20/06/2026
আমরা যারা খামার করি কিংবা অনেকে আছেন যারা বিভিন্ন জব ছেড়ে খামার করার চিন্তা করতেছেন, আমরা সবাই ভাবি আসলে গরু পালন করা অনেক কঠিন কাজ। গরুর জন্য রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে ঘাস কাটা-গরুকে খাওয়ানো, গোসল করানো ইত্যাদি আরো অনেক কাজ থাকে খামারে। এইগুলা সবই অনেক পরিশ্রমের কাজ। কিন্তু আমার মতে খামারের অন্যতম কঠিন কাজ হচ্ছে গরু কেনা। লুংগি পড়ে গামছা কোমড়ে বেধে বেপারি সেজে - বেপারীর কাছ থেকে গরু কেনা টা আসলে অনেক কঠিন। তার উপর তো হাটে দালাল আছেই। কোন ভাবে যদি দালালেরা বুঝতে পারে আপনি খামার পার্টি তাহলেই হয়ছে কাজ। গরু প্রতি আপনার ৫/১০ হাজার টাকা বেশি গুনতে হবে। আর গরু কেনার সময় যদি লাভ করতে না পারেন তাহলে বিক্রি করার সময় ও খুব একটা লাভবান হতে পারবেন না।
#হ্যাপি_ফার্মিং