Bindas Khabar

Bindas Khabar বিন্দাস খেয়ে বিন্দাস থাকো

🤱খালা আজ কয়টা রুটি বানিয়ে দিয়েন তো।🤷‍♀️তাইলে কিন্তু আফা আজকের মতো একটা কাম হইয়া যাইবো।🤦‍♀️৮/১০ টা রুটি বানিয়ে দিবেন শুধু...
23/07/2026

🤱খালা আজ কয়টা রুটি বানিয়ে দিয়েন তো।

🤷‍♀️তাইলে কিন্তু আফা আজকের মতো একটা কাম হইয়া যাইবো।

🤦‍♀️৮/১০ টা রুটি বানিয়ে দিবেন শুধু😒
তাতেই ১ কাজ অফ🥴

👩‍🍳🧑‍🍳🥰টেনশন নিয়েন না.. আপনার বাসার হেল্পিং খালাকে দিয়ে মন মতো অন্য কাজ করায় নেন। আর আমরা আপনাকে সহযোগীতা করছি সকালের ব্যস্ততায় কিছুটা সহায়তা করতে...

নিত্য প্রয়োজনীয়
অতীব জরুরি
এই ফ্রোজেন ফুড টাকে
আপনি কিভাবে প্রিজার্বড করতে ইচ্ছুক???

◼️হালকা সেকা রুটি/ পরোটা
◼️কাচা রুটি/ পরোটা ( প্রতিটিতে শিট দেওয়া)

Bindas Khabar এর ফ্রোজেন আইটেমে চলছে.. ফ্রোজেন রুটি পরোটার উপর ডিসকাউন্ট অফার।

৫০ পিস রুটিতে থাকছে মিরপুরের ( ১,২, ৬,১১,১২, কাজীপাড়া,শেওড়াপাড়া,৬০ ফিট) মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি🥰
ঠিক যেমন
আমাদের অফলাইন আউটলেট থেকে স্পট ডেলিভারি নিলেও থাকছে না কোনো প্রকার ডেলিভারি চার্জ।

শারমিন রুনা
cook of Bindas Khabar

এখানে কি যেমন ভাবে খেতে চাই সেভাবে রান্না করে দেওয়া হয়? আমি কিছু  বাংলা খাবারের অর্ডার দিতে চাচ্ছিলাম। আমার এক পরিচিত জন...
01/12/2025

এখানে কি যেমন ভাবে খেতে চাই সেভাবে রান্না করে দেওয়া হয়?
আমি কিছু বাংলা খাবারের অর্ডার দিতে চাচ্ছিলাম। আমার এক পরিচিত জন বলেছে এই পেইজে কাস্টমাইজড করে যেকোনো দেশীয় খাবারই রান্না করে দেওয়া হয়..

sorry এতো রাতে টেক্সট করার জন্য আপু।আপনার ওখানে এখন রাত অনেক। আমি দেশের বাহিরে থাকি। তাই সময়ের ব্যবধান আছে। আপনি সকালে রিপ্লাই দিলেই হবে।

রাত ২টা বিজনেস পেইজের হোয়াটসঅ্যাপ এর ম্যাসেজ ছিল এটা। রিপ্লাই এ জানালাম..

ইনশাআল্লাহ কাস্টমারের চাহিদা মোতাবেক খাবার তৈরি করা হয়..।

প্রাইজ লিস্ট প্লিজ।

কাস্টমাইজড খাবার যেহেতু তাই কাস্টমারের চাহিদা জানিয়ে দিলেই প্রাইজ বলে দেওয়া হবে ইনশাআল্লাহ।

◼️ চিকেন স্কিন( পরিমানে বেশি)+ ছোটো টুকরো করে কাটা ব্রেস্ট পিস + আলু দিয়ে ভুনা

◼️চিকন লতি দিয়ে চিংড়ি

◼️হাসের ডিম ভুনা

◼️ লইট্টা শুঁটকি লম্বা বেগুন দিয়ে ভুনা

◼️টেংরা মাছ আর চিংড়ি টমেটো দিয়ে দোপিয়াজা। এতে কোনো পানি হবে না।

ইনশাআল্লাহ তৈরি করে দেওয়া যাবে এগুলো। কবে লাগবে?

