Sajal's Diet Falsafa

Sajal's Diet Falsafa খাবারকে ভয় পেয়ে নয়, সুস্থ থাকুন খাবারকে ভালোবেসে!! Many diseases that can be reversed through diet can never be cured through medicine.

If you feel exhausted to treat your Chronic diseases like diabetes, heart disease, stroke, osteoporosis, fatty liver, obesity, ovarian cysts or reproductive complications,
A proper diet with a proper lifestyle may become the best thing ever happened to you. Food is the medicine of future.

আমার সুগার একটু পর পর লো হয়ে যায়, তাই আমার চিনি খেলে কোন সমস্যা নেই।এই ভুল ধারনায় ভুগে অনেকেই নিজের লিভারের বারোটা বাজান...
24/08/2026

আমার সুগার একটু পর পর লো হয়ে যায়, তাই আমার চিনি খেলে কোন সমস্যা নেই।

এই ভুল ধারনায় ভুগে অনেকেই নিজের লিভারের বারোটা বাজান এবং পরবর্তী জীবনে ডায়বেটিসে আক্রান্ত হন।

কিভাবে ব্যাপারটা ঘটে??

তিন কারনে আপনার ব্লাড গ্লুকোজ বারবার ড্রপ করতে পারে।

১)হাইপারইনসুলিনেমিয়া বা রক্তে অতিরিক্ত ইনসুলিনের উপস্থিতি। লম্বা সময় ধরে হাইপারইনসুলিনেমিয়া থাকলে অতিরিক্ত ইনসুলিন রক্ত থেকে গ্লুকোজ বারবার টেনে নিয়ে লিভারে পৌছে দেয়। ফলে সারাদিন ভরে বারবার গ্লুকোজ লেভেল ড্রপ করে। এই ধরনের রোগীর এভারেজ ব্লাড সুগার স্বাভাবিকের চেয়ে বেশি বা বর্ডারলাইনে থাকে। কিন্তু ঘন ঘন না খেলেই দেখা যায় তার হাত পা কাপা শুরু হয়। জানলে অবাক হবেন, বিশ্ববিদ্যালয়ে পড়া প্রচুর ছাত্রছাত্রীদের এই সমস্যা আছে।

২)ক্রনিক স্ট্রেস ইন্ডিউসড হাইপোগ্লাইসেমিয়া। এপিনেফ্রিন বা এড্রেনালিন হরমোন হচ্ছে আমাদের দুই প্রধান স্ট্রেস হরমোনের একটা, অপরটা হচ্ছে কর্টিসোল। এড্রেনালিন স্বল্পমেয়াদে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়, কর্টিসোলের ব্যাপারটা ভিন্ন। কর্টিসোল লং রানে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াতেও পারে, আবার কমিয়েও ফেলতে পারে। গ্লুকোজ লেভেল বাড়বে না কমবে পুরো ব্যাপারটার বেশিরভাগই নির্ভর করে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা তার ওপরে। কর্টিসোলের একশন এখানে বেশ জটিল, তাই আমি সহজ করে বোঝাই, ক্রনিক স্ট্রেসে থাকলে ঘনঘন গ্লুকোজ ড্রপ করে, ফলে আপনার ঘন ঘন খেতে ইচ্ছা হয়। এইটাকে পপ কালচারে বিঞ্জ ইটিং বলে।

৩)থাইমিন বা ভিটামিন বি১ ডেফিসিয়েন্সি। যেহেতু আমরা বেশিরভাগ রিফাইন্ড কার্ব খাই, আমাদের অধিকাংশেরই ভিটামিন বি-১ ডেফিসিয়েন্সি থাকে।
ভিটামিন বি-১ কম থাকলে এভারেজ গ্লুকোজ বাড়বে, গ্লুকোজ বাড়লে ইনসুলিন লেভেল বাড়বে। ফলে, ইনসুলিন বেড়ে গিয়ে আবার গ্লুকোজ ড্রপ করবে।

