Nusrat' Kitchen

Nusrat' Kitchen Nusrat's Kitchen cooking traditional food,country foods and tasty recipes for everyone.

রেসিপিঃ চিতল মাছের কোপ্তা কাবাবযা লাগবে : চিতল মাছের পিঠের দিকের অংশ ৩০০ গ্রাম, ২ পিস পাউরুটি(অল্প তরল দুধে ভিজিয়ে রাখুন...
25/06/2025

রেসিপিঃ চিতল মাছের কোপ্তা কাবাব

যা লাগবে : চিতল মাছের পিঠের দিকের অংশ ৩০০ গ্রাম, ২ পিস পাউরুটি(অল্প তরল দুধে ভিজিয়ে রাখুন), বিট লবণ সামান্য, সাধারণ লবণ স্বাদ অনুযায়ী, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ মিহি করে কাটা আধা কাপ, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, সরিষা তেল পরিমাণমতো কাবাব মাখানোর জন্য, গরম মসলা গুঁড়া ১ চা চামচ(কাবাবের জন্য), ভাজার জন্য তেল।

যেভাবে করবেন : প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পাটায় ছেঁচে কাঁটা বেছে নিন। তারপর ব্লেন্ডারে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ ও সরিষা তেল বাদে বাকি সব উপকরণসহ চিতল মাছ মিহি করে বেটে নিন। এরপর পরিমাণমতো তেলে মিহি করা পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখুন। এখন একটি বাটিতে বাটা মাছের সঙ্গে বেরেস্তা পেঁয়াজ, সরিষার তেল এবং ধনেপাতা ও কাঁচামরিচ কুচি ভালো করে হাত দিয়ে মাখিয়ে গোল গোল করে গরম গরম ডুবন্ত তেলে ভেজে সাজিয়ে পরিবেশন করুন চিতল মাছের কোপ্তা কাবাব।

🪷চা - এর সাথে...  রইলো বিকেলের নাস্তায় ২ টি রেসিপি -📌📌📌📌📌🔸🔸চিকেন পাকোড়া🔸🔸✍️উপকরণঃ------------▪️সিদ্ধ মুরগির মাংস ১ কাপ▪️...
31/05/2025

🪷চা - এর সাথে... রইলো বিকেলের নাস্তায় ২ টি রেসিপি -📌📌📌📌📌

🔸🔸চিকেন পাকোড়া🔸🔸

✍️উপকরণঃ
------------
▪️সিদ্ধ মুরগির মাংস ১ কাপ
▪️পেয়াজ কুচি ১/২ কাপ
▪️কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ
▪️ধনেপাতা ২ টেবিল চামচ
▪️বেসন ১ /২ কাপ
▪️ময়দা ২ টেবিল চামচ
▪️মরিচ গুড়া ১ টেবিল চামচ
▪️ধনেগুঁড়া ১ চা.চামচ
▪️হলুদগুড়া ১/৪ চা.চামচ
▪️ম্যাজিক মসলা ১ প্যাকেট
▪️লবণ স্বাদমতো
▪️চিনি ১ টেবিল চামচ
▪️বেকিং পাউডার ১/৪ চা.চামচ
▪️তেল ভাজার জন্য।

🧑‍🍳প্রস্তুত প্রনালীঃ
--------------
▪️সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। তারপর পরিমাণ মত পানি দিয়ে ঘন গোলা তৈরি করব। ডুবো তেলে মাঝারি আঁচে ভাজব। গরম গরম সসের সাথে পরিবেশন করব।
-------------------------------------------

🔸🔸পালং পকোড়া🔸🔸

✍️উপকরণঃ
-----------
▪️পালং শাক কুচি ১ কাপ
▪️বেসন ১/২ কাপ
▪️ময়দা ২ টেবিল চামচ
▪️হলুদগুড়া সামান্য
▪️জিরাগুঁড়া ১/২ চা. চামচ
▪️মরিচ গুড়া ১ চা. চামচ
▪️লবণ স্বাদমতো
▪️বেকিং সোডা ১/৪ চা. চামচ
▪️ম্যাজিক মসলা ১ প্যাকেট
▪️কাঁচা মরিচ কুচি পরিমাণ মত
▪️পেয়াজ কুচি ২ টেবিল চামচ
▪️ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
▪️পানি পরিমাণ মত
▪️সয়াবিন তেল ভাজার জন্য।

