Queen's Tiffin Bati

Queen's Tiffin Bati Homemade hygienic food delivered to your door �

24/06/2026

শুভ সন্ধ্যা
কী,ডিনার করেছেন সবাই? কেউ কেউ হয়তো ফিফা এনজয় করছেন, কেউ বা ফেবু স্ক্রল করছেন, কেউ হয়তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। আর আমরা চিন্তা করছি আপনাদের জন্য আগামীকাল মেন্যুতে কী রাখা যায় সেটা নিয়ে।
জেনে নিন তাহলে আগামীকালের মেন্যু :

লাঞ্চ আইটেম-
ফ্রাইড রাইস + চিকেন ফ্রাই- ১৭০ টাকা
সাদা ভাত + বেগুন ভাজি+ চিংড়ি কারি(সাথে আলু)-১৬০ টাকা

ডিনারে পাচ্ছেন
সাদা ভাত + ডাল ভুনা + কই মাছ ভুনা- ১৪০ টাকা

অর্ডার কনফার্ম করার টাইমলাইন নিশ্চয়ই জানা আছে- লাঞ্চের জন্য সকাল ১০ টা আর ডিনারের জন্য সন্ধ্যা ৬:৩০
শুভ রাত্রি

24/06/2026

🌿 রসনা ও অন্তর্ভুক্তি (Cooking & Inclusion) 🌿

Queen's Tiffin Bati থেকে আজ শুরু করছি একটি ভিন্নধর্মী ও চিন্তাশীল আলোচনা। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🍲 বিষয়: রসনা ও অন্তর্ভুক্তি (Cooking & Inclusion)

আমরা বিশ্বাস করি, রান্না শুধুমাত্র খাবার তৈরির একটি প্রক্রিয়া নয়—এটি একটি শিল্প, একটি জীবনদক্ষতা এবং পারিবারিক বন্ধন তৈরির একটি সুন্দর মাধ্যম। এই চর্চার সঙ্গে যুক্ত হতে কোনো নির্দিষ্ট লিঙ্গ, বয়স, ধর্ম, জাতি বা সামাজিক পরিচয়ের প্রয়োজন হয় না। জন্ম থেকে জীবনের শেষ দিন পর্যন্ত, যে কেউ নিজের সামর্থ্য ও আগ্রহ অনুযায়ী এতে অংশ নিতে পারেন।

আরও একটি বিষয় আমরা মনে করি—রান্নার দক্ষতা যত বেশি, দৈনন্দিন জীবনে তার উপকারও তত বেশি। তাই যাঁরা ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে এই কাজটি করেন, তাঁদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা থাকা উচিত ।

👶 আমরা চাই শিশুরাও ছোটবেলা থেকেই বয়সোপযোগী ও নিরাপদ উপায়ে এই প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হোক। অবশ্যই কোনো ঝুঁকিপূর্ণ কাজে নয়, বরং আনন্দ, শেখা এবং পারিবারিক সম্পৃক্ততার মাধ্যমে।

এই বিষয়টি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদের মতামত জানতে চাইব।

✨ আজকের প্রশ্ন:
০–৩ বছর বয়সী শিশুরা কি রান্নার প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে পারে?

যদি আপনার উত্তর "হ্যাঁ" হয়, তাহলে কীভাবে? আমরা কীভাবে এই বয়সী শিশুদের এ বিষয়ে আগ্রহী করে তুলতে পারি?
আপনার অভিজ্ঞতা, পর্যবেক্ষণ বা পরামর্শ আমাদের সঙ্গে শেয়ার করুন।

💬 আপনার একটি মন্তব্য হয়তো অন্য কোনো অভিভাবকের জন্য হতে পারে দারুণ সহায়ক।

#রসনা_ও_অন্তর্ভুক্তি #শিশু_ও_রান্না

23/06/2026

শুভ সন্ধ্যা।
জেনে নিন Queen's Tiffin Bati এর আগামীকালের আয়োজন।
আমাদের আগামীকালের লাঞ্চ মেন্যুতে থাকছে :
সাদা ভাত + উচ্ছে ভাজি + চিংড়ি মাছ ভুনা - ১৬০ টাকা মাত্র
সাদা ভাত + উচ্ছে + ডিম ভুনা - ১০০ টাকা মাত্র।