এই তিন মেকানিজমেই প্রধানত আমাদের রক্তে গ্লুকোজ কমে যায়।

এখন, চিনি দিয়ে যদি আপনি লো ব্লাড গ্লুকোজ পুরন করতে যান, তাহলে এই তিনটা কারনের প্রতিটার অবস্থাই আগের চেয়েও খারাপ হবে। বাড়বে লিভার ও এড্রেনাল গ্ল্যান্ডের ওপর চাপ।

ফলে ডায়বেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে।

একারনে আমি বলি, গ্লুকোজ খেয়ে কখনোই লো ব্লাড গ্লুকোজের সমস্যা সমাধান করতে যাওয়া উচিত না।

তাহলে উপায় কি??

১)টাইম রেস্ট্রিক্টেড ইটিং। দিনে ১২ ঘন্টা খালি পেটে, ১২ ঘন্টা ভরা পেটে খাওয়া।
২)খাবারে যথেষ্ট ফাইবার ও ভিটামিন বি১ রাখা।। ফাইবারের বেস্ট সোর্স শাকসবজি আর নন রিফাইন্ড কার্ব।
৩)স্ট্রেস টলারেন্স বাড়ানো। এইটার জন্য আপনার অনেক কিছু লাগবে। সোডিয়ামসহ সবগুলা ইলেক্ট্রোলাইট এবং ভিটামিন বি থ্রি, বি ফাইভ।

এরচেয়েও কাজের হল, পজিটিভ থিংকিং করা এবং যে ধরনের স্ট্রেসে আপনার বেশিরভাগ সময় থাকতেই হয়, সেটাকে বুদ্ধি ও কৌশল দিয়ে মোকাবিলা করে টিকে থাকা শেখা। তখন স্ট্রেস টলারেন্স বেড়ে যাবে।

আরেকটা ট্রিক আছে।

বিশেষভাবে মেয়েদের একটু ভয় পেলেই সোডিয়াম+ম্যাগনেসিয়ামের অভাব হয়। এরপর সেখান থেকে নানান ফিজিওলজিক্যাল একশন শেষে ফলাফল গিয়ে দাঁড়ায় লো ব্লাড গ্লুকোজ।

ব্লাড গ্লুকোজ লো থাকে এমন মানুষদের মধ্যে যাদের ব্লাড প্রেসার ধারাবাহিকভাবে কম থাকে, তারা পারটিকুলারলি আলাদাভাবে সোডিয়াম ইনটেইক করবেন। দিনে অন্তত এক্সট্রা হাফ টিস্পুন, তিন চার ভাগে ভাগ করে।

সবাইকে ধন্যবাদ।

হাই রিস্ক প্রেগন্যান্সিতে ডায়েট হতে পারে গেইম চেইঞ্জার।ধরেন, আপনার আগের প্রেগন্যান্সিতে ওজন বেড়েছে ১৫ কেজি, পরে আর কমে ন...
23/08/2026

হাই রিস্ক প্রেগন্যান্সিতে ডায়েট হতে পারে গেইম চেইঞ্জার।

ধরেন, আপনার আগের প্রেগন্যান্সিতে ওজন বেড়েছে ১৫ কেজি, পরে আর কমে নি। সেখান থেকে ওয়েট না কমিয়ে আবার প্রেগন্যান্সিতে গেছেন, ছয় মাস যেতে না যেতেই শুনলেন আপনি ডায়বেটিক।

অথবা, আপনার এর আগে একাধিক মিসক্যারেজ বা মিসড এবর্শন হয়েছে, অথবা পিসিওএস/ফাইব্রয়েডস ছিল, এবার কনসিভ করেছেন এবং ২০ সপ্তাহ পার করে ফেলেছেন। এখন আপনার উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে, আবার প্রায়ই তলপেটে ব্যথা হয়।

আপনার হাইপোথাইরয়েডিজম ছিল বা লুপাস/হাশিমোতোস বা এই ধরনের অটোইমিউন ডিজিজ ছিল, প্রেগন্যান্সিতে মাঝে মাঝেই আপনার বুক ধড়ফড় করে, মাঝে মাঝে যোনিপথে রক্তক্ষরন বা ব্রাউনিশ ডিসচার্জ হয়।