আপু, এগুলো মূলত আমার ভাইয়ের জন্য নিবো। আমি দেশের বাহিরে থাকি। আমার ভাইও থাকে। তবে দু-জনেই ভিন্ন ভিন্ন দেশে। ছোটো ভাইটা একটা কাজে দেশে যাচ্ছে। এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করে। ওকে সারপ্রাইজ দিতে আমি এগুলো ওকে পাঠাবো। আমি ২ দিন আগেই আপনাকে কর্ণফার্ম করবো ইনশাআল্লাহ।

৩দিন পরই আপুর কর্ণফার্মেশন হলো অর্ডারের। উনার ভাই দেশে এসেছে। আপু রিকোয়েস্ট করছিল বারংবার খাবারগুলো যেন দেশীয় মশলায় তৈরি হয়। উনার মা সেভাবেই রান্না করতেন। মা না থাকলেও মায়ের রান্নার ধরনেই ভাইকে খাওয়াতে চাচ্ছিলেন।

কাস্টমাইজড খাবার নিয়ে কাজ করতে গিয়ে বহু কাস্টমারের কাছে এই কথাটা শুনেছি। দেশীয় খাবার যেন শুধু পেট ভরার জন্য নয়... বহু পুরানো স্মৃতি নিয়ে তৃপ্তি সহকারে খাওয়ার নাম আলহামদুলিল্লাহ।

শারমিন রুনা
Bindas Khabar এর রাধুনি

ঘরের কর্তা বাবু বাজার করে দিয়েই দায়িত্ব শেষ করে ফেলেন সাধারণত প্রতিটি সংসারেই... কিন্তু সেই বাজারগুলোকে টেবিলে সুন্দর পর...
18/08/2025

ঘরের কর্তা বাবু বাজার করে দিয়েই দায়িত্ব শেষ করে ফেলেন সাধারণত প্রতিটি সংসারেই... কিন্তু সেই বাজারগুলোকে টেবিলে সুন্দর পরিপাটি নান্দনিক সাজে সাজিয়ে স্বাদে ঘ্রাণে ভরপুর করতে কর্তীর কতোটা পরিশ্রম হয় তা একমাত্র রান্নাঘরে কাজ করা প্রতিটি ব্যক্তিই অনুভব করতে পারে...

আর Bindas Khabar এর রাধুনি তো আলহামদুলিল্লাহ বাজার টু খাবার প্যাকেজিং সব কিছু নিজের হাতে লরতে না পারলে শান্তি ই পায় না😌

কাস্টমার ডিলিং থেকে শুরু করে সেই চাহিদা মতো খাবার তৈরির উপাদান কেনাকাটা তাকেই করতে হবে নইলে কি জানি মিসিং হয়ে যায়.. 🤔🤔

একে তো কাস্টমাইজেশন খাবার নিয়ে কাজ.. চ্যালেন্জিং এর শেষ নাই.. তার উপর এসব কাজও তাকেই করতে হবে.. হবে মানে হবেই... কি ভাবছেন.. এগুলো সামাল দিয়ে হিমশিম খেতে হয় না...

ঐ যে কথা য় আছে না... যে কাজে প্যাশনেট কাজ করে সে কাজে ক্লান্তি আসে না আলহামদুলিল্লাহ..

বিন্দাস খেয়ে বিন্দাস থাকুন..

#কাস্টমাইজডখাবার
#পছন্দেরখাবার
#দেশীয়খাবার



#দেশীমুরগী


ইলিশ মাছের কত শত রেসিপি তৈরি করা যায়...এমনি এমনি তো আর মাছের রাজা হয়ে ওঠে নি...গরমা গরম ভাতের সাথে মচমচে করে ইলিশ ভাজা স...
16/08/2025

ইলিশ মাছের কত শত রেসিপি তৈরি করা যায়...
এমনি এমনি তো আর মাছের রাজা হয়ে ওঠে নি...

গরমা গরম ভাতের সাথে
মচমচে করে ইলিশ ভাজা সাথে তার ডিম😋😋

উপর দিয়ে ভাজা পিয়াজ আর কাচা মরিচ...

খেতে গিয়ে.... , 🥰🥰

বিন্দাস খেয়ে বিন্দাস থাকা একেই বলে😍😍

#ইলিশভাজা
#ইলিশেরডিম




#কাস্টমাইজডখাবার
#দেশীয়খাবার
#পছন্দেরখাবার
#মাছভাজা

খেয়েছেন কখনো?লেগেছে কেমন খেতে?
14/08/2025

খেয়েছেন কখনো?
লেগেছে কেমন খেতে?

