Pure Bite BD

Pure Bite BD eat healthy food and live longer essay. we give u fresh and Organic food nothing

05/04/2026
27/02/2026
17/02/2026

মাহে রমজান উপলক্ষে অফার চলতেছে চলে আসেন আমাদের আউটলেটে

03/02/2026

লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাতের করণীয়-বর্জনীয়:-
-----------------------
শবে বরাত নিয়ে সমাজে নানা চরমপন্থী মতবাদ প্রচলিত। কেউ একে সম্পূর্ণ অস্বীকার করেন, আবার কেউ একে পালন করতে গিয়ে বিদআতে লিপ্ত হন। হাদীস ও সুন্নাহর আলোকে সঠিক তথ্যগুলো একনজরে দেখে নিই:-

তারিখ: ২০২৬ সালের শবে বরাত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে।

➜ মর্যাদা: হাদীসে একে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা মধ্য শাবানের রাত বলা হয়েছে। সহীহ হাদীস মতে, এ রাতে আল্লাহ মুশরিক ও হিংসুক ব্যতীত সবাইকে ক্ষমা করেন।

➜ আমল: ব্যক্তিগতভাবে নফল নামাজ, তওবা, দীর্ঘ সেজদা ও ইস্তিগফার করা। সালাতুস তাসবীহ ও পড়া যেতে পারে। দলবদ্ধ ইবাদত বা মসজিদে ঘটা করে মিলাদ মাহফিল করা সুন্নাহ সমর্থিত নয়।

➜ পরের দিনের রোজা: রাসূলুল্লাহ (সা:) প্রতি চান্দ্রমাসের ১৩,১৪ ও ১৫ (যাকে আইয়ামে বীয বলা হয়) রোজা রাখতেন, আর যেহেতু ১৫ শাবান আইয়ামে বীযের অন্তর্ভূক্ত সে হিসেবে তা মুস্তাহাব। ১৩, ১৪ তারিখ অর্থাৎ আগামীকাল সোম, মঙ্গলবার সাথে মিলালে তা আরো ভাল। তবে শুধু শবে বরাতের উদ্দেশ্যে একটি রোজা (বুধবার) রাখাও জায়েজ। এছাড়াও শাবান মাসে রাসূল সা: সবথেকে বেশি রোজা রেখেছেন মর্মে সহীহ হাদীস বর্ণিত আছে, সে হিসেবে বাকী দিনগুলোতে বেশি-বেশি রোজা রাখার ইহতিমাম করা।

➜ বর্জনীয় বিদআত: হালুয়া-রুটি বিতরণ, আতশবাজি, আলোকসজ্জা, কবরে মোমবাতি জ্বালানো, শবে বরাতে বিশেষ নিয়তে গোসল বা নির্দিষ্ট নিয়মে নামাজ পড়া—এসবের কোনো ভিত্তি ইসলামে নেই।

✅ সারকথা: বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি বর্জন করে মধ্যপন্থা অবলম্বনই আসল ইসলাম। শিরক ও হিংসা থেকে মুক্ত হয়ে আল্লাহর ক্ষমা পাওয়ার চেষ্টা করাই এ রাতের মূল লক্ষ্য।

Address

Old Dhaka Badamtoli Haji Sirajul Islam Market 19/2
Dhaka

Telephone

+8801736793582

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pure Bite BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pure Bite BD:

Share