মূলত এই বাড়তি ওজন, ১৮ বছরের কম বা ৩৫ বছরের বেশি বয়স(আমি ব্যক্তিগতভাবে মনে করি বয়সের চেয়ে ফিটনেস এবং নিউট্রিশনাল স্টেইটাসই বেশি গুরুত্বপূর্ণ), উচ্চ রক্তচাপ, পিসিওএস/ফাইব্রয়েডস/হরমোনাল ইমব্যালেন্স বা হার্ট ডিজিজ/মাল্টিপল মিসক্যারেজের হিস্ট্রি থাকা প্রেগন্যান্সিগুলোকেই আমরা হাই রিস্ক প্রেগন্যান্সি হিসেবে এড্রেস করি।

আগে সিম্যাগ এবং হাই রিস্ক প্রেগন্যান্সিকে একসাথে হ্যান্ডল করা হলেও এখন আমরা হাই রিস্ক প্রেগন্যান্সিকে সম্পুর্ন আলাদাভাবে দেখছি।

এখন থেকে রোগীর হিস্ট্রি অনুযায়ী প্রেগন্যান্সির প্রথম কনসাল্টেশনে আমরা সিদ্ধান্ত নেবো আপনাকে সিম্যাগে রাখা হবে কিনা। যাদের ওপরের কন্ডিশনগুলো আছে তাদেরকে শুরুতেই আমরা সিম্যাগে দেবো না, HRP প্রোটোকলে রাখবো।

যদি আমরা রোগীর অবস্থার উন্নতি করতে পারি, তাহলে HRP প্রোটোকলের অধীনে ন্যাচারাল ডেলিভারির জন্য সর্বোচ্চ নিউট্রিশনাল সাপোর্ট দেয়া হবে, অন্যথায় মা ও শিশুর সুস্বাস্থ্য বজায় রেখে যেন ডেলিভারি সুসম্পন্ন হয় সেদিকে জোর দেয়া হবে।

প্রেগন্যান্সিতে সবচে খারাপ জিনিস হচ্ছে ওভারওয়েট এবং ডায়বেটিস থাকা। এই দুটো সমস্যা না থাকলে বাকিগুলো সামলে নেয়া যায়।

তাই যারা মা হতে চান, স্বাভাবিক ওজনে আসুন।

অমুক সাপ্লিমেন্ট কতটুকু খাওয়া উচিত??এই সাপ্লিমেন্ট খাচ্ছি, বাড়িয়ে খাবো না কমিয়ে??৬ মাস ধরে ফাস্টিং করছি, কোন চেইঞ্জ নাই।...
22/08/2026

অমুক সাপ্লিমেন্ট কতটুকু খাওয়া উচিত??

এই সাপ্লিমেন্ট খাচ্ছি, বাড়িয়ে খাবো না কমিয়ে??

৬ মাস ধরে ফাস্টিং করছি, কোন চেইঞ্জ নাই। কি করবো??

দুই বছর ডায়েট করছি ওজন কমছেই না। কি করা উচিত??

এই ধরনের প্রশ্ন করে আমাদের পেইজ থেকে কোন এন্সার পাওয়া যাবে না। উই আর ভেরি ভেরি স্যরি।

কেন??

কারন আপনার শারীরিক অবস্থা, খাদ্যাভ্যাস, মেডিক্যাল কন্ডিশন, স্পেসিফিক ডেফিসিয়েন্সি/এক্সেস সম্পর্কে কিছু না জেনে আমরা কোনমতেই আপনাকে পরামর্শ দেই না।

আপনার যদি পেইজ থেকে আপনার কি করনীয় সে ব্যাপারে পরামর্শ পাওয়ার ইচ্ছা থাকে, নিজের ব্যাপারে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা যা জানেন তা সামারি করে ইনবক্স করবেন, আগে হোক পরে হোক ফিডব্যাক দেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় কিছু বেওকুফ এবং কিছু অপেশাদার স্ক্যামারের ভেলকিবাজি দেখে জনগনের অভ্যাস হয়ে গেছে কোন প্রকার ডায়াগনোসিস আর এসেসমেন্ট ছাড়াই এই ধরনের জেনেরিক কোশ্চেন করে সলিউশান এক্সপেক্ট করার।

