Isha Blood Donation Dewanganj

Isha Blood Donation Dewanganj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Isha Blood Donation Dewanganj, Grocers, Dewanganj, Jamalpur, Dewanganj.

31/08/2026

শুভেচ্ছা ও অভিনন্দন
ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ উপলক্ষে শুভেচ্ছা ভিডিও বার্তা।
মানবতার সেবায় আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক, স্বেচ্ছাসেবার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় আরও দৃঢ় হোক।

পাঁচ বছর মানবতার সেবায়-
আগামীর পথচলায় অঙ্গীকারবদ্ধ। মহান আল্লাহ আমাদের এই মানবিক পথচলা কবুল করুন। আমিন।

সাদর দাওয়াতইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী–২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আপনাকে জানাই আন্তর...
25/08/2026

সাদর দাওয়াত

ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী–২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আপনাকে জানাই আন্তরিক সাদর আমন্ত্রণ।

মানবতার সেবায় পথচলার পাঁচটি বছর পূর্ণ করে আমরা পা রাখতে যাচ্ছি নতুন প্রত্যয়ের পথে। এই আনন্দঘন আয়োজনে থাকছে নতুন কমিটি গঠন, স্বেচ্ছাসেবকদের সম্মাননা, বিগত দিনের মানবিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও দোয়া মাহফিল।

আপনার সম্মানিত উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও সুন্দর, অর্থবহ ও সার্থক করে তুলবে-ইনশাআল্লাহ।

আসুন, মানবতার এই পথচলায় আমাদের সঙ্গে থাকুন।

“পাঁচ বছর মানবতার সেবায়,
আগামীর পথচলায় অঙ্গীকারবদ্ধ।”

রক্ত দিন, জীবন বাঁচান।
ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জ

22/08/2026

মানুষ বড়ই অদ্ভুত!?

আলহামদুলিল্লাহ ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জ-এর রিকুয়েস্টে জাকির ভাই প্রথমবারের মতো O+ (পজিটিভ) রক্তদান সম্পন্ন করেছেন।এ...
20/08/2026

আলহামদুলিল্লাহ
ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জ-এর রিকুয়েস্টে জাকির ভাই প্রথমবারের মতো O+ (পজিটিভ) রক্তদান সম্পন্ন করেছেন।

এক ব্যাগ রক্ত, একটি জীবনের আশার আলো।
মানবতার এই সুন্দর কাজে পাশে থাকার জন্য জাকির ভাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।

রক্ত দিন, জীবন বাঁচান।
মানবতার পাশে থাকুন।

-ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জ

19/08/2026

আলহামদুলিল্লাহ
O Negative (O−), B Negative (B−) ও A Negative (A−) গ্রুপের ডোনার প্রস্তুত আছেন।

জরুরি প্রয়োজনে রোগীর নাম, হাসপাতালের নাম, রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন এবং যোগাযোগের নম্বরসহ বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

৫ম প্রতিষ্ঠা বার্ষিকী | ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জপাঁচ বছরের পথচলা—মানবতার সেবায় অসংখ্য মানুষের পাশে দাঁড়ানোর এক অনন...
18/08/2026

৫ম প্রতিষ্ঠা বার্ষিকী | ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জ

পাঁচ বছরের পথচলা—মানবতার সেবায় অসংখ্য মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য গল্প। এই পথচলার প্রতিটি অর্জন, প্রতিটি রক্তদাতা, প্রতিটি স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা আমাদের অনুপ্রেরণা।

“রক্ত দিন, জীবন বাঁচান”-এই প্রত্যয়কে ধারণ করে ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জ এগিয়ে চলুক আরও বহুদূর।

পাঁচ বছর মানবতার সেবায়, আগামীর পথচলায় অঙ্গীকারবদ্ধ।
সকল রক্তযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জ
মানবতার সেবায় আমরা অবিচল।

আলহামদুলিল্লাহ!মানবতার সেবায় আরেকটি মহৎ উদ্যোগ।ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জের নিয়মিত রক্তযোদ্ধা মোঃ ইলিয়াস ভাইআজ O+ (...
17/08/2026

আলহামদুলিল্লাহ!
মানবতার সেবায় আরেকটি মহৎ উদ্যোগ।

ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জের নিয়মিত রক্তযোদ্ধা মোঃ ইলিয়াস ভাই
আজ O+ (পজিটিভ) রক্ত ৩য় বারের মতো দান করে একজন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়েছেন।

একজন মায়ের জরুরি সিজারিয়ান অপারেশনের কঠিন সময়ে সময়মতো রক্তদানের মাধ্যমে পাশে দাঁড়ানো-এটাই মানবতার প্রকৃত পরিচয়। 🤲

