20/09/2026
📢 মার্চেন্টদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ
পার্সেল রাইডারের কাছে হ্যান্ডওভার করার আগে অবশ্যই রাইডারের পরিচয় যাচাই করে নিন।
পার্সেল দেওয়ার সময় নিচের বিষয়গুলো মিলিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে:
১. রাইডার লিস্টে থাকা ছবির সাথে রাইডারের চেহারা মিলিয়ে নিন।
২. রাইডারের মোবাইল নাম্বারের শেষ ৪ ডিজিট মিলিয়ে নিন। সম্ভব হলে পুরো নাম্বারটিও মিলিয়ে নিতে পারেন।
৩. ছবি বা নাম্বারে কোনো ধরনের অসামঞ্জস্য থাকলে রাইডারের কাছে পার্সেল হ্যান্ডওভার করবেন না।
৪. কোনো বিষয়ে সন্দেহ হলে নিজে সিদ্ধান্ত না নিয়ে সঙ্গে সঙ্গে PFD Support Team -এ মেসেজ করুন।
আপনার একটি ছোট্ট যাচাইই আপনার পার্সেলকে সঠিক রাইডারের কাছে হ্যান্ডওভার নিশ্চিত করতে সাহায্য করবে।
পার্সেল দেওয়ার আগে যাচাই করুন। নিরাপদে ডেলিভারি নিশ্চিত করুন।
PFD Delivery Service
PFD • Delivering Trust