বিশেষ করে সাপ্লিমেন্টের ক্ষেত্রে প্রোপার বায়োকেমিক্যাল+ক্লিনিক্যাল এসেসমেন্ট ছাড়া কোন সাজেশানই আমরা দেই না। অনেকেই আমাদের কাছ থেকেও সাজেশান নিয়ে আরো বারো জায়গা থেকে বারোটা মত নেবেন, এরপর চ্যাটজিপিটিকে আস্ক করবেন এবং শেষমেশ আপনার কোনো রিলেটিভ ডক্টর/নিউট্রিশনিস্টকে দিয়ে ভেরিফাই করাবেন, এরপর সব মিলে যে খিচুড়ি পাকাবেন সেটা ফলো করার দায় তো আমরা নেবো না।

আল্লাহর রহমতে আমার প্রফেশনাল কনসাল্টেন্সি ক্যারিয়ারে একজন রোগীও কোন ভুল পরামর্শের কারনে হসপিটালাইজড হয় নাই। একজনও না।

কেন??

কারন আমি একটা প্রসেস ফলো করি, প্রসেসের বাইরে গিয়ে কাউকে আমি পরামর্শ দেই না।

একারনে আমাদের পেইজ থেকে যদি কোন পরামর্শ নিতে হয়, আপনার কেইস হিস্ট্রি প্রপারলি পাঠাবেন। যদি অনলাইনে পরামর্শ দেয়ার মত অবস্থা থাকে আমরা সেটা আপনাকে পাঠাবো। আর যদি মনে হয় যে আপনাকে প্রফেশনাল কনসাল্টেশন ছাড়া পরামর্শ দেয়া উচিত হবে না, আমরা সেটাও আপনাকে জানাবো।

কিন্তু আন্দাজে কিছু না জেনে সবজান্তার মত আচরন করে আপনাকে আমরা ভুল পরামর্শ দেবো না।

22/08/2026

📌ওজন বাড়লেই স্লিপ এপনিয়া কেন হয়??


মুহাম্মাদ সজল
ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট

আমার নিজের ইনসুলিন রেজিস্ট্যান্স চেক করলাম, লেইটেস্ট Homa-2-IR মডেলে।রিপোর্ট বেশি ভাল আসে নাই, একেবারে খারাপও না।গত এপ্র...
21/08/2026

আমার নিজের ইনসুলিন রেজিস্ট্যান্স চেক করলাম, লেইটেস্ট Homa-2-IR মডেলে।

রিপোর্ট বেশি ভাল আসে নাই, একেবারে খারাপও না।

গত এপ্রিলের শুরুতেই আমার আব্বু এবং আমার স্ত্রী একই সাথে অসুস্থ হয়ে পড়ে, এরপর থেকে গত প্রায় পাচ মাস টানাই রাত ২টার পর ঘুমাতে হয়েছে, এরমধ্যে আবার ফুটবল বিশ্বকাপ দেখতে গিয়ে প্রায় এক মাস সারারাতই জাগতে হয়েছে। বিশ্বকাপের পরেও আব্বু টানাই অসুস্থ ছিল, সেই সাথে ছিল গত দুই বছরে এলোমেলো হয়ে যাওয়া স্লিপ সাইকেলের সমস্যা, যা সমাধান করার জন্য সপ্তাহ দুয়েক চেম্বার বন্ধ রাখা জরুরী, কিন্তু আমি সেটা পারছি না।

রেগুলার হোমা আই-আরে রিপোর্ট ২ এর নিচে আসলেই আপনি সুস্থ। কিন্তু হোমা-2-আইআর আপনার কিডনির মাধ্যমে বেরিয়ে যাওয়া গ্লুকোজ এবং লিভারের ইনসুলিন সেন্সিটিভিটিও হিসাব করে, তাই এখানে স্কোর ১.৪-১.৮ এর মধ্যে আসাই সম্ভাব্য ঝুকির কারন হবার জন্য যথেষ্ট।

