14/01/2026
সিলিন্ডার সিন্ডিকেট: নিজেদের পায়ে কুড়াল নয়, সরাসরি কফিনে পেরেক ঠুকেছে।
তারা ভেবেছিল মানুষ জিম্মি হয়ে চড়া দামে গ্যাস কিনবে, কিন্তু বাস্তবে তারা কাস্টমারকে জোর করে "বিকল্প" পথ চিনিয়ে দিয়েছে।
মার্কেট রিপোর্ট বলছে, মাত্র ৭ দিনে দেশে কয়েক লাখ ইনফ্রারেড, ইন্ডাকশন ও মাল্টি-কুকার বিক্রি হয়েছে।
কৃত্রিম গ্যাস সংকট সিলিন্ডার ব্যবসায়ীদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে।
ইলেকট্রনিক্স শোরুমগুলোতে রীতিমতো লাইন পড়ে গিয়েছে।
কেন এই বিশাল সংখ্যক মানুষ আর গ্যাসে ফিরবে না?
কারণ খুব সিম্পল। মানুষ যখন একবার দেখে যে সিলিন্ডার টানাটানি, ওজনে কম বা রান্নার মাঝপথে গ্যাস ফুরিয়ে যাওয়ার টেনশন নেই।
শুধু সুইচ টিপলেই ঝামেলাহীন রান্না হয়, তখন সে আর পুরনো অভ্যাসে ফিরতে চাইবেনা।
হিসাব বলে, সিলিন্ডারের বর্তমান আকাশছোঁয়া দামের চেয়ে বিদ্যুতের খরচ এখন অনেক সাশ্রয়ী ও নিরাপদ।
কাস্টমারকে বাগে আনতে গিয়ে তারা নিজেরাই এখন মার্কেটের বাইরে।
একেই বলে অতি চালাকের গলায় দড়ি।
✍️ মাহফুজুর রহমান