কাস্টমাইজেশন মানেই ভিন্ন কিছু...আপুটা কল দিয়ে তার ভাইয়ের জন্য কাস্টমাইজড কিছু খাবারের অর্ডার দিতে চাইলো। প্রাইজ লিস্ট কি...
27/07/2025

কাস্টমাইজেশন মানেই ভিন্ন কিছু...

আপুটা কল দিয়ে তার ভাইয়ের জন্য কাস্টমাইজড কিছু খাবারের অর্ডার দিতে চাইলো। প্রাইজ লিস্ট কিংবা মেনু লিস্ট চায় নি। বেশির ভাগ আপু/ ভাইয়া শুরুতেই মেনু লিস্ট চায়। পরে বুঝিয়ে বললে.. তাদের পছন্দ গুলো জানাশ।

আপুটা নিজ হতেই বললো.. আমার ভাইটার পছন্দ একটু অন্য রকম। সেভাবে আসলে কেও করবে কি না জানি না তো আপু.. তাই খুজছিলাম এমন কেও কি আছে যাকে আমাদের পছন্দ গুলো বললে ঠিক সেভাবেই করে দিবে। আমার এক পরিচিত আন্টি তখন আপনার কথা বললো...

বলুন আপু..
◼️কচি পুই শাকের ডাটা + চিকন লম্বা বেগুন দিয়ে বড় মাছ সামান্য মাখা ঝোলে রান্না

◼️ চিচিঙ্গা দিয়ে একটু বেশি করে ডিমের ঝুড়া ভাজা

◼️ ঢেড়শ দিয়ে ছোটো গোল লাল আলু। আলুটা আগে একটু ভালোভাবে ভেজে নিতে হবে।

◼️পুই শাকের পাতা শুটকি দিয়ে মাখা মাখা। এতে সিদ্ধ আলু আধা ভাঙা করে দিয়েন।

◼️ফ্রোজেন পরোটা ( কাঁচা প্রতিটা আলাদা শিটে)

খাবারগুলোতে ধনিয়া পাতা আর ঝাল হবে।

আসলে এগুলো আমার ভাইয়ের বউয়ের জন্য। ভাইয়া ভাবীকে তার পছন্দের এই আনকমন খাবারগুলো গিপএ করে সারপ্রাইজ করতে চাচ্ছে। কিন্তু ভাইয়া, কখনো এরকম খাবার অর্ডার করে নি তো। আর কেও করে কিনা আইডিয়াও নাই.. তাই আমাকে বললো করে দিতে...

যেভাবে বললাম, সেভাবে কি করে দেওয়া সম্ভব আপু??

ইনশাআল্লাহ সম্ভব আপু। একেকজনের খাবারের চাগিদা একেক রকম। এই জন্যই তো কাস্টমাইজেশন খাবাট৬নিয়ে কাজ আমার🥰🥰

ভালো থাকুক ভালোলাগার ভালোবাসার সম্পর্ক গুলো❤️❤️

শারমিন রুনা
Bindas Khabar এর রাধুনি

বিন্দাস খেয়ে বিন্দাস থাকুন...


#দেশীয়খাবার
#পছন্দেরখাবার



#কাস্টমাইজডখাবার


#ঢেড়শভাজি
#শাকভাজি
#শুটকি

আবহাওয়ার হুটহাট পরিবর্তনে বেশির ভাগ ঘরেই বর্তমানে জ্বর আর খাওয়ার অরুচিতে ভোগা রোগী আছেই।সাথে না থেকেও যত্ন নেয়ার ইচ্ছে ব...
17/06/2025

আবহাওয়ার হুটহাট পরিবর্তনে বেশির ভাগ ঘরেই বর্তমানে জ্বর আর খাওয়ার অরুচিতে ভোগা রোগী আছেই।

সাথে না থেকেও যত্ন নেয়ার ইচ্ছে বা মানসিকতা থাকলেই পাশে থাকা যায় তা তো আর বলার অপেক্ষা রাখে না।

আপুটা জাপান থেকে ছোটো ভাইয়ের অসুস্থতায় একটু খাবারের রুচির পরিবর্তনে অর্ডার করেছিল বিভিন্ন রকম ভর্তা।
◼️বাশপাতা চ্যাপার ভর্তা
◼️পুটি চ্যাপার ভর্তা
◼️লইট্টা শুটকির ভুনা ভর্তা
◼️বেগুন ভর্তা
◼️লাউপাতা আর ধনিয়া পাতার মিক্স ভর্তা

