Ayan Agro Loyal to quality

সম্প্রতি বাংলাদেশের পোল্ট্রি খাত বর্তমানে গভীর সংকটের মধ্যে রয়েছে। সম্প্রতি যশোরে একটি খামারে বার্ড ফ্লু (এইচ৫এন১) শনাক্...
26/03/2025

সম্প্রতি বাংলাদেশের পোল্ট্রি খাত বর্তমানে গভীর সংকটের মধ্যে রয়েছে। সম্প্রতি যশোরে একটি খামারে বার্ড ফ্লু (এইচ৫এন১) শনাক্ত হওয়ার পর, দেশের পোল্ট্রি শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। ওই খামারে তিন হাজার ৯৭৮টি মুরগির মধ্যে এক হাজার ৯০০টি মারা গেছে এবং বাকি মুরগি মেরে ফেলা হয়েছে। অতীতে দেখা গেছে, বার্ড ফ্লু প্রাদুর্ভাবের কারণে বহু খামার বন্ধ হয়ে গেছে, লাখ লাখ মুরগি নিধন করতে হয়েছে এবং হাজার হাজার খামারি তাদের জীবিকা হারিয়েছেন...(আরো পড়ুন)

সম্প্রতি যশোরে একটি খামারে বার্ড ফ্লু (এইচ৫এন১) শনাক্ত হওয়ার পর, দেশের পোল্ট্রি শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সৃষ্ট.....

আসসালামু আলাইকুম,ইনকিউবেটরে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে  কিছু ”আমেরিকান ব্রাহমা “ বীজ ডিম হাত বদল হবে।সীমিত সময়ের জন্য...
05/03/2025

আসসালামু আলাইকুম,
ইনকিউবেটরে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে কিছু ”আমেরিকান ব্রাহমা “ বীজ ডিম হাত বদল হবে।
সীমিত সময়ের জন্য!!
লোকেশন- মেঘনা, কুমিল্লা।

🌙 রমজান মোবারক! 🌙আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস আমাদের মাঝে। আসুন, এই বরকতময় মাসে বেশি বেশি ইবাদত, দোয়া ও ...
04/03/2025

🌙 রমজান মোবারক! 🌙
আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস আমাদের মাঝে। আসুন, এই বরকতময় মাসে বেশি বেশি ইবাদত, দোয়া ও নেক আমল করি। আল্লাহ আমাদের সকলকে রমজানের ফজিলত অর্জনের তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস, এতে (এই মাসে) মানুষের দিশারি এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে। তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, তারা যেন এই মাসে সিয়াম ব্রত পালন করে।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৫) ‘হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়ামের (রোজার) বিধান দেওয়া হলো, যেমন সিয়ামের বিধান তোমাদের পূর্ববর্তী উম্মতদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৩)

খামারের মুরগি ঠান্ডায় আক্রান্ত হলে যেই এন্টিবায়োটিক দিয়ে মুরগির ঠান্ডা সুস্থ করবেন।। লেখাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে ক...
14/02/2025

খামারের মুরগি ঠান্ডায় আক্রান্ত হলে যেই এন্টিবায়োটিক দিয়ে মুরগির ঠান্ডা সুস্থ করবেন।।

লেখাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে করুন
আশা করি প্রকৃত হবেন।

মুরগির ঠান্ডা নিউমোনিয়া, সংক্রমণজনিত শ্বাসকষ্ট) চিকিৎসার জন্য বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। নিচে কিছু কার্যকর অ্যান্টিবায়োটিকের নাম ও তাদের কার্যকারিতা দেওয়া হলো: লেখাগুলো ধৈর্য সহকারে পড়ুন

১. টাইলোসিন (Tylosin)

ব্যবহার: ক্রনিক রেসপিরেটরি ডিজিজ (CRD), মাইকোপ্লাজমা সংক্রমণ

কার্যকারিতা: ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে সংক্রমণ দূর করে। মুরগির শ্বাস নালীতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া কে ধ্বংস করে ঠান্ডায় আক্রান্ত মুরগি কে সুস্থ করে।

২. ডক্সিসাইক্লিন (Doxycycline) ডক্সিভেট এ ভেট!!

