ঘুরাফেরা বা ভ্রমণ এর শখ সেই ছোটবেলার, যখন থেকে বুঝতে শিখছি তখন থেকেই। আমি মুলত প্রকৃতি প্রেমিক প্রকৃতির টানে মাঝে মাঝেই বের হয়ে যাই। আর এই বের হওয়াটা শুরু হয় অনেক আগে থেকে, এখন বলতে আর বাধা নেই - আমি ১৯৯৭ এ বাড়ি থেকে কাওকে কিছু না বলেই চলে গিয়েছিলাম কক্সবাজার। যাক তারপর ছাত্রজীবন গেলো, এখন যাচ্ছে কর্ম জীবন - সাথে দাম্পত্য জীবনও । আর আলহামদুলিল্লাহ আমার অর্ধাঙ্গিনীও আমার মতই। সবাই বিয়ের পরে প্ল্যান করে গাড়ি বাড়ি আর সংসারের আর আমরা প্ল্যান করি কেমনে কোথায় ঘুরতে যাবো । আমার ভিতরে আগে থেকেই একটা জিনিস কাজ করে না সেটা হলো, ফেইসবুক এ সব আপডেট দেয়া। এই কোথায় যাচ্ছি কি করছি এইসব। যাক কিন্তু এখন অবস্থা একটু ভিন্ন (যেহেতু বিবাহিত )।
আমার অর্ধাঙ্গিনী হঠাৎ বলতেছে, আমরা যেহেতু এত ঘুরাফেরা করি বা সামনেও করব, এইগুলা যদি আমরা একটা পেইজ এ নিয়মিত আপডেট দেই তাহলে নিজেদের স্মৃতিগুলোও থাকলো আর মানুষ ও তথ্য জানলে কিছু উপকার হলো, যেহেতু দুইজনের কেউই ফেসবুক প্রোফাইল এ কিছু দিতে চাইনা। যাক প্রস্তাব ভালো লাগলো, তাই সিদ্ধান্তও নিয়ে নিলাম পেইজ করার আর সাথে এইটাও সিদ্ধান্ত নিলাম যে, পেইজ এ আমরা তাই দিব যা আমরা সরাসরি দেখব। মানে কোন ধরনের এডিট ছাড়া একদম ন্যাচারাল সবকিছু। সাথে সঠিক তথ্য আর নিজেদের অনুভূতিগুলো।
আপনারাও যদি আমাদের মতো ঘুরা বা ভ্রমণ ভালোবাসেন তাহলে আমাদের সাথেই থাকতে পারেন...
আপনাদের সাথে আছি আমরা -
TWO FLYING BIRD...