ঝাল ঝাল করে লাল লাল ভর্তা। ভাইটা খুব ঝাল খেতে পছন্দ করে। একটু যত্ন করে ভর্তা কইরেন আপু। দেশে আসলে ওর কাছে কেও নাই। দূর থেকে ওকে কিছু করে খাওয়াতেও পারি না। ওর অসুস্থতায় মনটা অনেক খারাপ। এতোদিন কিছুই খেতে চায় নি। ২দিন আগে বলছিল একটু ঝাল করে ভর্তা হলে খেতে পারতো হয়তো.. সেজন্য ই এমন কাউকে খুজছিলাম যাকে আমার পছন্দ গুলো বললে সেভাবেই তৈরি করে দিবে..

দূরে থাকা এমন মানুষগুলোর এই রিকোয়েস্ট গুলোর মধ্যে কতোটা আন্তরিকতা আর মমতা আর ভরসা থাকে তা বুঝি বলেই.. কাস্টমাইজেশন নিয়েই কাজ করে যাচ্ছি বিগত বছরগুলো ধরেই।

ঘরের সব মানুষের রুচি পছন্দ যেমন ঘরের খাবারেই ভিন্নতা আনে তেমনি কাস্টমাইজড খাবারের মাধ্যমে তারা বাহির হতেও সেই স্বাদটা গ্রহণ করতে পারে আলহামদুলিল্লাহ।

শারমিন রুনা
Cook of Bindas Khabar
বিন্দাস খেয়ে বিন্দাস থাকুন

চিকন চালের গরমা গরম ভাত সাথে◾লাল লাল ঝাল ঝাল  শুঁটকি ভর্তা ◾লইট্টা ভুনা◾মচ মচে ভাজা মাখানো মাছ ভর্তাখেতে দিলে আমার জন্য ...
25/04/2025

চিকন চালের গরমা গরম ভাত সাথে
◾লাল লাল ঝাল ঝাল শুঁটকি ভর্তা
◾লইট্টা ভুনা
◾মচ মচে ভাজা মাখানো মাছ ভর্তা

খেতে দিলে আমার জন্য খাওয়াটা হবে অমৃত... ❤️❤️

আপনার কাছে??

একটা অর্ডারের খাবারকে ১ম অবস্থা থেকে ২য় অবস্থায় নেওয়ার পথটা খুব সহজ না রাধুনিদের জন্য।আর যদি অর্ডার টা হয় কাস্টমাইজেশনের...
21/04/2025

একটা অর্ডারের খাবারকে ১ম অবস্থা থেকে ২য় অবস্থায় নেওয়ার পথটা খুব সহজ না রাধুনিদের জন্য।

আর যদি অর্ডার টা হয় কাস্টমাইজেশনের.. তবে তো প্রতি পদেই টেনশন আর টেনশন।

উদাহরণ..
একটা মিক্স সবজিতে..
◾লাউ,পেঁপে, গাজর,বরবটি
◾ব্রকলি,গাজর, আলু
◾মটরশুটি, শিম, বেগুন,গাজর
◾কাচা কলা, পেঁপে, বরবটি, ফুলকপি,পাতা কপি

সয়াবিন তেল, অলিভ তেল, সরিষার তেল, রাইস ব্রান্ডের তেল।

কারো চিকেন দিয়ে
কারো চিংড়ি দিয়ে
কারো মাশরুম দিয়ে

কেও চাইনিজ স্টাইলে
কেও দেশীয় স্টাইলে
কেও বা নিজস্ব ধরণে.. ( ফোঁড়ন, ডাল, আরো অনেক কিছুই)

কিভাবে একটা মিক্স সবজিই বিভিন্ন প্রাইজে চলে আসে।

আমরা বারংবার বলে থাকি... কাস্টমার ডিমান্ডে আমাদের আমাদের কিচেনে ফুড তৈরি হয়। আর টেস্ট বাড জন প্রতি ভেরি করে এটা আমরা সবাই জানি।

আশা করি.. কাস্টমাইজড ফুড তৈরি বলতে কি বুঝাই.. সেটা বোঝাতে পেরেছি।

অনেকেই আমাকে ইনবক্স করে, আপু প্রাইজ লিস্ট টা প্লিজ??

