Nir Islam Family

Nir Islam Family Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nir Islam Family, Food & Drink, Manikganj, Dhaka.

"প্যানফ্রাইড স্পিনাচ উইথ চিকেন" রেসিপিঃমাত্র কয়েক মিনিটে মজার কিন্তু স্বাস্থ্যকর খাবার। পালং শাকের গুনাগুন সম্পর্কে আমরা...
12/09/2023

"প্যানফ্রাইড স্পিনাচ উইথ চিকেন" রেসিপিঃ
মাত্র কয়েক মিনিটে মজার কিন্তু স্বাস্থ্যকর খাবার।
পালং শাকের গুনাগুন সম্পর্কে আমরা সবাই জানি। বিশেষ করে যেসব বাচ্চারা পালং শাক খেতে চায় না, তাদের কে খাওয়ানোর ভাল আইডিয়া।😃✅

রেসিপিঃ আশরাফুননেছা মেবিন

উপকরণঃ
পালং শাক দুই মুঠো
মুরগির বুকের মাংস ২০০ গ্রাম বা ১ কাপ (ছোট ছোট করে কাটা)
আদা ও রসুন বাটা ১ চা চামচ করে
সয়া সস ১ টে চামচ
গোল মরিচ গুড়া ১/২ চা চামচ
কাঁচামরিচ ফালি ২/৩ টা (বা ইচ্ছেমতো )
রসুন কুচি ২ টে চামচ
অলিভ অয়েল (বা যে কোন তেল) ২ টে চামচ
লবন স্বাদমতো

প্রনালীঃ
প্রথমে ছোট ছোট করে কেটে রাখা মুরগির বুকের মাংসগুলোকে আদা-রসুন বাটা, সয়া সস, গোল মরিচ গুড়া ও লবন দিয়ে ১৫ মিনিট মেরিনেট করতে হবে।
পালং শাক ধুয়ে কেটে ভাল করে পানি ঝড়িয়ে নিন।
এবার চুলায় কড়াই চড়িয়ে এতে তেল গরম করে রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন।এবারে এতে মেরিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিন।কয়েক মিনিট নেড়েচেড়ে ভাজুন। চুলার আঁচ কমিয়ে ৩/৪ মিনিট ঢেকে রান্না করুন।কোন পানি দিতে হবে না।
কয়েক মিনিট পর ঢাকনা উঠিয়ে কেটে রাখা পালং শাক দিয়ে দিন।মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করুন। শেষে মরিচ ফালি দিয়ে মিনিট খানেক রান্না করে নামিয়ে নিন।গরম থাকতেই পরিবশন করুন।

চিংড়ি দিয়ে তেল ছাড়া সবজি সিদ্ধ...সবজিটা কিন্তু অনেক মজার৷ একদম পেট ভরে খাওয়া যায়৷ ডায়েটের জন্য বেস্ট 🥰🥰🥰লাগবে..🔸হাফ কেজি...
03/09/2023

চিংড়ি দিয়ে তেল ছাড়া সবজি সিদ্ধ...
সবজিটা কিন্তু অনেক মজার৷
একদম পেট ভরে খাওয়া যায়৷
ডায়েটের জন্য বেস্ট 🥰🥰🥰

লাগবে..
🔸হাফ কেজি বিভিন্ন রকম সবজি চিকন লম্বা করে কাটা যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়৷
(বরবটি,গাজর,কাকরোল,চিচিঙ্গা, ধুন্দল, ঝিংগা,ফুলকপি,পাতাকপি যেটা ইচ্ছে নিতে পারেন)

🔸২/৩ টা চিংড়ি মাছ অথবা চিংড়ি শুটকি ভালো করে পরিষ্কার করে নেয়া (আমি শুটকি নিয়েছি)

🔸বড়ো ২/৩ কোয়া রসুন থেতো করে নেয়া৷
🔸২ টা কাচামরিচ ফালি
🔸১/২ চা চামচ তেল (ইচ্ছে)
🔸লবন স্বাদমতো

🔶আধা চামচ তেলে রসুন এবং চিংড়ি হালকা ভেজে ১ লিটার পানি এবং লবন দিয়ে দিবো৷ শুটকি এবং তেল চাইলে স্কিপ করতে পারবেন৷ তবে অন্তত কয়েক ফোটা দেয়াই ভালো৷

🔶পানিতে বলগ আসলে মোটা সব্জি আগে তার ২ মিনিট পরে হালকা সবজি গুলো দিয়ে ৫-৬ মিনিট বা হাফ সিদ্ধ করে নিবেন৷ চুলার জ্বাল হাই হিটে থাকবে৷

🔶সবজি হাফ সিদ্ধ হয়ে গেলে লবন চেক করে কাচামরিচ ফালি এবং ইচ্ছে মতো ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবেন৷

🔶নামিয়ে এক টুকরো লেবুর রস দিয়ে চাইলে ভাতের সাথেও খেতে পারবেন আবার এমনি এমনিও খেতে পারবেন৷ আমার খুব পছন্দ৷ 🥰..

28/08/2023

Address

Manikganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nir Islam Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category