🧑‍🍳প্রস্তুত প্রনালীঃ
---------------
▪️পালং শাকের সাথে একে একে সব উপকরণ মিশিয়ে নিব। পরিমাণ মত পানি দিয়ে ঘন গোলা তৈরি করে নিব। কড়াইয়ে তেল গরম করে ১ টেবিল চামচ গোলা ছাড়ব। বাদামি রং হলে তুলে নিব। গরম গরম সসের সাথে পরিবেশন করব।
-------------------------------------------

রেসিপিঃ ইলিশ মাছের দম বিরিয়ানিউপকরণ : ইলিশ মাছ ৬ টুকরা, রসুন বাটা ২চা চামচ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১চা চামচ...
29/05/2025

রেসিপিঃ ইলিশ মাছের দম বিরিয়ানি

উপকরণ : ইলিশ মাছ ৬ টুকরা, রসুন বাটা ২চা চামচ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১চা চামচ, পিয়াজ কাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ২চা চামচ, টকদই ১/৪ কাপ, পোলাও চাল ১/২ কেজি, ঘি ৩ টেবিল চামচ, বেরেসত্মা ১/৪ কাপ, এলাচ ২টি, তেজপাতা ১টি, চিনি ১চা চামচ, কাঁচামরিচ ৫/৬টি, কেওড়া জল ১চা চামচ, লবণ, স্বাদমতো, পানি পরিমাণমতো৷

যেভাবে তৈরি করতে হবে : মাছ ধুয়ে পরিষ্কার করে টকদই, কাঁচামরিচ বাটা ও লবণ দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন৷ কড়াইতে তেল ও ঘি অল্প পরিমাণে গরম করে পিয়াজ কুচি হালকা নেড়ে রসুন বাটা, জিরা গুঁড়া, ও লবণ দিয়ে মসলা কষিয়ে ইলিশ মাছ দিয়ে ঢেকে দিন কিছুক্ষণ৷ মাছ সিদ্ধ হয়ে আসলে নামিয়ে রাখুন৷ হাঁড়িতে পানি, তেজপাতা, এলাচ, লবন ও চিনি দিয়ে ফুটিয়ে নিন৷ ফুটন্ত পানিতে চাল দিন৷ চাল সিদ্ধ হয়ে আসলে দুই স্তরে মাছ, বেরেস্তা , কাঁচামরিচ ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন৷

রেসিপিঃ আম পোলাওউপকরণ: বাসমতী চাল ২ কাপ, ঘি ৫ চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, লবঙ্গ ৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আম খোসা ...
28/05/2025

রেসিপিঃ আম পোলাও

উপকরণ: বাসমতী চাল ২ কাপ, ঘি ৫ চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, লবঙ্গ ৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আম খোসা ছাড়িয়ে চটকে নেওয়া ১ কাপ, পাকা ও কিছুটা শক্ত আমের টুকরা ১ কাপ, মরিচ ৪টি, লবণ স্বাদমতো, কালিজিরা ভাজা সাজানোর জন্য।

প্রণালি: চাল ধুয়ে তিন কাপ পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইয়ে ঘি নিয়ে তাতে পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। এটি আলাদা করে রাখুন। কড়াইয়ের ঘিতে মসলা ছেড়ে দিন। চটকানো আম আর লবণ দিন। এবার পানিসহ চাল দিয়ে অল্প আঁচে সেদ্ধ করুন। হয়ে গেলে এর ওপরে আমের টুকরা ও কালিজিরা ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপিঃ বাহারি কাবাবউপকরণ: মুরগির কিমা ২ কাপ, ডিম ১টি, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, কাজুবাদাম বাটা ১ ট...
27/05/2025