ব্যবহার: CRD, সাইনুসাইটিস, শ্বাসযন্ত্রের সংক্রমণ

কার্যকারিতা: ব্যাকটেরিয়ার ডিএনএ ও প্রোটিন উৎপাদন ব্যাহত করে সংক্রমণ প্রতিরোধ করে
তাছাড়াও মুরগির,জ্বর ঠান্ডা কাশি সর্দি সালমোনেলা মাইক্রো প্লাজমা,বিরুদ্ধে খুব ভালো কাজ করে।

৩. টিলমিকোসিন (Tilmicosin) জিকোটিল -কিউটিল এস ভেট

ব্যবহার: শ্বাসতন্ত্রের রোগ, নিউমোনিয়া ঠান্ডা, সর্দি কাশি প্রতিরোধ করে।

কার্যকারিতা: মাইকোপ্লাজমা ও গ্রাম-পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর
খুব দ্রুত শ্বাসনালীতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া কে প্রতিরোধ করে, ঠান্ডায় আক্রান্ত মুরগিকে সুস্থ করে।

৪. এনরোফ্লোক্সাসিন (Enrofloxacin) এমফ্লর ভেট

ব্যবহার: CRD, ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়া।
অতিরিক্ত পরিমাণে ঠান্ডায় আক্রান্ত হওয়া মুরগিকে এই ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করা হয়।

কার্যকারিতা: ডিএনএ গঠনে বাধা দিয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে।ঠান্ডায় আক্রান্ত মুরগিকে সুস্থ করে মুরগির শ্বাসনালী ভালো রাখে। শ্বাসনালীতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে।

৫. অক্সিটেট্রাসাইক্লিন (Oxytetracycline)

ব্যবহার: শ্বাসকষ্টজনিত সংক্রমণ, সালমোনেলা সংক্রমণ

কার্যকারিতা: ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ ব্যাহত করে

বিশেষ পরামর্শ:

অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে বিশেষজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সঠিক মাত্রা ও সময় অনুযায়ী ব্যবহার করতে হবে।

এরকম আরো তথ্য ও পরামর্শ পেতে আমাদের Ayan Agro পেজটি ফলো দিয়ে রাখুন।
ধন্যবাদ।

ডিমের কোয়েল পাখি কিংবা রানিং ডিম পাড়া হাস-মুরগীকে অবশ্যই E- Sel দিতে হবে। ই-সেল পাখি কিংবা হাস-মুরগির যখন ডিম পাড়া ৫% হ...
13/02/2025

ডিমের কোয়েল পাখি কিংবা রানিং ডিম পাড়া হাস-মুরগীকে অবশ্যই E- Sel দিতে হবে।
ই-সেল পাখি কিংবা হাস-মুরগির যখন ডিম পাড়া ৫% হবে তখন থেকে দিতে হবে, ইসেল পাখির ডিম যেখান থেকে আসে ওই জায়গাটা পিচ্ছিল করে,এতে পাখির ডিম পাড়তে কষ্ট হয় না বা ডিম আটকে পাখি মারা যায় না। এবং ডিম প্রোডাকশন বাড়ে। ই সেল খাওয়ালে হাস -মুরগির ডিমের প্রডাকশন বৃদ্ধি করে।
পাখির, হাস-মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি ১ লিটার পানির সাথে ১মিলি গ্রাম ই সেল মিশিয়ে প্রতি মাসে ৭দিন করে এক টানা খাওয়াতে হবে।
অথবা পরিস্থিতি বুঝে ভেটেনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।

এছাড়াও যদি আপনার ব্যক্তিগত কোন বিষয়ে জানার থাকে তাহলে জানাতে পারেন।

আর কোন ধরনের পরামর্শ লাগলে আমাদের Ayan Agro পেজটি ফলো দিয়ে মেসেজ করতে পারেন,ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করবো।
ধন্যবাদ❤️

12/02/2025

২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। নতুন তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। প্রতি বছর ‘হেনলি পাসপোর্ট সূচক’ প্রকাশিত হয়.... (আরো পড়ুন-Learn more)
Unknown Facts About
1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.
2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.
3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.
4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.
5. Global Presence: BMW is a global automotive Company
6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.
7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.
8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.
9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.