তবে আমার এই রিপোর্টটা আরো ভাল আসতো যদি আমার ভাইয়া এভাবে দুনিয়া ছেড়ে চলে না যেত। প্রিয়জনের মৃত্যু, মানসিক বিষন্নতা বা দুঃখ, বা আকস্মিক দুর্ঘটনা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স দ্রুত বাড়িয়ে দিতে সক্ষম। এই রিপোর্ট বড় ভাইয়ার হার্ট এটাকের ৫ দিন পরের নেয়া স্যাম্পল থেকে।

১.১২ স্কোর দেখে আমার খুশি হওয়া উচিত, কিন্তু আমি তা হবো না। আমার ফাস্টিং ইন্সুলিন ১৩.৪, এটা থাকা উচিত ৮ এর নিচে। ইন্সুলিন সেন্সিটিভিটি ৮২%, এটা থাকা উচিত ১০০% এর ওপরে। আমি অপটিমামের কথা বলতেসি, কোন মতে সুস্থ থাকার কথা বলতেসি না।

অতএব, আমাকে এটা নিয়ে কাজ করতে হবে।

আমি অমর হতে চাই না। ৬০ থেকে ৭০ বছর সুস্থ ভাবে বেচে থাকতে চাই, দুরন্ত ঘোড়ার মত ছুটতে চাই।

যেহেতু আমার জানা আছে, ডায়বেটিস কিভাবে হয়, আমি তাই এই বিরক্তিকর এবং বিপজ্জনক রোগটা থেকে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নিতে চাই।

আপাতত, আরো দুই মাস ফাস্টিং করার প্ল্যান।

স্লিপ সাইকেল ঠিক করে ফেলতে চাই নেক্সট ১৫-৩০ দিনে, আর সাথে যোগ করতে চাই রেজিস্ট্যান্স ট্রেইনিং+কার্ডিও।

অসুস্থ হলে তো সময় আর টাকা দুইটাই খরচ করা লাগে, তারচেয়ে অসুস্থ হয়ে খরচ করার চাইতে সুস্থ থাকার জন্য খরচ করি।

ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে এমন একটা জিনিস যা ল্যাব টেস্টে প্রমান করা মারাত্মক রকম কঠিন।শুধু ম্যাগনেসিয়াম না, অধিকাং...
20/08/2026

ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে এমন একটা জিনিস যা ল্যাব টেস্টে প্রমান করা মারাত্মক রকম কঠিন।

শুধু ম্যাগনেসিয়াম না, অধিকাংশ ভিটামিন-মিনারেল ডেফিসিয়েন্সিই ব্লাড টেস্টে প্রমান করা কঠিন। এর কারন হল, ধরেন আপনার শরীরে ম্যাগনেসিয়াম আছে ২৫ গ্রাম, এর মধ্যে প্রায় ৬০% থাকবে আপনার হাড়ে, প্রায় ৩৯% থাকবে আপনার কোষের ভেতরকার ফ্লুইডে, তাও বিভিন্ন কোষে বিভিন্ন পরিমানে, ব্রেইনে, এড্রেনাল গ্ল্যান্ডে, হার্টে অন্য জায়গার চেয়ে অনেকটাই বেশি থাকে।

মাত্র, কেবলমাত্র ০.৩% থাকবে ব্লাড সিরামে, বাকিটা কিছু থাকবে রেড ব্লাড সেলে, কিছুটা থাকবে আয়োনাইজড ম্যাগনেসিয়াম আকারে।

এই ০.৩% ই বেশিরভাগ ল্যাবে টেস্ট করা যায়।

এখন এই টেস্টের ফাকিটা কি??

