27/12/2025
“আধুনিক খামার গড়ি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
টাঙ্গাইল, ২৭ ডিসেম্বর ২০২৫:
মেসার্স তোয়া পোল্ট্রি ফিডের সৌজন্যে এবং আমান ফিড লিমিটেডের আয়োজনে “আধুনিক খামার গড়ি” শীর্ষক এক বৃহৎ খামারি সেমিনার শনিবার টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোয়া পোল্ট্রি ফিডের প্রোপাইটর মোঃ শহিদুল ইসলাম সিকদার। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) জনাব কাজী আনহার আনাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডিজিএম ডা. মোহাম্মদ আলী, এজিএম (টেকনিক্যাল সার্ভিসেস) ডা. মীর মোনায়েম হোসেন, সিনিয়র ম্যানেজার (নিউট্রিশন) মোঃ রেদুয়ানুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড মার্কেটিং) মোঃ আমির হোসেন, ম্যানেজার (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, আমান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি) মোঃ আব্দুর রাকিব, ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) কে.বি.ডি আল মামুন ফকির, ম্যানেজার (টেকনিক্যাল সার্ভিসেস) ডা. মোঃ জাহিদ হোসেন, ডেপুটি ম্যানেজার ডা. মোঃ রাকিবুল হাসান, সিনিয়র ডিজিএম (অডিট) শোয়েব মোহাম্মদ সাইফুল্লাহ, সিনিয়র ম্যানেজার (অডিট) রিপন আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ সাজ্জাদ হোসেন এবং ডা. মোঃ ইমরান হোসেনসহ টাঙ্গাইল জোনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সেমিনারে টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে দুই হাজারেরও বেশি খামারি অংশগ্রহণ করেন। বক্তারা আধুনিক ও লাভজনক পোল্ট্রি খামার ব্যবস্থাপনা, পুষ্টি ও রোগ ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। আমান ফিড লিমিটেডের ধারাবাহিক উৎপাদন ফলাফলে খামারিরা সন্তোষ প্রকাশ করেন।
টেকনিক্যাল আলোচনা, পুরস্কার বিতরণী, লটারি ড্র ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।