আর ডিনার মেন্যুতে থাকছে :
সাদা ভাত + মুরগী কষা + বেগুন ভাজি -১৬০ টাকা

লাঞ্চের জন্য আগামীকাল সকাল ১০ টার মধ্যে আর ডিনারের জন্য সন্ধ্যা ৬:৩০ এর মধ্যে অর্ডার কনফার্ম করুন।
ভালো থাকবেন সবাই, সবসময় 🤲

With স্বরণীকা আক্তার – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉
23/06/2026

With স্বরণীকা আক্তার – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

22/06/2026

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

ভূমিকম্পের ধাক্কা টা নিশ্চয়ই সামলে নিয়েছেন সবাই, স্রষ্টা সবাইকে ভালো রাখুন এই আমার প্রার্থনা 🙏শত কিছুর মধ্যেও খাওয়ার চিন...
22/06/2026

ভূমিকম্পের ধাক্কা টা নিশ্চয়ই সামলে নিয়েছেন সবাই, স্রষ্টা সবাইকে ভালো রাখুন এই আমার প্রার্থনা 🙏

শত কিছুর মধ্যেও খাওয়ার চিন্তা তো বাদ দেয়া যায়না, জেনে নিন প্লিজ আমাদের আগামীকালের আয়োজন :

দুপুরে পাচ্ছেন,

সাদা ভাত + আলু ভর্তা + সোনালী মুরগি কারি- ১৬০ টাকা
সাদা ভাত + আলু ভর্তা + ডিম ভুনা- ১০০ টাকা

আর রাতে পাচ্ছেন,
সাদা ভাত + কই মাছ ভুনা + ঘন ডাল- ১৪৫ টাকা

দুপুরের খাবারের জন্য সকাল ১০ টার মধ্যে আর রাতের জন্য সন্ধ্যা ৬:৩০ এর মধ্যে আপনার অর্ডার নিশ্চিত করুন প্লিজ।
আজ দুপুরে ভালো রেসপন্স পাওয়া আইটেম মিষ্টি কুমড়া ভর্তা আর খেসারি ডাল দিয়ে চিংড়ি আইটেম এর ছবি দিলাম আপনাদের জন্য।

22/06/2026

ভিডিওতে দেখা এই মাগুর মাছ দিয়ে হবে আজকের ডিনার। সাথে আরও পাচ্ছেন বেগুন ভাজি আর সাদা ভাত। সব মিলিয়ে শুভেচ্ছা মূল্য মাত্র ১৪০ টাকা। অর্ডার কনফার্ম করুন সন্ধ্যা ৬:৩০ এর মধ্যে।

22/06/2026

রান্না একটা শিল্প,যিনি রান্না করেন তিনি হতে পারেন নারী- হতে পারেন পুরুষ। আমাদের সবার উচিৎ তাঁর এই কাজকে যথাযথ মর্যাদা দেয়া।

দিয়ে দিলাম অতি সহজে খিচুড়ি রান্না করার একটা ভিডিও ক্লিপ।

21/06/2026

হ্যালো, সবাই ভালো আছেন আশা করছি।
আগামীকাল দুপুরে আমরা একটু আনকমন আইটেম রাখতে চাচ্ছি, পাচ্ছেন:
সাদা ভাত + পোড়া মরিচ দিয়ে মিষ্টি কুমড়া ভর্তা +খেসারি ডাল দিয়ে চিংড়ি। দাম মাত্র ১২০ টাকা।
এই সাশ্রয়ী প্যাকেজটি যাঁরা ট্রাই করতে চান,অর্ডার কনফার্ম করুন সকাল ১০ টার মধ্যে।
শুভ রাত্রি ❤️

নিজেদের রান্নার পিক দেখে নিজেই তৃপ্ত😃আপনাদের সাথে ও শেয়ার করলাম ❤️
20/06/2026

নিজেদের রান্নার পিক দেখে নিজেই তৃপ্ত😃

আপনাদের সাথে ও শেয়ার করলাম ❤️

Address

West Merul Badda, Dhaka (close To BRAC University, Pocket Gate/3)
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Queen's Tiffin Bati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share