রেসিপিঃ বাহারি কাবাব

উপকরণ: মুরগির কিমা ২ কাপ, ডিম ১টি, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, রসুন আধা ১ চা চামচ, পনির কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুসারে, পেঁয়াজ কুচি ২ চা চামচ, ক্যাপসিকাম কুচি ১ টেবিল চামচ, টমেটো কুচি ১ টেবিল চামচ, তেল সিকি কাপ, মাখন সামান্য।

প্রণালি: টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, মাখন বাদে সব উপকরণ একসঙ্গে মেখে এক ঘণ্টা রাখতে হবে। এবার একটি করে বাঁশের কাঠি নিয়ে তার মধ্যে ভালো করে কিমা লাগান। হাতে পানি নিয়ে টমেটো, ক্যাপসিকাম কুচির ওপর দিয়ে দিন। এবার ট্রেতে মাখন বা তেল দিয়ে কাঠিগুলো এর ওপর সাজিয়ে ২০০ ডিগ্রিতে ৪০ মিনিট বেক করে নামাতে হবে। এর ওপর সামান্য মাখন মাখিয়ে দিতে পারেন।

রেসিপিঃ বারবিকিউ প্রণউপকরণ : গলদা/বাগদা চিংড়ি ১ কেজি, রসুন কুচি ১ টেবিল চামচ, তেঁতুলের মাড় ৪ টেবিল চামচ, খেঁজুরের গুড় ৪ ...
27/05/2025

রেসিপিঃ বারবিকিউ প্রণ

উপকরণ : গলদা/বাগদা চিংড়ি ১ কেজি, রসুন কুচি ১ টেবিল চামচ, তেঁতুলের মাড় ৪ টেবিল চামচ, খেঁজুরের গুড় ৪ টেবিল চামচ, শুকনা মরিচ টালা গুঁড়া আধা চা চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা আধা টেবিল চামচ, সরিষার তেল পরিমাণমতো, লবণ পরিমাণমতো, বিনেগার ১ টেবিল চামচ।

বারবিকিউ সস তৈরি : একটি ফ্রাইপ্যানে তেল নিয়ে রসুন কুচি গোল্ডেন ব্রাউন কালার কার ভেজে নিতে হবে, এরপর আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা দিয়ে কসিয়ে তেঁতুলের মাড় ও খেঁজুরের রস, ভিনেগার, পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তৈরি হয়ে গেল বারবিকিউ সস।

প্রস্তুত প্রণালি : লবণ দিয়ে চিংড়ি মাছ ১০ মিনিট মেরিনেট করে রেখে সেগুলো বারবিকিউ সসে ছেড়ে দিতে হবে এবং অল্প আঁচে ১৫ মিনিট রান্না করতে হবে। এরপর শুকনা মরিচ চালা গুঁড়া ছিটিয়ে নামিয়ে পরিবেশন করুন বারবিকিউ প্রণ। পলাউ, ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিঃ খাস্তা পরোটাউপকরণ: ময়দা ৪ কাপ, দুধ ২ টেবিল চামচ, ডিম ১টা, চিনি ২ টেবিল চামচ, লবণ ২ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, পান...
26/05/2025

রেসিপিঃ খাস্তা পরোটা

উপকরণ: ময়দা ৪ কাপ, দুধ ২ টেবিল চামচ, ডিম ১টা, চিনি ২ টেবিল চামচ, লবণ ২ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো, তেল ২ টেবিল চামচ, তেল(ভাজার জন্য) পরিমাণমতো।

প্রণালি: ময়দা, চিনি, লবণ, ঘি ও দুধ দিয়ে ময়ান করে ডিম ও পরিমাণমতো পানি দিয়ে পরোটার ডো বানাতে হবে। এবার গোল রুটি বেলে তেলের প্রলেপ দিয়ে তার ওপর ময়দার ছিটা দিয়ে মাঝ থেকে পেঁচিয়ে পরোটার লেচি করে নিন। এটি ১৫ মিনিট কাপড় বা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর পরোটা বেলে ছেঁকা অথবা ডুবোতেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিঃ ব্লাক ফরেস্ট কেকউপকরণময়দা ৭ কাপ, চিনি ২ কাপ, মিষ্টি ছাড়া কোকো পাউডার ১ কাপের চার ভাগের তিন ভাগ, বেকিং পাউডার আধা...
25/05/2025