আপনার এই মহৎ রক্তদান একজন মা ও একটি পরিবারের জন্য হতে পারে নতুন আশার কারণ।রক্তযোদ্ধা ইলিয়াস ভাইয়ের প্রতি ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা ও দোয়া।

রক্ত দিন, জীবন বাঁচান।
মানবতার সেবায় আমরা অবিচল।

আলহামদুলিল্লাহ!পাঁচ বছরের গৌরবময় পথচলা। এক ব্যাগ রক্ত থেকে একটি প্রাণের হাসি-এভাবেই মানবতার সেবায় কেটে গেলইশা ব্লাড ডো...
16/08/2026

আলহামদুলিল্লাহ!
পাঁচ বছরের গৌরবময় পথচলা।

এক ব্যাগ রক্ত থেকে একটি প্রাণের হাসি-
এভাবেই মানবতার সেবায় কেটে গেল
ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জের পাঁচটি বছর।

এই পথচলায় যারা নিজের রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছেন,অসহায় রোগীর জন্য ডোনার খুঁজে দিয়েছেন, স্বেচ্ছাসেবী হিসেবে সময় দিয়েছেন কিংবা নীরবে আমাদের পাশে থেকেছেন-প্রত্যেকের প্রতি রইল হৃদয়ভরা কৃতজ্ঞতা। ❤

পাঁচ বছর পেরিয়ে আজ আমাদের অঙ্গীকার একটাই-
মানবতার প্রয়োজনে পাশে ছিলাম,আছি এবং ইনশাআল্লাহ আগামীতেও থাকব।

পাঁচ বছর মানবতার সেবায়-আগামীর পথচলায় অঙ্গীকারবদ্ধ।

ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জ
রক্ত দিন, জীবন বাঁচান।

16/08/2026

ঢাকায় কর্মসংস্থানের বিশেষ সুযোগ

ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জের রেফারেন্সে ধানমণ্ডি, ঢাকায় ৪ মাসের প্রজেক্টে কাজের সুযোগ।

কাজ: bKash Distribution & Bangla QR
কর্মস্থল: ধানমণ্ডি, ঢাকা
প্রজেক্টের মেয়াদ: ৪ মাস

বেতন কাঠামো

৪০টি অ্যাকাউন্ট সম্পন্ন করলে- ৳২২,০০০
৩৫টি অ্যাকাউন্ট সম্পন্ন করলে- ৳২০,২০০
২০টি অ্যাকাউন্ট সম্পন্ন করলে- ৳১৫,০০০

জয়েনিংয়ের জন্য যা লাগবে
১. আপডেটেড CV
২. নিজের জাতীয় পরিচয়পত্র (NID) ফটোকপি
৩. বেতন গ্রহণের জন্য নিজের ব্যক্তিগত bKash অ্যাকাউন্ট
৪. অফিসে আসার সময় ফরমাল পোশাকে আসতে হবে।

অফিস ঠিকানা:
নতুন: বাড়ি নং–৪৩/২, কলেজ এরিয়া, নিউ মার্কেট, ঢাকা।
পুরাতন: বাড়ি নং–৫১৮, রোড নং-১, ধানমণ্ডি, ঢাকা–১২০৫।

Google Location:
ধানমণ্ডিতে bKash-এর কাজে আগ্রহী হলে অথবা আপনার পরিচিত যোগ্য কেউ থাকলে যোগাযোগ করুন।

ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জ- মানবতার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও পাশে আছে।

যোগাযোগঃ +8801777404372

আলহামদুলিল্লাহ!মানবতার সেবায় ভালোবাসা, ত্যাগ ও সহযোগিতার পাঁচ বছরের পথচলা-ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জের ৫ম প্রতিষ্ঠাবা...
15/08/2026

আলহামদুলিল্লাহ!

মানবতার সেবায় ভালোবাসা, ত্যাগ ও সহযোগিতার পাঁচ বছরের পথচলা-
ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।

এই দীর্ঘ পথচলায় যারা রক্ত দিয়েছেন, ডোনার ম্যানেজ করেছেন, স্বেচ্ছাসেবী হিসেবে পাশে থেকেছেন এবং নীরবে সহযোগিতা করেছেন-
সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

পাঁচ বছর মানবতার সেবায়, আগামীর পথচলায় অঙ্গীকারবদ্ধ।ইনশাআল্লাহ, মানবতার এই পথচলা আরও বহুদূর এগিয়ে যাবে।

ইশা ব্লাড ডোনেশন দেওয়ানগঞ্জ
রক্ত দিন, জীবন বাঁচান।

Address

Dewanganj, Jamalpur
Dewanganj
2030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Isha Blood Donation Dewanganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category