ফাকিটা হচ্ছে, এই ০.৩% ব্রেইন খুব স্ট্রিক্টলি স্ক্যান করে দিনে ২৪ ঘন্টা, এটা কমে যাওয়া মানে হচ্ছে আপনার হার্টের বারোটা বাজার সমুহ সম্ভাবনা। কিন্তু যতক্ষন শরীরের হাড় হাড্ডি মোটামুটি ধরে রাখা যাচ্ছে, ব্রেইন এই ০.৩% ঠিক রাখে।

এজন্য, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি চেক করতে গেলে আমরা আসলে একটা ধোকা খাই, কারন ৯৯.৭% ম্যাগনেসিয়াম আসলে ঠিক আছে কিনা তা বোঝার আসলে কোন কার্যকরী উপায় নাই, এডভান্সড ল্যাব সেটিংস ছাড়া ৯৯.৭% ম্যাগনেসিয়ামের খবর নেয়া এবং ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি প্রুভ করতে পারা টেকনিক্যালি ডিফিকাল্ট ব্যাপার।

আবার, এই ০.৩% ও অনেকের ঠিক থাকে না।

প্রচন্ড হাই ব্লাড সুগার, ক্রনিক হাইপারটেনশান, তীব্র হাইপোক্লোরাইডিয়া, হার্ট ডিজিজে এই ০.৩% ও বিগড়ানো সম্ভব। শুধুমাত্র তখনই ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি প্রমান করা যায়, অন্যথায় সমস্যা প্রমান হয় না কিন্তু রোগী ভুগতে থাকে বছরের পর বছর।

এখন যে সমস্যার প্রমান নাই, সে সমস্যাকে কিভাবে ম্যানেজ করা যায়??

১)সমস্যার প্রমান নাই কিন্তু লক্ষণ আছে, হিসাব নিকাশ করে সম্ভাব্য সমস্যা বোঝার চেষ্টা করা এবং প্রতিকারের ব্যবস্থা করব
২)সমস্যা যে আছে সেটাই অস্বীকার করা বা চেপে যাওয়া

দুই নম্বরটাই সাধারনত বেশি হয়।

ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির ৬৪টা ক্লিনিক্যাল সিম্পটমস এবং ৪০+ ড্রাগ ইন্ডিউসড ডিপ্লেশন ম্যাগনেসিয়াম এক্সপার্টরা উল্লেখ করেছেন।

এগুলোর মধ্যে রেস্টিং হার্ট রেট বেশি থাকা থেকে শুরু করে মাসল ক্র‍্যাম্প, সারাক্ষন ক্লান্তি ভাব, অল্পতেই উত্তেজিত হয়ে ওঠা, মাইগ্রেইন, এংজাইটি ডিজর্ডার, অনিদ্রা এবং হাড়ের দুর্বলতা, স্বাভাবিকের চেয়ে খারাপ ব্লাড সুগার কন্ট্রোল, হাইপারটেনশান এমনকি কন্সটিপেশানের মত সমস্যাও ইনভলভড। এবং এটা ক্লিনিক্যালি প্রোভেন যে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার এবং থেরাপিউটিক্যালি রেকমেন্ডেডে ফুড সাপ্লিমেন্ট নিলে এই সিম্পটমসগুলো ইমপ্রুভ করে।

অতএব, আপনি চাইলেই বিশ্বাস করতে পারেন ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি বলে আপনার কোন সমস্যা নেই।

আবার আপনি চাইলে টেস্ট করতে পারেন, ক্লিনিক্যাল এসেসমেন্ট করতে পারেন, ডায়েট-সাপ্লিমেন্টে চেইঞ্জ আনতে পারেন। সিম্পটমস চেইঞ্জ হয় কি হয় না, সেটাও এক্সপেরিয়েন্স করার সুযোগ আপনার সামনে সরাসরিই থাকছে, ১৫-৩০ দিনের ভেতরেই বুঝতে পারবেন যে আপনি উন্নতি করছেন কি না।

চয়েসটা আপনার।

কাঁচকলা (Green Banana) সাধারণত সবজি হিসেবে পরিচিত হলেও নিউট্রিশন সায়েন্সের হিসাবে এতে প্রায় ভাতের মতই কার্ব থাকে। ১০০ গ্...
18/08/2026

