02/07/2025
প্রতিদিন রাতে ৮-১০ টা কালো কিংবা সোনালি কিসমিস ভিজিয়ে রাখুন ১ গ্লাস পানিতে এবং সকালে খালি পেটে কিসমিস সহ খেয়ে নিন।
কিসমিস ভিজিয়ে রাখা জল সত্যিই মুগ্ধকর উপহার! সকালে খালি পেটে এক গ্লাস খেলে ত্বক হয় উজ্জ্বল আর ফ্রেশ, কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে। শুধু তাই নয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় ভিটামিন সি।
নারীদের জন্য বিশেষ উপকারী এই পানীয়, কারণ এটি রক্তের লোহিত কণিকা তৈরি করে রক্তাল্পতার কষ্ট কমায়। হার্টও থাকে সুস্থ ও শক্তিশালী, কারণ খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্ত সঞ্চালন ভালো রাখে। আর ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।
সহজ, প্রাকৃতিক এবং স্বাস্থ্যবান থাকার এক অসাধারণ উপায় – কিসমিস ভিজানো জল!