07/05/2026
📌শুভ যোগদান বার্ষিকী 📌..........................................
আজ ০৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ। এই দিনে শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ-এ মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আসাদ মহোদয় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তাঁর যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে কলেজ পরিবার, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর দক্ষ, দূরদর্শী ও সময়োপযোগী নেতৃত্বে কলেজে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন।
বিশেষ করে কলেজের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও মনোরম ক্যাম্পাস গঠন, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার, সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালনায় তাঁর আন্তরিক প্রচেষ্টা প্রশংসিত হয়েছে সর্বমহলে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে কলেজে সৃষ্টি হয়েছে নতুন উদ্যম, নতুন প্রাণচাঞ্চল্য এবং উন্নয়নের এক দৃশ্যমান জোয়ার।
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা,বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান,সাংস্কৃতিক অনুষ্ঠান, রোভার,বিএনসিসি ও যুবরেডক্রিসেন্ট সোসাইটি কার্যক্রমে উৎসাহ প্রদানসহ শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে তিনি যুগোপযোগী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। ফলে কলেজের সুনাম ও গৌরব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বিশেষ ভাবে কলেজের ৫৪ বছরের ইতিহাসে অবসর ও পিআর এল গমনকারী ২৯ জন শিক্ষককে একসাথে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।যা আমাদের শিক্ষক পরিবারের জন্য যুগান্তকারী পদক্ষেপ।
মাননীয় অধ্যক্ষ মহোদয় শুধু একজন অধ্যক্ষ নন;তিনি একজন প্রশাসক,একজন মানবিক, সৎ, দায়িত্বশীল ও শিক্ষানুরাগী অভিভাবক। তাঁর আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও নেতৃত্বগুণ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে আস্থা ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজ পরিবার বিশ্বাস করে, তাঁর নেতৃত্বে কলেজ ভবিষ্যতে শিক্ষা, সংস্কৃতি, নৈতিকতা ও সাফল্যের আরও উচ্চ শিখরে পৌঁছাবে।
মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আসাদ মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করছে কলেজ পরিবার ও সর্বস্তরের শুভানুধ্যায়ীরা।
🌿 শুভ যোগদান বার্ষিকী, মাননীয় অধ্যক্ষ মহোদয়। 🌿