25/08/2026
কখনো খেয়াল করেছেন? কড়া রোদে বাইর থেকে এসে বরফ-ঠান্ডা এক গ্লাস পানি বা লাচ্ছি হাতে পাওয়ার পর যদি দেখা যায় গ্লাসের বাইরেটা জমে বরফের ছোট ছোট বিন্দু হয়ে আছে—মনটা কিন্তু অর্ধেক ওখানেই শান্ত হয়ে যায়!
ছোটবেলায় নানাবাড়িতে খোদাই করা ভারী মেটালের গ্লাসে পানি খাওয়ার একটা আলাদা কদর ছিল। আজকাল আমরা সুন্দর দেখানোর জন্য ঘরে কাচের গ্লাস ব্যবহার করি ঠিকই, কিন্তু বাচ্চার হাত থেকে পড়ে ভাঙার ভয় কিংবা ধুতে গিয়ে ভেঙে যাওয়ার টেনশন সারাক্ষণই থাকে।
সেই পুরনো ঐতিহ্য আর নিশ্চিন্ত ব্যবহারের চমৎকার এক মেলবন্ধন এই প্রিমিয়াম খোদাই করা স্টিলের গ্লাস।