আমি প্রতিবারই একই রিপ্লাই দেই... কাস্টমাইজেশন খাবার তৈরি করা হয়ে থাকে। তাই আপনাদের পছন্দ আর কাস্টমাইজেশন জানিয়ে দিন।প্রাইজ জানিয়ে দিচ্ছি।

একে তো ফ্রেশ কাঁচাবাজার। তার উপর কাস্টমাইজেশন খাবার তৈরি। তাই প্রাইজ আলাদা হয়েই থাকে,থাকবেই।

আপনার চাহিদা অনুযায়ী খাবারের প্রাইজ কম্ফোর্টেবল নাও হতে পারে.. কিন্তু সেটা নিয়ে দ্বিধায় পরার কিছু নেই। অনেকেই প্রাইজ লিস্ট কেন নেই সেটা জিজ্ঞেস করে থাকেন। তাই বিষয়টি ক্লিয়ার করে দিলাম। আশা করি.. এবার আর বুঝতে অসুবিধা হবে না।

কাটিং টু প্যাকেজিং সবটাই আমরা কাস্টমার ডিমান্ডে তৈরি করে থাকি ইনশাআল্লাহ।

রাধুনি
cook of Bindas Khabar

আপু আপনি কি এখন আর খাবার নিয়ে কাজ করছেন না?করছি তো ভাইয়া।ওহ আচ্ছা..  আপনার পোস্ট দেখতে পাই না তো। তাই জানতে চাচ্ছিলাম। আ...
15/04/2025

আপু আপনি কি এখন আর খাবার নিয়ে কাজ করছেন না?
করছি তো ভাইয়া।

ওহ আচ্ছা.. আপনার পোস্ট দেখতে পাই না তো। তাই জানতে চাচ্ছিলাম। আমার কিছু খাবার লাগতো। আমার ছোটোবোন দেশের বাহিরে থাকে। পড়াশোনা নিয়েই ব্যস্ত সময় তার। আমার মা নেই আপু। আমার বোন মায়ের হাতের দেশীয় কিছু রান্না অনেক পছন্দ করে। এদিকে... আমার ওয়াইফ প্রেগন্যান্ট। সে আছে তার বাবার বাড়িতে। আসলে এ কারণে ই আপনাকে নক করা। সরি আপু অনেক ইতিহাস বলে ফেললাম।

আরেহ না, ভাইয়া। বরং আপনার প্রয়োজন টা বলে দিলেই আমার জন্য বুঝতে সুবিধা হয় অনেক। কবে, কখন দরকার? আইটেম গুলোর কাস্টমাইজেশন সহ বলে দিয়েন ভাইয়া...

◾কাচা/পাকা মিষ্টিকুমড়ো দিয়ে চিংড়ি এবং চ্যাপা শুটকিও হবে। শুকনো মরিচ + অন্যান্য বাটা মশলা দিয়ে। ধনিয়া পাতা হবে।

◾লইট্টা মাছ সামান্য ঝোল।সব মশলা তেল মাখিয়ে হবে।

◾চিকেন ছোটো টুকরো করে হালকা ভেজে নিয়ে মশলা টমেটো কষিয়ে রান্না হবে।

◾লইট্টা শুঁটকীর ভর্তা। ঝাল হবে একটু বেশি। শুঁটকি সহ সব কিছু ভেজে নিয়ে ভর্তা হবে।

◾দেশী শিং মাছ মাখানো ঝোল/ ভুনা হবে।

সবগুলোতেই চেষ্টা করবেন বাটা মশলা ব্যবহার করতে। টমেটো ধনিয়াপাতা ব্যবহার হবে।

আপু আমার ছোটো বোনকে এই খাবারগুলো খাইয়ে সারপ্রাইজ করতে চাচ্ছি। প্লিজ একটু যত্ন করে করবেন।

ইনশাআল্লাহ ভাইয়া... রাধুনির সর্বোচ্চটা দিয়েই সাথে ফ্যামিলি বন্ডিং এর ভালোবাসা মিশিয়েই করবো... কারণ, খাবারে ভালোবাসা ভালোলাগার মিশ্রণটাই খাবারকে মজাদার করে তোলে আলহামদুলিল্লাহ।

ভালো থাকুক ভালোবাসার এই সম্পর্কগুলো...

cook of Bindas Khabar

#ভর্তা


#লইট্টা_ভুনা
#তরকারি
#মাছ_ভুনা

#চিকেন_কারি


#দেশীয়_খাবার

Address

Mirpur 2
Dhaka
1216

Telephone

+8801648508559

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bindas Khabar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bindas Khabar:

Shortcuts

Share