#টেইকব্যাকবাংলাদেশ
#টেইক_ব্যাক_বাংলাদেশ














একটি দুধালো গাভীর বৈশিষ্ট্য:একটি দুধালো গাভীর (উচ্চ দুধ উৎপাদনকারী গাভী) কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, যা তার দুধ উৎপাদ...
05/02/2025

একটি দুধালো গাভীর বৈশিষ্ট্য:
একটি দুধালো গাভীর (উচ্চ দুধ উৎপাদনকারী গাভী) কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, যা তার দুধ উৎপাদন ক্ষমতাকে নির্দেশ করে। নিচে এই ধরনের গাভীর প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো:

শারীরিক বৈশিষ্ট্য:
1. বড় আকারের থন: গাভীর থন বড়, সুগঠিত এবং নরম থাকে, যা দুধ ধারণের জন্য উপযুক্ত।
2. সুস্পষ্ট শিরা: থন এবং পেটের চারপাশে দুধ শিরা স্পষ্টভাবে দেখা যায়, যা ভালো রক্ত সঞ্চালনের ইঙ্গিত দেয়।
3. লম্বা ও গভীর দেহ: দুধালো গাভীর দেহ সাধারণত লম্বা এবং পেটের অংশ বেশি গভীর থাকে, যা বেশি পরিমাণে খাবার ধারণ করতে সাহায্য করে।
4. পেশল কিন্তু হালকা কঙ্কাল: হাড়ের গঠন হালকা কিন্তু মজবুত হয়।

বাহ্যিক বৈশিষ্ট্য : প্রাণবন্ত, গাভী সুলভ আচরণ, উজ্জ্বল চকচকে চোখ, সামঞ্জস্যপূর্ণ ও নিখুঁত অঙ্গ-প্রতঙ্গ, সুন্দর ও আকর্ষণীয় গতিবিধি।

দৈহিক গঠণ : শরীর ক্রিকোণাকৃতির হবে।
গাভীর সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ সামঞ্জস্যপূর্ণ ও সুগঠিত হবে, শরীরের গঠন ঢিলা হবে।

মাথা: মাথা হাল্কা ও ছোট আকারের হবে।
কপাল প্রশস্ত হবে গাভীসুলভ মাথা, চোখ উজ্জ্বল হবে।

পাঁজর: পাঁজরের হাড় স্পষ্ট অনুভব করা যাবে, হাড়ের গঠন সামঞ্জস্যপূর্ণ হবে ।

চামড়া: চামড়া পাতলা হবে, চামড়ার নিচে অহেতুক চর্বি জমা থাকবে না, লোম মসৃণ ও চকচকে হবে।

ওলান: ওলান বড় ও সুগঠিত হবে।
পিছনে দুই পায়ের মধ্যবর্তী স্থান প্রশস্ত হবে, বাঁটগুলো একই আকারের হবে। ৪টি বাট সমান দূরত্বে ও সমান্তরাল হবে।

দুগ্ধ শিরা: দুগ্ধ শিরা মোটা ও স্পষ্ট হবে।
তলপেটে নাভীর পাশ দিয়ে দুগ্ধ শিরা আঁকাবাঁকাভাবে বিস্তৃত থাকবে ।
বয়স: দাঁত দেখে সঠিক বয়স নির্ধারণ করতে হবে। ৪-৬ দাঁতের গাভী অধিক দুগ্ধবতী বা দুধ উৎপাদনে সক্ষম, ৮ দাঁত বা ক্ষয়প্রাপ্ত দাঁত হলে ক্রমশঃ দুগ্ধ উৎপাদন কমতে থাকবে ।