রেসিপিঃ ব্লাক ফরেস্ট কেক

উপকরণ
ময়দা ৭ কাপ, চিনি ২ কাপ, মিষ্টি ছাড়া কোকো পাউডার ১ কাপের চার ভাগের তিন ভাগ, বেকিং পাউডার আধা চা চামচ, বেকিং সোডা ১ চা চামচের ৪ ভাগের তিন ভাগ, লবণ ১ চা চামচের ৪ ভাগের তিন ভাগ, ডিম ৩টা, দুধ ১ কাপ, ভেজিটেবল অয়েল আধা কাপ, ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ, চেরি ২০ আউন্স, ভুট্টা ১ কাপের চার ভাগের ১ ভাগ, ঘন ক্রিম ৩ কাপ, চিনি গুঁড়া ১ কাপের তিন ভাগের ১ ভাগ।

যেভাবে তৈরি করবেন
১. ওভেনে ৩৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় প্রিহিট করুন। কেক প্যানে ময়দা ৯ ইঞ্চি পুরো করে চারদিকে ছড়িয়ে দিন। প্যানের ওপরটা ঢেকে দিন ওয়েঙ্ পেপার দিয়ে।
২. বড় বাটিতে ময়দা, ২ কাপ চিনি, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা ও লবণ একত্রে মিশিয়ে নিন। এরপর ডিম, দুধ, তেল ও ১ টেবিল চামচ ভ্যানিলা দিয়ে বিটারে ব্লেন্ড করুন। বেক ট্রেতে মাখন দিয়ে সব কিছু ঢেলে দিন।
৩ ঘণ্টা ৩৫ মিনিট বেক করুন। এরপর টুথপিক দিয়ে ভেতরটা দেখুন। যদি টুথপিকের সঙ্গে কেক উঠে না আসে, তাহলে বুঝবেন কেক হয়ে গেছে। বের করে এনে ঠাণ্ডা করুন ১০ মিনিট। কেকের চারপাশ আলগা করে দিন। ওপরে আধা কাপ জুস ছড়িয়ে দিন।(জুস তৈরির প্রণালি চেরি ১ চা চামচ, চিনি গুঁড়া ১ কাপ পানি দিয়ে ফুটিয়ে নিন অল্প তাপে, যতক্ষণ না ঘন হয়)। জুস ঠাণ্ডা হওয়ার আগে ১ চা চামচ ভ্যানিলা দিন। ব্যবহারের আগে ঠাণ্ডা করে নিন।
৪. মাঝারি আকারের পাত্রে ক্রিম, চিনির গুঁড়া নিয়ে বিটারের সর্বোচ্চ তাপমাত্রায় ফোম করে নিন।
৫. লম্বা ছুরি দিয়ে কেকটাকে লম্বালম্বি দুই ভাগ করুন।
৬. প্রথম লেয়ারে ব্রেড ক্রাম ছড়িয়ে দিন। ডেকোরেশনের জন্য রাখা ফোম ওপরে ছড়িয়ে দিন। আবার ব্রেড ক্রাম ছড়িয়ে দিন। এভাবে তিনটি লেয়ার সাজিয়ে নিন। কেকের চারপাশে সাদা ক্রিম সাজিয়ে ওপরে আবার ব্রেড ক্রাম ছিটিয়ে পরিবেশন করুন।

কফি আইসক্রিম( --- )উপকরণ : গুঁড়া দুধ ১ কাপ, পানি ১ কাপ, ক্রিম ১ টিন, কফি দেড় টেবিল চামচ, কাস্টার্ড পাউডার ১ টেবিল-চামচ।প...
24/05/2025

কফি আইসক্রিম
( --- )

