09/04/2026
আলহামদুলিল্লাহ
দীর্ঘদিনের ডায়গনিক সেন্টারের সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছে হাতপাখার এমপি মহোদয়, বরগুনা সদর হাসপাতালে সবসময়ই ডাক্তারের সংকট তৈরি করে রাজনৈতিক দলের নেতাদেরকে ম্যানেজ করে,
নামে বেনামে গড়ে উঠেছিল ডায়গনিক সেন্টার,
চিকিৎসার নামে গলাকাটা রমরমা ব্যবসা,
এবং তাদের এই ব্যবসাকে পাকাপোক্ত করে ধরে রাখার জন্যই বরগুনা 250 সিট বিশিষ্ট হাসপাতালে ডাক্তারের চরম ভোগান্তি সব সময় লেগেছিল,
তবে কোন টাকা পয়সার লোভ হাতপাখার এমপি মহোদয়কে কিনতে পারেনি,
জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হওয়ার মাত্র দুই মাসেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপ হাতে নিয়েছে,
সদর হাসপাতালকে উন্নয়ন করার লক্ষ্যে ২১ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দিয়েছেন,
এবং শুধু বরগুনা নয় আমতলী তালতলী সরকারি হাসপাতাল গুলো কে উন্নয়ন করার লক্ষ্যে ওনার কার্যক্রম চলমান,
দক্ষিণবঙ্গের সবচাইতে বেশি অবহেলিত জেলার নাম বরগুনা,
যোগাযোগ ব্যবস্থা খুবই বিচ্ছিন্ন ওনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার দুই মাসের ভিতরেই বরগুনাতে 40% রাস্তার উন্নয়নের কাজ শুরু হয়েছে।
যুব সমাজকে রক্ষার জন্য উনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
একাধিক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে,
খুব শীঘ্রই মাদকবিরোধী কঠোর অভিযান পরিচালনা করা হবে বরগুনা জেলায়।
শিক্ষা খাতের উন্নয়নের ব্যাপারেও উনি পদক্ষেপ হাতে নিয়েছেন।
উনি কৃষি কাজকে শিল্পে রূপান্তিত করার লক্ষ্যে,
দরিদ্র কৃষকের মাঝে সরকারের বরাদ্দকৃত বিনামূল্যের সার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।
সকল প্রকারের চাঁদাবাজের বিরুদ্ধে উনি জিরো টলারেন্স
পদক্ষেপ হাতে নিয়েছেন।
উনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন উনার দলের কোন নেতাকর্মী যদি চাঁদাবাজির সাথে জড়িত হয়
উনি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিবেন বলে পাক্কা অঙ্গীকারবদ্ধ।