06/08/2026
ডক্টর নাবিল এবং ডক্টর নোবেল উনাদের ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে...
আসেন, কিছু বিষয় উল্লেখ করি,যা ওনাদের ভিডিও দেখে শিখলাম...
১.একজন মানুষের শরীরের জন্য মাসে হাফ লিটার তেল যথেষ্ট।
অর্থাৎ, ধরেন আপনার বাসায় যদি ৪ জন সদস্য থাকে, তাহলে মাসে ২ লিটার তেল যথেষ্ট এবং এর বেশি না খাওয়া ভালো। সয়াবিন তেল না খেয়ে সরিষার তেল খেতে পারলে আরও ভালো।
২.দিনে ১ চা চামচ লবনের বেশি না খাওয়া ভালো। মানে বাসায় যদি ৪ জন সদস্য থাকে তাহলে চেষ্টা করবেন ৪ চা চামচ লবন দিয়ে সব ধরনের তরকারি বা খাবার আইটেম কমপ্লিট করা।
৩.রাতের ঘুম,পর্যাপ্ত পানি,টক দই, সবুজ সবজি,স্ট্রেস ফ্রী লাইফ লিড করলে গ্যাস্ট্রিক,কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস,উচ্চরক্তচাপ বা আরও বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা পাওয়া যায়।
৪.প্রতিদিন এক্সারসাইজ করা যেমন,হাঁটা, সুইমিং বা ব্যাডমিন্টন খেলা এসব করা শরীরের জন্য খুব উপকারী।
৫.বাচ্চাদের কখনো ডায়েরিয়া হলে অবশ্যই জিংক ট্যাবলেট টা খাওয়ানো উচিৎ। এটা অবশ্যই মিস করবেন না।
৬.স্কিনের যত্নের জন্য বেসন, একটু হলুদের গুড়া,টকদই,মধুর মিশ্রণ ভালো কাজ করে। ওনাদের মতে, বিভিন্ন কসমেটিকস বা প্রসাধনী ব্যবহার না করাই ভালো।
৭.সাদা চালের ভাত খুবই ক্ষতিকর। ভাত কম খাওয়া। লাল চাল বা লাল আটা খেতে পারলে সবথেকে ভালো হয়।
৮.রাতে মেথি পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি খাওয়া পেটের জন্য বা শরীরের জন্য উপকারী। চিয়া সিডস শরীরের ওজন কমাতে সাহায্য করে।
৯.কুসুম কুসুম গরম পানি খাওয়া,খাবার ভালো করে চিবিয়ে খাওয়া।
১০.রিফাইন্ড সুগার বা প্রক্রিয়াজাত খাবার যেমন রেস্টুরেন্টের চিকেন ফ্রাই, বার্গার,পিৎজা, সুগার জাতীয় খাবার এভয়েড করা।কেননা এগুলো কোলন ক্যান্সার বা বিভিন্ন ধরনের রোগের সূত্রপাত ঘটায়।
১১.চুল পাকা বা পড়া সমস্যা সমাধানের জন্য ভিটামিন বি-১২,ক্যালসিয়াম,,আয়রন,প্রোটিন জাতীয় খাবার খাওয়া। টেনশন ফ্রী থাকা।
১২.রাতের খাবার অবশ্যই ঘুমানোর ২/৩ ঘন্টা আগে খাওয়া।
১৩.স্ট্রেস ফ্রী বা সুস্থ থাকতে বুক ভরে শাস নিয়ে, শ্বাস ছাড়া এই ব্যায়াম টা করা।
১৪.মানসিক শান্তির জন্য সবথেকে গুরত্বপূর্ণ বিষয় হলো যা আছে সেটার ওপর সন্তুষ্ট থাকা।আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করা সর্বাবস্থায়।
It’s zan nat