উপকরণ : গুঁড়া দুধ ১ কাপ, পানি ১ কাপ, ক্রিম ১ টিন, কফি দেড় টেবিল চামচ, কাস্টার্ড পাউডার ১ টেবিল-চামচ।

প্রণালি : গুঁড়া দুধ, পানি, ক্রিম, কফি ও কাস্টার্ড পাউডার একসঙ্গে ব্লেন্ড করে প্যানে ঢেলে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। বড় বোলে ডিমের কুসুম ৫টি, চিনি আধা কাপ নিতে হবে। ডিমের কুসুম ও চিনি খুব করে বিট করে নিতে হবে। ক্রিমের মতো হয়ে এলে জ্বাল করে রাখা গরম মিশ্রণ অল্প অল্প দিয়ে বিট করতে হবে। সবটুকু মিশ্রণ মেলানো হয়ে গেলে খুব করে বিট করে ছাঁচে ঢেলে জমাতে হবে সারা রাত। পরে সাজিয়ে পরিবেশন। হুইপড ক্রিম ও চকলেট সিরাপ দিয়ে সাজাতে হবে। সঙ্গে চকলেট কুচি করেও দেওয়া যাবে।

22/05/2025

প্রতিদিন একবার হলেও রান্নাঘরে সময় দিতেই হয় রাঁধুনিদের। এমনও অনেক কাজ থাকে যেগুলো করতে গিয়ে হিমশিম খেতে হয় প্রতিদিন। নারী, পুরুষ নির্বিশেষে রান্না করা, কিচেন সামলানো, ফ্রিজ পরিষ্কার, ওভেন পরিস্কার করতে কোনো না কোনো সমস্যার মুখোমুখি হন। রান্না দ্রুত রান্না করতে গেলেও সমস্যা হয় অনেকের। তাই রইল কিছু টিপস।

রান্নার সময় গরম পানি ব্যবহার করুন।

পরদিন রান্না করার জন্য মাংস সেদ্ধ এবং ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন। চাইলে এক সপ্তাহের জন্যও গরু ও খাসির মাংস সেদ্ধ করে রেখে দিতে পারেন।

ফ্রিজের মধ্যে আঁশটে গন্ধ এড়াতে ভেতরে এক টুকরা কাঠ কয়লা রেখে দিন। আঁশটে গন্ধ থাকবে না।

মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে খোসাসহ এক টুকরা কাঁচা পেঁপে দিয়ে দিন।

মাছ, মাংস বা ডিমের ঝোলে অনেক সময় লবণ বেশি হয়ে যায়। সেক্ষেত্রে তরকারিতে

কয়েকটি সেদ্ধ আলু ভেঙে দিন। লবণ কমে যাবে।

মুরগির মাংস বা কলিজা রান্না করার সময় ১ টেবিল চামচ সিরকা দিলে এতে যেমন গন্ধ থাকবে না, তেমনি তাড়াতাড়ি সেদ্ধও হবে।

মাছ ভাজার সময় তেল ছিটলে সামান্য লবণ ছড়িয়ে দিন। আর ছিটবে না।

আলু ও ডিম একসঙ্গে সেদ্ধ করুন। তাতে সময় বাঁচবে।

ডাল তাড়াতাড়ি রান্না করতে আগেই ভিজিয়ে রাখুন।

মসলাপাতি তাড়াতাড়ি খুঁজে পেতে কৌটার গায়ে নাম লিখে রাখুন।

পরদিন কী রান্না করবেন তা আগের রাতেই ঠিক করে প্রস্তুতি নিন। তাহলে অল্প সময়ে রান্না হবে।

ডিম সেদ্ধ করতে পানিতে সামান্য লবণ দিন। খেতে সুস্বাদু হবে। গরম অবস্থায় ডিমের

খোসা ছাড়াবেন না, ঠান্ডা হলে ছাড়াবেন। এতে খোসায় লেগে ডিম নষ্ট হবে না।

Address

Kishoreganj
Dhaka

Telephone

+8801962368598

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat' Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share