কাঁচকলা (Green Banana) সাধারণত সবজি হিসেবে পরিচিত হলেও নিউট্রিশন সায়েন্সের হিসাবে এতে প্রায় ভাতের মতই কার্ব থাকে। ১০০ গ্রাম কাঁচকলায় কার্ব এর পরিমাণ প্রায় ৩২.১ গ্রাম।এছাড়া ও এতে
ডায়েটারি ফাইবার প্রায় ২.৬ গ্রাম।

কিন্ত কাঁচকলায় শর্করার ঘনত্ব বেশি হওয়ায় এটি উচ্চ ক্যালোরি সম্পন্ন। ওবেসিটি আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটি নিয়মিত খাদ্যতালিকায় থাকলে নেগেটিভ এনার্জি ব্যালেন্স বজায় রাখা কঠিন হয়ে পড়ে, যা ওজন কমানোর গতিকে বাধাগ্রস্ত করে।

কাঁচকলার স্টার্চ রান্না করার পদ্ধতির ওপর ভিত্তি করে এর গ্লাইসেমিক ইনডেক্স পরিবর্তিত হয়। দীর্ঘক্ষণ উচ্চ তাপে রান্না করলে স্টার্চ ব্রেকডাউন হয়ে গ্লুকোজ রেসপন্স বাড়িয়ে দিতে পারে, যা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ঝুঁকিপূর্ণ।

যাঁরা কঠোরভাবে লো-কার্ব বা কিটোজেনিক প্রোটোকল মেনে চলছেন, তাদের জন্য কাঁচকলা একটি "নিষিদ্ধ" খাবার, কারণ এর একক সার্ভিংই দৈনিক কার্ব লিমিট অতিক্রম করতে পারে।

ক্লিনিক্যাল বেনিফিট

১. আন্ডার-নিউট্রিশন ও ওয়েট গেইন:

এনার্জি-ডেন্স খাবার হিসেবে এটি আন্ডারওয়েট ব্যক্তিদের স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিতে সহায়তা করে। এটি একটি সাশ্রয়ী ও প্রাকৃতিক ক্যালোরি সোর্স।

২. অ্যাথলেটিক পারফরম্যান্স:

এতে থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট রক্তে ধীরে ধীরে গ্লুকোজ রিলিজ করে, যা দীর্ঘস্থায়ী শারীরিক পরিশ্রমে বা অ্যাথলেটদের পেশির গ্লাইকোজেন স্টোর ধরে রাখতে অত্যন্ত কার্যকর।

৩. কোলন হেলথ ও মাইক্রোবায়োটা:

কাঁচকলার রেজিস্ট্যান্ট স্টার্চ ক্ষুদ্রান্ত্রে হজম না হয়ে সরাসরি বৃহদন্ত্রে পৌঁছায় এবং সেখানে শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড (SCFA) তৈরি করে। এটি প্রিবায়োটিক হিসেবে কাজ করে পেটের দীর্ঘমেয়াদী সমস্যা (যেমন: IBS-D) প্রশমনে ভূমিকা রাখে।

তবে, যাদের কোষ্ঠকাঠিন্য/পাইলস আছে এবং ব্লোটিংয়ের সমস্যায় আক্রান্ত, তাদের জন্য কচাকলা না খাওয়াই ভাল হবে। হাইপারটেবশন ও কিডনি ডিজিজে আক্রান্তরা এটি খাবার ব্যাপারে পুষ্টিবিদের পরামর্শ নিতে ভুলবেন না।

17/08/2026

📌হাইপোথাইরয়েডিজমের সমস্যা থাকলে ইন্টারমিটেন্ট ফাস্টিং করা যাবে কী??

কার্ব কতটুকু খাবেন?
ফ্যাট কতটুকু খাবেন??
লো প্রেশার থাকলে যা করতে হবে!