উৎপাদন বৈশিষ্ট্য:
1. উচ্চ দুধ উৎপাদন: প্রতিদিন গড়ে ১০-২০ লিটার বা তারও বেশি দুধ দিতে পারে (গাভীর জাত এবং পরিচর্যার উপর নির্ভরশীল)।
2. দুধের গুণমান: দুধে ফ্যাটের পরিমাণ বেশি থাকে, বিশেষ করে দেশি গাভীর ক্ষেত্রে।
আচরণগত বৈশিষ্ট্য:
1. শান্ত স্বভাব: দুধালো গাভী সাধারণত শান্ত এবং সহজে দুধ দোয়ানো যায়।
2. সহজে খাপ খাওয়ানো: পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নিতে পারে।

স্বাস্থ্য ও প্রজনন বৈশিষ্ট্য:
1. নিয়মিত গর্ভধারণ: নিয়মিত প্রজনন চক্র থাকে, ফলে বাছুর উৎপাদন সহজ হয়।

ব্রয়লার মুরগির গাউট (Gout) কারণ,প্রতিকার - পডুন জানুন, সচেতন হউন- ব্রয়লার মুরগিতে গাউট (Gout) একটি সাধারণ এবং গুরুতর স্ব...
02/02/2025

ব্রয়লার মুরগির গাউট (Gout) কারণ,প্রতিকার - পডুন জানুন, সচেতন হউন-
ব্রয়লার মুরগিতে গাউট (Gout) একটি সাধারণ এবং গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা প্রধানত ইউরিক অ্যাসিডের অতিরিক্ত জমা হওয়ার কারণে ঘটে। এটি প্রধানত দুই ধরনের হয়ে থাকে:

১. ভিসেরাল গাউট (Visceral Gout):
ইউরিক অ্যাসিড মুরগির অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের (যেমন: কিডনি, হৃদপিণ্ড, যকৃত) উপর সাদা সাদা স্তর হিসেবে জমা হয়।
২. আর্টিকুলার গাউট (Articular Gout):
মুরগির পা, গিঁট, বা জয়েন্টের আশেপাশে ইউরিক অ্যাসিড জমে, ফলে জয়েন্ট ফুলে যায় এবং পা বেঁকে যায়।

গাউটের কারণসমূহ:

১. পুষ্টিগত কারণ:
🔘 প্রোটিনের অতিরিক্ত সরবরাহ (বিশেষ করে কম মানের প্রোটিন)
🔘পানিতে অতিরিক্ত ক্যালসিয়াম বা মিনারেলের পরিমাণ বেশি
🔘ভিটামিন A, D, ও ই এর ঘাটতি বা অতিরিক্ততা
🔘অতিরিক্ত লবণ (সোডিয়াম) গ্রহণ

২. পানির সমস্যা:
🔘অপর্যাপ্ত পানি সরবরাহ
🔘দূষিত বা নোংরা পানি
🔘অতিরিক্ত লবণাক্ত বা কঠিন পানি (Hard Water)

৩. সংক্রমণ:
🔘কিডনি ক্ষতিগ্রস্তকারী ভাইরাস বা ব্যাকটেরিয়া (যেমন: ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিস ভাইরাস)
🔘মাইকোটক্সিন (Fungal Toxins) সংক্রমণ

৪. পরিবেশগত ও ব্যবস্থাপনা সমস্যা:
🔘বেশি তাপমাত্রা (Heat Stress)
🔘খামারের অপরিষ্কার অবস্থা
🔘অপ্রতুল বায়ু চলাচল

৫. ঔষধের অপব্যবহার:
🔘কিডনির ক্ষতিকর ওষুধের অতিরিক্ত ব্যবহার।

উপসর্গ (লক্ষণ):
✅ হঠাৎ মৃত্যু
✅ গিঁটে ফুলে যাওয়া, চলাফেরায় অক্ষমতা
✅ বার্ডের পানির চাহিদা কমে যাওয়া
✅ ক্ষুধামন্দা ও স্থিরতা
✅ হালকা হলদে বা সাদা ইউরিক অ্যাসিডের দাগ অভ্যন্তরীণ অঙ্গগুলিতে

প্রতিরোধ ও প্রতিকার:

১. খাদ্য ব্যবস্থাপনা:
🔘মানসম্মত, সুষম খাদ্য প্রদান
🔘প্রোটিনের পরিমাণ সঠিকভাবে নিয়ন্ত্রণ করা
🔘ভিটামিন A, D, E সঠিকভাবে সরবরাহ করা
🔘ফিডে ইউরিক অ্যাসিডের নিঃসরণ বৃদ্ধিকারী উপাদান ব্যবহার

২. পানি সরবরাহ:
🔘পর্যাপ্ত, বিশুদ্ধ, এবং ঠাণ্ডা পানি নিশ্চিত করা
🔘 পানিতে সোডিয়াম বায়োকার্বোনেট (১-২ গ্রাম/লিটার) ব্যবহার করে ব্রয়লারের দেহ থেকে পায়খানা / ড্রপিংস এর মাধ্যমে ইউরিক অ্যাসিড নির্গমন বাড়ানো
🔘পানির হার্ডনেস বা লবণাক্ততা পরীক্ষা করা

৩. পরিবেশ ব্যবস্থাপনা:
🔘খামার শুষ্ক ও পরিষ্কার রাখা
🔘পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করা
🔘গরমের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা

কুমিল্লার রসমালাই খেতে হলে কুমিল্লার মানুষদের সাথে সম্পর্ক রাখতে হবে! ❤️
01/02/2025

কুমিল্লার রসমালাই খেতে হলে কুমিল্লার মানুষদের সাথে সম্পর্ক রাখতে হবে! ❤️

চাপে থাকা অর্থনীতি সম্প্রসারণে যখন টার্নওভার করের সীমা বাড়ানো উচিত তখন উল্টো পদক্ষেপ নিল সরকার।
29/01/2025

চাপে থাকা অর্থনীতি সম্প্রসারণে যখন টার্নওভার করের সীমা বাড়ানো উচিত তখন উল্টো পদক্ষেপ নিল সরকার।

চাপে থাকা অর্থনীতি সম্প্রসারণে যখন টার্নওভার করের সীমা বাড়ানো উচিত তখন উল্টো পদক্ষেপ নিল সরকার।

যারা নতুন অনলা*ইনে মুর*গি ক্র*য় করতে চাচ্ছেন  এই কয়েকটা জিনিস যাচাই করলে ইনশাল্লাহ প্রতা*রণা থেকে বেঁচে থাকতে পারবেন.....
29/01/2025

যারা নতুন অনলা*ইনে মুর*গি ক্র*য় করতে চাচ্ছেন
এই কয়েকটা জিনিস যাচাই করলে ইনশাল্লাহ প্রতা*রণা থেকে বেঁচে থাকতে পারবেন...

1. সর্বপ্রথম কাজ হলো তার ফে*সবুক আই*ডিতে ঢুকবেন সেখানে গেলেই মানুষের আশি পার্সেন্ট বুঝা যায়....

2. ভি*ডিও ক*লে প*ণ্য দেখবেন...

3. যদি নতুন হয়ে থাকেন প*ণ্যের দা*ম যারা ভাল বুঝে তাদের সাথে আলাপ করে নিবেন

বাটপা*ররা বেশিরভাগ ক্ষেত্রে ১০০০ টা*কার জিনিস ৩০০ টা*কা ৪০০ টা*কা বি*ক্রি করে ফেলে..... স*স্তায় বস্তা ভরতে যাবেন তাহলে এই বাঁ*শ খাবেন.....

4. এগুলোর করার পরও যদি নিশ্চিত না হতে পারেন
তার কাছ থেকে অনুমতি নিয়ে বিভিন্ন গ্রু*পে তার সম্বন্ধে পো*স্ট করে জানতে চাইবেন যে তার সঙ্গে লেন*দেন করা যায় কিনা

এবং অপেক্ষা করবেন মানুষের মতামত জানার জন্য....

( নতুনদের সবচাইতে বড় সমস্যা যেটা তারা সস্তায় কিনতে চায়
মনে রাখবেন প*ণ্যের দাম 19/20 হতে পারে

১০০০ টা*কার প*ণ্য কখনো কখনো আপনাকে ৩০০ টা*কায় দিবে না কেউ /// একমাত্র বাট*পার বাদে।
#ফার্ম

Address

Meghna
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Ayan Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category