মুহাম্মাদ সজল
ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট

16/08/2026

আমার পরিবারে আমার সবচেয়ে কাছের মানুষ, বড় ভাইয়া গত ১৪ই অগাস্ট রাত ১২টা ৩০ মিনিটে ইন্তিকাল করেছেন। ভাইয়া আমার চেয়ে ১২ বছরের বড় ছিলেন।

সেদিন রাত ৯টার দিকে ভাইয়ার হার্ট এটাক হয়। সেদিন ভাইয়া ব্যবসায়িক কাজে তার বাসা থেকে দূরে মংলা বন্দরের কাছে ছিলেন, সেখান থেকে তাকে দ্রুতই খুলনা মেডিক্যাল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেয়ার ঘন্টাখানেকের মধ্যেই ভাইয়া পৃথিবী ছেড়ে চলে যায়।

বড় ভাইয়া বহুদিন থেকেই তীব্র মানসিক চাপে ভুগছিলো, ২০২০ সালের পর ভাইয়ার হাইপারটেনশন ধরা পড়ে। কিন্তু নিজের অসুস্থতাকে ভাইয়া কখনোই তেমন গুরুত্ব দেয় নি
বিশেষভাবে গত এক বছরে দ্রুতই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আমি বহুবার চাপ দেয়ার পরেও ভাইয়া এসব ব্যাপারে গুরুত্ব দিত না।

হার্ট এটাকের আগের দিন দুপুরেও ভাইয়াকে আমি চিকিৎসার জন্য ঢাকায় আসতে বলি,কিন্তু ভাইয়া বলে আরো ১৫ দিন পরে আসবে। আমি হতাশ হয়ে চুপ করে যাই। এটাই ছিল আমার বড় ভাইয়ার সাথে আমার শেষ কথোপকথন।

ভাইয়ার ইন্তিকালের খবর আমি পাই ভোর ৫টায়, দাফনের জন্য যাবার পথে আব্বু ভীষন অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে যায়।

আমার আব্বু অনেক আদরে তার সন্তানদের বড় করেছেন, তার জন্য এই শোক সহ্য করা অত্যন্র কঠিন হয়ে পড়েছিল। আব্বুর অসুস্থতার কারনে আব্বুকে ছাড়াই ভাইয়ার জানাযার নামায করে ফেলতে হয় জুম্মার পর। ভাইয়ার দাফন শেষ করে পরদিনই ঢাকায় ফিরে আসি আমি, পরের চারদিন টানা চেম্বার ছিল। অনেক হিসাব নিকাশ করেও সবগুলো চেম্বার পিছিয়ে দেয়া সম্ভব হয় নি। দেড় দুই মাস ধরে অপেক্ষায় থাকা মানুষগুলোকে আমি হতাশ করতে চাই নি।
শুধু ১৫ই অগাস্ট অনলাইন চেম্বার করা হয় নি, পিছিয়ে দিয়েছি, কারন ঢাকার পথে ছিলাম আমি।

ভাইকে হারানোর পরে আজকে প্রথম চেম্বার করলাম।

আমি মানসিকভাবে খুবই বিধ্বস্ত।
আগামীকাল চেম্বার হবে ইনশা আল্লাহ।

কিন্তু এভাবে কয়দিন আমি চেম্বার করতে পারবো আমার জানা নেই।

আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস নসীব করেন। তার ইয়াতিম দুই সন্তান ও বিধবা স্ত্রীর জীবনকে আল্লাহ যেন সহজ করেন, আমাদেরকে শোক সহ্য করার ক্ষমতা দান করেন।

আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরতে হবে একদিন, এটাই পরম সত্য, তা আমরা মানি কিংবা না মানি।

Address

Sunday-Thursday, Thyrocare Consultation Center, Rupsha Tower, House 72, Level-3, , Road No. 11, Dhaka-1213, , (Saturday), Ascent Health Limited, House: 1/C, Road: 2/A, Block: J, Baridhara, Dhaka-1212
Dhaka
1205

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 11:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801992051548

Alerts

Be the first to know and let us send you an email when Sajal's Diet Falsafa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajal's Diet Falsafa:

Shortcuts

Share